স্বাধীন রাষ্ট্রগুলোর প্রতি ডোনাল্ড ট্রাম্পের সম্মান দেখানো উচিত: পাক স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i8341-স্বাধীন_রাষ্ট্রগুলোর_প্রতি_ডোনাল্ড_ট্রাম্পের_সম্মান_দেখানো_উচিত_পাক_স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্বাধীন রাষ্ট্রগুলোর প্রতি সম্মান দেখানো উচিত। আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বেরা করার জন্য ভূয়া টিকা অভিযানের দায়ে কারাদণ্ড প্রাপ্ত পাকিস্তানের ডাক্তার শাকিল আফ্রিদির মুক্তি দিয়ে লাগামহীন বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ০৩, ২০১৬ ০৬:১৫ Asia/Dhaka
  • স্বাধীন রাষ্ট্রগুলোর প্রতি ডোনাল্ড ট্রাম্পের সম্মান দেখানো উচিত: পাক স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্বাধীন রাষ্ট্রগুলোর প্রতি সম্মান দেখানো উচিত। আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বেরা করার জন্য ভূয়া টিকা অভিযানের দায়ে কারাদণ্ড প্রাপ্ত পাকিস্তানের ডাক্তার শাকিল আফ্রিদির মুক্তি দিয়ে লাগামহীন বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।

মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে দুই মিনিটের মধ্যে পাক কারাগার থেকে আফ্রিদিকে মুক্ত করবেন তিনি।

তার এ লাগামহীন বক্তব্যের জবাবে নিসার বলেন, পাকিস্তানের আদালতই কেবলমাত্র শাকিলের ভাগ্য নির্ধারণ করতে পারে। পাকিস্তান আমেরিকার উপনিবেশ নয় এ কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে সম্মানজনক আচরণ করা ট্রাম্পের শিখতে হবে।

২০১১ সালের মে মাসে নিহত হওয়ার আগে ওসামা বিন লাদেনের বাড়িতে গিয়ে ডাক্তার শাকিল হেপাটাইটিস বি ভ্যাকসিন দেয়ার নাম করে তার পরিবারের সদস্যদের ডিএনএ সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ করা হয়। তিনি সে সময় ওই এলাকায় ভ্যাকসিন দেয়ার এক ভুয়া কর্মসূচি পরিচালনা করেন। তবে এর মাধ্যমে তিনি লাদেনের অবস্থান সনাক্ত করতে পেরেছিলেন কিনা সে সম্পর্কে স্পষ্ট কোন ইঙ্গিত পাওয়া যায়নি।

পাকিস্তানের একটি সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন ও অর্থ সহায়তা দেয়ার অভিযোগে ড. শাকিলকে দেশটির একটি উপজাতীয় আদালত ৩৩ বছর কারাদণ্ড দিয়েছে। তবে, তার বিষয়ে এ কথা ছড়ানো হয়েছে যে, সিআইএ-কে সহযোগিতা করার অভিযোগে তিনি কারাদণ্ড ভোগ করছেন।

সিআই’র চর হিসেবে খ্যাত ডাক্তার শাকিল আফ্রিদি পেশোয়ারের একটি কারাগার থেকে ২০১২ সালে দেয়া সাক্ষাৎকারে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা’র গুপ্তচর হিসেবে কাজ করতে পেরে নিজেকে গর্বিত বলে দাবি করেছিলেন।#

মূসা রেজা/৩