আইআরজিসি-র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন সি-১৭ পরিবহন বিমান ধ্বংস
https://parstoday.ir/bn/news/iran-i161504-আইআরজিসি_র_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্রের_আঘাতে_মার্কিন_সি_১৭_পরিবহন_বিমান_ধ্বংস
পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)এক বিবৃতিতে জানিয়েছে: জর্ডানের আকাবা বিমানবন্দরে আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর বড় আকারের সি-১৭ পরিবহন বিমানগুলোকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।
(last modified 2026-07-20T05:45:16+00:00 )
জুলাই ২০, ২০২৬ ১১:৪৩ Asia/Dhaka
  • • আইআরজিসি
    • আইআরজিসি

পার্সটুডে- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)এক বিবৃতিতে জানিয়েছে: জর্ডানের আকাবা বিমানবন্দরে আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর বড় আকারের সি-১৭ পরিবহন বিমানগুলোকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসি-র জনসংযোগ দপ্তর একটি বিবৃতি জারি করে লিখেছে: ‘অপারেশন নাসর ২’-এর ২১তম ধাপে, আইআরজিসি-র অ্যারোস্পেস ফোর্সের যোদ্ধারা জর্ডানের আকাবা বিমানবন্দরে আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর বড় আকারের সি-১৭ পরিবহন বিমান এবং পি-৮ কমান্ড ও কন্ট্রোল বিমানগুলোকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, এতে বেশ কয়েকটি বিমানের ব্যাপক ক্ষতি হয়।

আইআরজিসি আরও জানিয়েছে, পশ্চিম ইরানের আকাশে শত্রুপক্ষের একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় ইরানের পশ্চিমাঞ্চলেও একটি এমকিউ-৯ আগ্রাসী ড্রোন ধ্বংস করা হয়।#

পার্সটুডে/এমআরএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।