-
ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর তুরস্কের একটি মার্কিন ঘাঁটি ব্যবহার করতে দেয়া হচ্ছে না
জুলাই ১৭, ২০১৬ ০৩:২২তুরস্কের একটি মার্কিন ঘাঁটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে এবং এ ঘাটিতে কেউকে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। তুরস্কের আদানায় অবস্থিত মার্কিন কনস্যুলেট এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ঘাঁটিটি দায়েশ বিরোধী কথিত লড়াইয়ে ব্যবহার করা হতো।
-
‘মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রুর একটা ক্ষেপণাস্ত্রও ঠেকানো যাবে না’
জুলাই ১৬, ২০১৬ ১২:২৩মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অনির্ভরযোগ্য এবং এ দিয়ে মার্কিন জনগণকে হামলা থেকে রক্ষা করা যাবে না বলে জানিয়েছে দেশটির ইউনিয়ন অফ কনসার্নড সায়েন্টিস্ট বা ইউসিএস। মার্কিন নগর এবং শহরগুলোকে সীমিত পারমাণবিক হামলা থেকে রক্ষার জন্য এ ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।
-
গোয়েন্দাবৃত্তির দায়ে চীনা ব্যবসায়ীকে ৪ বছরের কারাদণ্ড দিল মার্কিন আদালত
জুলাই ১৪, ২০১৬ ০৭:৫১চীনা এক ব্যবসায়ীকে কথিত গোয়েন্দাবৃত্তির দায়ে চার বছর কারাদণ্ড দিয়েছে আমেরিকার একটি আদালত। সু বিন নামের এ ব্যবসায়ীসাইবার হামলা চালিয়ে সামরিক স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেয়ার দায় স্বীকার করেছেন বলে খবরে দাবি করা হয়েছে।
-
ম্যাড কাউ ডিজিজের আশংকা সত্ত্বেও এবারে মার্কিন গরুর গোশত খাবে সৌদি আরব
জুলাই ১৪, ২০১৬ ০৭:২১মার্কিন গরুর গোশত আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছে সৌদি আরব। রিয়াদের মার্কিন দূতাবাসের বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
-
ইরানের কাছ থেকে ভারি পানি কেনার বিরুদ্ধে প্রস্তাব পাস করল মার্কিন প্রতিনিধি পরিষদ
জুলাই ১৪, ২০১৬ ০৬:৩৫আমেরিকার রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ ইরানের কাছ থেকে ভারি পানি কেনার বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে। এ জাতীয় প্রস্তাবে ভেটো দেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আগে দেয়া হুশিয়ারিকে উপেক্ষা করে এ প্রস্তাব পাস করা হলো।
-
‘থাড’ মোতায়েনের বিরুদ্ধে কড়া হুশিয়ারি চীনের: ‘স্বার্থ রক্ষার পদক্ষেপ নেবে বেইজিং’
জুলাই ১৩, ২০১৬ ১৯:০৫চীন, দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনার কঠোর বিরোধিতা করে হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, বেইজিং নিজ স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং আজ(বুধবার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
-
গ্রানাডায় মার্কিন আগ্রাসনের পটভূমি ও গতি-প্রকৃতি
জুলাই ১৩, ২০১৬ ০৮:০৫'বিজয়ীরাই ইতিহাস লেখেন'- এই প্রবাদ বাক্যটি ল্যাটিন আমেরিকার দেশ গ্রানাডার সংক্ষিপ্ত সময়ের বিপ্লব, গৃহযুদ্ধ ও সেখানে মার্কিন আগ্রাসনের জন্য অত্যন্ত মানানসই।
-
‘পারস্য উপসাগর দিয়ে যাতায়াতকারী বিদেশি জাহাজের প্রতি কড়া নজর রাখছে আইআরজিসি’
জুলাই ১২, ২০১৬ ১৯:২৮ইরানের ইসলামি গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনীর সেকেন্ড –ইন- কমান্ড ফ্লোটিলা অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি আজ(মঙ্গলবার) বলেছেন, পারস্য উপসাগর দিয়ে যাতায়াতকারী বিদেশি জাহাজের ওপর কড়া নজর রাখছে ইরান।
-
নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে কাবুলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
জুলাই ১২, ২০১৬ ১৩:১০মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার আজ (মঙ্গলবার) আফগানিস্তান পৌঁছেছেন। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি এবং দেশটিতে মোতায়েন মার্কিন কমান্ডারদের সঙ্গে আফগানিস্তানের নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন তিনি। আকস্মিক বাগদাদ সফরের পর আফগানিস্তান গেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
-
ইরান পরমাণু বিষয়ে ধোঁকা দিয়েছে: মার্কিন কংগ্রেস কমিটি
জুলাই ১২, ২০১৬ ১০:১১মার্কিন কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি গতকাল সোমবার এক প্রতিবেদনে বলেছে, ইরান পরমাণু বিষয়ে ধোঁকা দিয়েছে।