এবার রাশিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাইছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i8332-এবার_রাশিয়ার_সঙ্গে_স্বাভাবিক_সম্পর্ক_চাইছে_আমেরিকা
মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জন রিচার্ডসন বলেছেন, বাল্টিক সাগর অঞ্চলে ওয়াশিংটন-মস্কো সম্পর্ক স্বাভাবিকিকরণের প্রত্যাশা করছে আমেরিকা। বাল্টিক সাগরের আকাশে রুশ যুদ্ধবিমান সুখোই এসইউ-২৭ মার্কিন গোয়েন্দা বিমান আরসি-১৩৫’এর গতিরোধ করার কয়েক দিনের মধ্যে এ ঘোষণা দিলেন তিনি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ০৩, ২০১৬ ০৪:৪৫ Asia/Dhaka
  • এবার রাশিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাইছে আমেরিকা

মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জন রিচার্ডসন বলেছেন, বাল্টিক সাগর অঞ্চলে ওয়াশিংটন-মস্কো সম্পর্ক স্বাভাবিকিকরণের প্রত্যাশা করছে আমেরিকা। বাল্টিক সাগরের আকাশে রুশ যুদ্ধবিমান সুখোই এসইউ-২৭ মার্কিন গোয়েন্দা বিমান আরসি-১৩৫’এর গতিরোধ করার কয়েক দিনের মধ্যে এ ঘোষণা দিলেন তিনি।

গত শুক্রবার মার্কিন বিমানের প্রায় ৩০ মিটারের মধ্যে এসেছিল রুশ যুদ্ধবিমান এবং এ সময়ে মার্কিন বিমানের ওপর দিয়ে ব্যারেল রোলও দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহে এ নিয়ে দ্বিতীয় দফা এ জাতীয় ঘটনা ঘটল।

রিচার্ডসন মনে করেন, হিসাবের ভুলের কারণে এ জাতীয় ঘটনা ঘটেছে এবং বাল্টিক অঞ্চলে দু’পক্ষের সম্পর্ক স্বাভাবিকিকরণের প্রয়োজনীয়তা তুলে ধরছে। নৌবাহিনীর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমেরিকা ও সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৭২ সালে যে নৌচুক্তি করেছিল তা মেনে চলার জন্যও রাশিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক এ জাতীয় ঘটনাবলীর মধ্য দিয়ে রাশিয়া আগ্রাসী মনোভাব দেখায় নি বলেও স্বীকার করেন তিনি। বরং এ জাতীয় ঘটনার মধ্য দিয়ে রাশিয়া কোনো বার্তা দিতে চাইছেই বলে মনে করেন তিনি।#

মূসা রেজা/৩