• পূর্ব উপকূলে আবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

    পূর্ব উপকূলে আবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

    মে ০৪, ২০২২ ০৮:০৫

    উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূল অভিমুখে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। আমেরিকা যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে পিয়ংইয়ং-এর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হয়েছে তখন এ দাবি করল সিউল।

  • অস্ত্র সরবরাহ বন্ধ করে যুদ্ধ থামাতে সহায়তা করুন: ম্যাকরনকে পুতিন

    অস্ত্র সরবরাহ বন্ধ করে যুদ্ধ থামাতে সহায়তা করুন: ম্যাকরনকে পুতিন

    মে ০৪, ২০২২ ০৪:০৫

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পাশ্চাত্য যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সত্যিই আন্তরিক হয় তাহলে তারা যেন ইউক্রেনকে সমরাস্ত্র সহায়তা বন্ধ করে। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানিয়েছেন।

  • মানসুর হাদিকে পদত্যাগে বাধ্য করেছেন সৌদি যুবরাজ

    মানসুর হাদিকে পদত্যাগে বাধ্য করেছেন সৌদি যুবরাজ

    মে ০৩, ২০২২ ১৪:৪৯

    ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভানের সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করার পর সৌদি চাপের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন। রাই আল-ইয়াউম নামের একটি আরবি ভাষার পত্রিকা ইয়েমেনি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।

  • ইউক্রেন যুদ্ধ যেভাবে সমস্যায় ফেলেছে তাইওয়ানকে

    ইউক্রেন যুদ্ধ যেভাবে সমস্যায় ফেলেছে তাইওয়ানকে

    মে ০৩, ২০২২ ১২:২১

    ইউক্রেনে বিমান বিধ্বংসী মার্কিন ক্ষেপণাস্ত্রের চাহিদা বেড়ে যাওয়ায় পূর্বঘোষিত সময় অনুযায়ী তাইওয়ান ঐ অস্ত্রের চালান নাও পেতে পারে। এ আশঙ্কা প্রকাশ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

  • মার্কিন নেতাদের পুতিন মোটেই সম্মান করেন না: ট্রাম্প

    মার্কিন নেতাদের পুতিন মোটেই সম্মান করেন না: ট্রাম্প

    মে ০২, ২০২২ ১৪:০৭

    সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদমই আমেরিকার নেতাদেরকে সম্মান করেন না। এই সম্মান না থাকার কারণে রাশিয়া সবসময় পরমাণু অস্ত্রের হুমকি দিয়ে চলেছে।

  • ইউক্রেনে সেনা মোতায়েন করতে চান মার্কিন কংগ্রেসম্যান

    ইউক্রেনে সেনা মোতায়েন করতে চান মার্কিন কংগ্রেসম্যান

    মে ০২, ২০২২ ১৩:২৫

    মার্কিন রিপাবলিকান দলের প্রতিনিধি পরিষদ সদস্য অ্যাডাম কিনজিঙ্গার ঘোষণা করেছেন যে, ইউক্রেনে আমেরিকার সেনা পাঠানোর জন্য তিনি একটি প্রস্তাব উত্থাপন করবেন। ইউক্রেনের মাটিতে  রাশিয়া রাসায়নিক, জীবাণু কিংবা পরমাণু অস্ত্র মোতায়েন করলে তা মোকাবেলা করবে এসব মার্কিন সেনা।

  • শত্রু দেশগুলোর রাশিয়ায় থাকা সম্পদ আটক করতে পারে মস্কো

    শত্রু দেশগুলোর রাশিয়ায় থাকা সম্পদ আটক করতে পারে মস্কো

    মে ০২, ২০২২ ০৮:০৫

    মস্কো বলেছে, যেসব শত্রু দেশের সম্পদ রাশিয়ায় রয়েছে সেসব দেশের সম্পদ বাজেয়াপ্ত করতে পারে সরকার। আমেরিকায় আটক রাশিয়ার ধনকুবেরদের সম্পদ বিক্রি করে ইউক্রেনকে দেয়ার বিষয়ে আমেরিকা যে প্রস্তাব বিবেচনা করছে তার পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া শত্রু দেশের সম্পদ আটক করতে পারে।

  • পশ্চিমা অস্ত্রের আরো চালান ধ্বংস করল রাশিয়া

    পশ্চিমা অস্ত্রের আরো চালান ধ্বংস করল রাশিয়া

    মে ০১, ২০২২ ১৪:১৭

    রাশিয়া জানিয়েছে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নতুন নতুন যে সমস্ত অস্ত্রের চালান পাঠিয়েছে তার বিরাট অংশ তারা ধ্বংস করে দিয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যখন ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তখনই রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমা অস্ত্র ধ্বংসের এই তথ্য জানানো হয়।

  • ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাজনৈতিক সমঝোতায় বাধা দিচ্ছে ন্যাটো’

    ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাজনৈতিক সমঝোতায় বাধা দিচ্ছে ন্যাটো’

    মে ০১, ২০২২ ০৫:৩০

    রাশিয়া যাতে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে ইউক্রেনে তার বিশেষ সামরিক অভিযান সমাপ্ত করতে না পারে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সে চেষ্টা করছে। চীনা বার্তা সংস্থা শিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

  • ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রথম মার্কিন সেনা নিহত

    ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রথম মার্কিন সেনা নিহত

    মে ০১, ২০২২ ০১:৩২

    ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রথম একজন মার্কিন নাগরিক নিহত হয়েছে। সাবেক মার্কিন মেরিন সেনা উইলি জোসেফ (২২) গত সোমবার নিহত হয়। ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে লড়াইরত অবস্থায় এই প্রথম কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেল।