-
ইরাকে দায়েশ বিরোধী অভিযানে নিহত হলো মার্কিন কমান্ডো
মে ০৪, ২০১৬ ০৫:৫৯দক্ষিণাঞ্চলীয় ইরাকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের গুলিবর্ষণে মার্কিন নৌ কমান্ডো সিলের এক সদস্য নিহত হয়েছে। কুর্দি পেশমারগা বাহিনীতে উপদেষ্টার দায়িত্বে পালন করছিলেন নিহত সিল সদস্য চার্লি কেটিং। কেটিং নিহত হওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার।
-
স্বাধীন রাষ্ট্রগুলোর প্রতি ডোনাল্ড ট্রাম্পের সম্মান দেখানো উচিত: পাক স্বরাষ্ট্রমন্ত্রী
মে ০৩, ২০১৬ ০৬:১৫পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্বাধীন রাষ্ট্রগুলোর প্রতি সম্মান দেখানো উচিত। আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বেরা করার জন্য ভূয়া টিকা অভিযানের দায়ে কারাদণ্ড প্রাপ্ত পাকিস্তানের ডাক্তার শাকিল আফ্রিদির মুক্তি দিয়ে লাগামহীন বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।
-
এবার রাশিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাইছে আমেরিকা
মে ০৩, ২০১৬ ০৪:৪৫মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জন রিচার্ডসন বলেছেন, বাল্টিক সাগর অঞ্চলে ওয়াশিংটন-মস্কো সম্পর্ক স্বাভাবিকিকরণের প্রত্যাশা করছে আমেরিকা। বাল্টিক সাগরের আকাশে রুশ যুদ্ধবিমান সুখোই এসইউ-২৭ মার্কিন গোয়েন্দা বিমান আরসি-১৩৫’এর গতিরোধ করার কয়েক দিনের মধ্যে এ ঘোষণা দিলেন তিনি।
-
যুদ্ধবিরতি বজায় রাখতে আবারো রুশ সাহায্য চাইল আমেরিকা
মে ০২, ২০১৬ ০৭:৪০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ায় যুদ্ধবিরতি বজায় রাখতে সহায়তার জন্য আবারো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের প্রতি আহ্বান জানিয়েছেন। সিরিয়ার আলেপ্পো নগরীতে যখন প্রচণ্ড লড়াই অব্যাহত রয়েছে তখন এ আহ্বান জানালেন তিনি।
-
মার্কিন গোয়েন্দা বিমান প্রতিহত করাকে সমর্থন করল রাশিয়া
মে ০১, ২০১৬ ০৬:২৫রাশিয়া বাল্টিক সাগরের আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমান আরসি-১৩৫’কে প্রতিহত করার ঘটনা ঠিক ছিলো বলে ঘোষণা করছে মস্কো। এ ঘটনাকে সমর্থন করে মস্কো বলেছে, রুশ সীমান্তের খুব নিকট দিয়ে ওড়ার কারণে মার্কিন গোয়েন্দা বিমানকে প্রতিহত করা হয়েছে। রুশ সীমান্তের খুব নিকট দিয়ে উড়ে যাওয়া বিমানকে প্রতিহত করার অধিকার মস্কোর আছে বলেও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
-
মার্কিন উসকানিতে ৩য় বিশ্বযুদ্ধ বাধতে পারে: বিশ্লেষক
এপ্রিল ৩০, ২০১৬ ২১:০২বাল্টিক সাগরের আকাশসীমায় রুশ সীমান্তের কাছ দিয়ে সম্প্রতি আমেরিকার যে গোয়েন্দা বিমান উড়েছে তা ছিল মস্কোর বিরুদ্ধে আমেরিকার সরাসরি উসকানি এবং এ ধরনের কর্মকাণ্ডের ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও স্টপ ইম্পেরিয়ালিজম ডট অর্গের প্রতিষ্ঠাতা এরিক ড্রেইস্টার।
-
‘থাড’ মোতায়েন নিয়ে সিউলের সঙ্গে আলোচনা চলছে: ওয়াশিংটন
এপ্রিল ৩০, ২০১৬ ১৩:৩৬মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন বলেছে, সিউলের সঙ্গে দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ‘থাড’ মোতায়েন করার বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে চীন এবং রাশিয়ার সমালোচনাকে উপেক্ষা করে এ আলোচনা অব্যাহত রাখা হবে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।
-
লিঙ্গ বৈষম্যের শিকার আমেরিকার বেশির ভাগ নারী: জরিপ
এপ্রিল ৩০, ২০১৬ ০৮:৫৫আমেরিকার বেশির ভাগ নারী দেশটিতে ব্যক্তিগত ভাবে বৈষম্যের শিকার হচ্ছেন বলে নতুন এক মতামত জরিপ তথ্য উঠে এসেছে। এনবিসি/সার্ভেমনকি যৌথ ভাবে এ জরিপ পরিচালনা করেছে। এতে দেখা গেছে আমেরিকার ৫১ শতাংশ নারীই মার্কিন সমাজে লিঙ্গ বৈষম্যের শিকার হচ্ছেন।
-
ইরানের অর্থ বাজেয়াপ্তের ঘটনায় মধ্যস্থতা করতে রাজী হলেন বান কি মুন
এপ্রিল ৩০, ২০১৬ ০৮:২৩আমেরিকায় ইরানের ২০০ কোটি ডলার বাজেয়াপ্ত করার ঘটনা নিয়ে বিরোধের বিষয়ে মধ্যস্থতা করতে সম্মত হয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। উভয়পক্ষ এ নিয়ে মধ্যস্থতা করার অনুরোধ জানাতে হবে বলে উল্লেখ করেছেন তিনি।
-
মার্কিন গোয়েন্দা বিমানকে আবারো প্রতিহত করল সুখোই-২৭
এপ্রিল ৩০, ২০১৬ ০৫:২১মার্কিন গোয়েন্দা বিমান আরসি-১৩৫কে বাল্টিক সাগরের ওপর আবারো প্রতিহত করেছে রাশিয়ার সুখোই এসইউ-২৭ যুদ্ধবিমান । আমেরিকা দাবি করেছে, গতকাল এ বিমানকে অনিরাপদ এবং অপেশাদারভাব প্রতিহত করা হয়েছে।