-
ইয়েমেনে মার্কিন ড্রোন হামলা: নিহত ২, আহত ১
জুন ১৩, ২০১৬ ১১:৫৫ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় অন্তত দুই জন নিহত এবং একজন আহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শাবাওয়াত প্রদেশে একটি গাড়ি লক্ষ্য করে গত রাতে এ ড্রোন হামলা চালানো হয়েছে।
-
আমেরিকায় নজিরবিহীন গুলিবর্ষণে নতুন করে ছড়িয়ে পড়েছে ইসলাম আতঙ্ক
জুন ১৩, ২০১৬ ০৯:৫৪আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নাইট ক্লাবে গুলিবর্ষণের ঘটনায় নতুন করে সেদেশে ইসলাম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সমকামীদের ওই নাইট ক্লাবে হামলার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর মুসলিম বিরোধী হিসেবে পরিচিত রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, আমেরিকার মাটিতে এ ধরণের সন্ত্রাসী হামলার বিষয়ে আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। তিনি ফের বিদেশে জন্মগ্রহণকারী মুসলমানদেরকে আমেরিকায় প্রবেশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
-
ফ্লোরিডার নাইট ক্লাবে হামলার প্রতিক্রিয়ায় কে কী বললেন
জুন ১৩, ২০১৬ ০৮:২৮আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর একটি সমকামী নাইট ক্লাবে হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিদ্বেষপ্রসূত কাজ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একইসঙ্গে তিনি ওই হামলার নিন্দা জানিয়ে নিহত ব্যক্তিদের স্মরণে হোয়াইট হাউসসহ সব রাষ্ট্রীয় দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।
-
মার্কিন ক্লাবে গোলাগুলির ঘটনায় মুসলিম পরিষদের নিন্দা: উগ্রপন্থীরা জড়িত
জুন ১৩, ২০১৬ ০৬:৪৪‘মুসলিম-আমেরিকান সম্পর্ক বিষয়ক পরিষদ’ ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর একটি গে নাইট ক্লাবে গোলাগুলির ঘটনার নিন্দা জানিয়েছে। এই পরিষদ আমেরিকায় মুসলমানদের অধিকার ও স্বার্থ দেখাশোনাকারী সর্ববৃহৎ সংস্থা।
-
মার্কিন ক্লাবে গোলাগুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০; জরুরি অবস্থা ঘোষণা
জুন ১২, ২০১৬ ১৪:৪৫আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর একটি গে নাইট ক্লাবে গোলাগুলির ঘটনায় নিহতরে সংখ্যা বেড়ে অন্তত ৫০- এ দাঁড়িয়েছে। অরল্যান্ডোর মেয়র জানিয়েছেন, শহরে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান জন মিনা হত্যার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিতে আহত আরো ৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
‘অর্ধেক মার্কিনী চায় স্যান্ডার্স নির্বাচনি দৌড়ে থাকুন’
জুন ১২, ২০১৬ ১০:৪৩আমেরিকার প্রায় অর্ধেক নাগরিক চায়- ডেমোক্র্যাট দলের অন্যতম মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রাখুন। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। তবে এরইমধ্যে দলের শক্তিশালী প্রার্থী হিলারি ক্লিনটন মনোনয়ন নিশ্চিত করেছেন এবং এ কারণে স্যান্ডার্সের পক্ষে দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা খুবই কম।
-
ট্রাম্পের মুসলিম বিরোধী নীতির নিন্দা জানালেন মার্কিন রাবাই
জুন ১১, ২০১৬ ১৩:১৭কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর জানাজা ও দাফন অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় মার্কিন রাজনৈতিক বিশ্লেষক এবং রাবাই মাইকেল লার্নার গতকাল (শুক্রবার) রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কড়া নিন্দা জানিয়েছেন।
-
রুশ বাহিনী মাত্র ৬০ ঘণ্টার মধ্যেই ন্যাটোকে হারিয়ে দিতে পারবে: মার্কিন কর্মকর্তা
জুন ১১, ২০১৬ ০৮:২০রাশিয়ার সামরিক বাহিনী ৬০ ঘণ্টার মধ্যেই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনাদের পরাজিত করতে পারবে বলে মন্তব্য করেছেন আমেরিকার উপ সহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল কারপেন্টার। রাশিয়া, ইউক্রেন এবং ইউরেশিয়া সংক্রান্ত বিষয়ের দায়িত্বে রয়েছেন তিনি।
-
ভারত ও আফগান গোয়েন্দাদের সন্ত্রাসবাদ উস্কে দিতে দেয়া হবে না: পাক সেনাপ্রধান
জুন ১০, ২০১৬ ১৯:১৫পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ আজ (শুক্রবার) দাবি করেছেন, ভারত এবং আফগানিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদ উস্কে দিতে দেয়া হবে না। পাকিস্তান সফররত আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন নিকোলসন, আফগানিস্তান এবং পাকিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রিচার্ড ওলসনকে দেয়া সাক্ষাতে এ কথা বলেন তিনি।
-
ভূমধ্যসাগরে মার্কিন বিমানবাহী রণতরী: উদ্দেশ্য রাশিয়াকে পেশীশক্তি দেখানো
জুন ০৯, ২০১৬ ০৭:৪৮রাশিয়াকে পেশী শক্তি দেখানোর জন্য পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ হ্যারি এস ট্রুম্যান মোতায়েন করেছে আমেরিকা। সামরিক সূত্রের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।