-
উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন প্রস্তাবে ভেটো দিল চীন ও রাশিয়া
মে ২৭, ২০২২ ০৭:৩৩উত্তর কোরিয়ার একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে দেশটির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব আটকে দিয়েছে রাশিয়া ও চীন। বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের ১৩ দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও চীন ও রাশিয়ার ভেটোর কারণে এটি পাস হতে পারেনি।
-
আমেরিকা এখনও ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি অনুসরণ করছে: মুখপাত্র
মে ২৭, ২০২২ ০১:৪৯ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার নতুন নিষেধাজ্ঞা প্রমাণ করছে মার্কিন সরকার মুখে যাই বলুক দেশটি এখনও ইরানের ব্যাপারে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি অনুসরণ করছে।
-
রাশিয়ার সামান্যই বৈদেশিক সম্পদ আটক করতে পেরেছে ইউরোপীয় ইউনিয়ন
মে ২৬, ২০২২ ১২:৫৬ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার দুই হাজার ৩০০ কোটি ইউরো বা দুই হাজার ৪৫০ কোটি ডলার মূল্যের বৈদেশিক সম্পদ আটক করতে পেরেছে। ইউরোপীয় ইউনিয়নের জাস্টিস কমিশনার দিদিয়ের রেইন্ডার্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
-
বিশ্ব আজ নয়া শীতল যুদ্ধের মুখোমুখি: গুতেরেস
মে ২৫, ২০২২ ১২:০৭জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন: বিশ্ব এখন নয়া শীতল যুদ্ধের মুখোমুখি। আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের স্টোন হল বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে তিনি এই হুশিয়ারি দেন।
-
বেশিরভাগ মার্কিন নাগরিক গরিব হয়ে যাওয়া নিয়ে চিন্তিত: জনমত জরিপ
মে ২৫, ২০২২ ০৯:১৭বেশিরভাগ মার্কিন জনগণ বিশ্বাস করে যে, ব্যাপক মুদ্রাস্ফীতির মধ্যে তাদের আর্থিক অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে এবং অর্থনৈতিক মন্দা আসন্ন। নতুন একটি জনমত জরিপে এই চিত্র উঠে এসেছে।
-
টেক্সাসের প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচার গুলি: ১৯ শিশুসহ নিহত ২১
মে ২৫, ২০২২ ০১:২০আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক কিশোর বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে উভালদে শহরের রব প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
-
হত্যা ও সন্ত্রাসের পেছনে আমেরিকা ও ইসরাইল: ইরানের সামরিক মুখপাত্র
মে ২৩, ২০২২ ১১:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রভাবশালী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের মূলে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল। তারাই সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে।
-
আমেরিকাকে ক্ষতিপূরণ দিয়ে অবিলম্বে সেনা প্রত্যাহার করতে হবে: সিরিয়া
মে ২২, ২০২২ ১৫:১০২০১৯ সালে সিরিয়ার বেসামরিক নাগরিকদের উপর এক ভয়াবহ বিমান হামলা চালিয়ে আমেরিকা কোনো ভুল করেনি বলে পেন্টাগন যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে সিরিয়া। দামেস্ক বলেছে, ওই ভয়াবহ হামলার দায় স্বীকার করে তার সব ক্ষতিপূরণ ওয়াশিংটনকে বহন করতে হবে। সেইসঙ্গে সিরিয়া থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার করারও আহ্বান জানিয়েছে সিরিয়া।
-
‘প্রতিরোধ যুদ্ধের জন্য আরব শাসকদের অনুমতি নেবে না ফিলিস্তিন’
মে ২১, ২০২২ ১০:১২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ফিলিস্তিনি জনগণ দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের পথ বেছে নিয়েছে। এ কাজে তারা যেমন আরব শাসকদের সাহায্যের দিকে তাকিয়ে নেই তেমনি তারা তাদের অনুমতি নেয়ারও প্রয়োজন বোধ করেনি। তিনি আরো বলেছেন, আরব শাসকরা তো তাদের নিজেদের দেশের জনগণকে রক্ষা করতেই সক্ষম নয় তারা ফিলিস্তিনকে স্বাধীন করবে কীভাবে?
-
ইউক্রেনের জন্য আরো সামরিক তহবিল যোগান দিচ্ছে আমেরিকা
মে ২০, ২০২২ ০৫:৪৫ইউক্রেনকে সহায়তা দিতে মার্কিন সিনেটে পাস হওয়া চার হাজার কোটি ডলারের মধ্যে শিগগিরই ১০ কোটি ডলারের সামরিক সহায়তার চালান পাঠানো হবে বলে জানিয়েছে পেন্টাগন। গতকাল (বৃহস্পতিবার) পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।