-
নিয়ন্ত্রণ হারিয়েছে ৪ জাহাজ; ‘ছিনতাই’ বলে ব্রিটেনের দাবি
আগস্ট ০৪, ২০২১ ০২:৪১সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে ওমান সাগরে অন্তত চারটি জাহাজ সতর্কতামূলক বার্তা পাঠিয়েছে যা প্রমাণ করে অস্পষ্ট কারণে এসব জাহাজ তাদের স্টিয়ারিং-এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কুইন এমাথা, গোল্ডেন ব্রিলিয়ান্ট, জাগ পুজা ও অ্যাবিস নামের ওই চার জাহাজ তাদের অটোমেটিক আইডিন্টিফিকেশন সিস্টেম বা এআইএস ট্র্যাকারের সাহায্যে মঙ্গলবার ঘোষণা করে জাহাজগুলো তাদের নিয়ন্ত্রণে নেই।
-
দক্ষিণ চীন সাগরে ফ্রিগেট পাঠিয়েছে জার্মানি
আগস্ট ০৩, ২০২১ ১৪:৫৬গোলযোগপূর্ণ দক্ষিণ চীন সাগরে একটি ফ্রিগেট মোতায়েন করেছে জার্মানি। ২০০২ সালের পর এই প্রথম দেশটি দক্ষিণ চীন সাগরে এ ধরনের কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করল।
-
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তি সম্ভব নয়: রাশিয়া
আগস্ট ০৩, ২০২১ ১৩:৫১রাশিয়া বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তি করা সম্ভব নয়। পাশাপাশি ২০১৫ সালে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতার সই হয়েছিল তার বিকল্প কোনো কিছু বের করাও সম্ভব নয়।
-
রাশিয়া বলছে ইরান জড়িত নয়
আগস্ট ০৩, ২০২১ ০৫:৩৬রাশিয়া বলেছে, ওমান সাগরে ইহুদিবাদী ইসরাইলের তেল ট্যাংকারে যে হামলা হয়েছে তার সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরান জড়িত নয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক দ্বিতীয় পরিচালক জামির কাবুলভ গতকাল (সোমবার) স্পুৎনিক' বার্তা সংস্থাকে একথা বলেছেন।
-
আমেরিকা থেকে ২৪ রুশ কূটনীতিক বহিষ্কারের খবর দিলেন রাষ্ট্রদূত
আগস্ট ০৩, ২০২১ ০৪:০০মার্কিন সরকার ২৪ জন রুশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং তাদেরকে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে আমেরিকার ভূমি ত্যাগ করতে বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ গতকাল (সোমবার) এ তথ্য জানিয়েছেন।
-
'ওমান সাগরের ঘটনা পরমাণু সমঝোতার আলোচনায় প্রভাব ফেলবে না'
আগস্ট ০৩, ২০২১ ০৩:৫৭ওমান সাগরে একটি ইসরাইলি জাহাজে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে পাশ্চাত্যের সম্পর্কে যে উত্তেজনা হয়েছে তাতে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার কোনো ক্ষতি হবে না বলে ঘোষণা করেছে আমেরিকা।
-
যেকোনো হঠকারী পদক্ষেপের তাৎক্ষণিক কঠোর জবাব দেয়া হবে: মুখপাত্র
আগস্ট ০৩, ২০২১ ০৩:৫২ইরানের স্বার্থবিরোধী যেকোনো হঠকারী পদক্ষেপের ‘তাৎক্ষণিক, গুরুতর ও শক্তিশালী জবাব’ দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
আরেকটি রক্তক্ষয়ী সপ্তাহ পার করলো শিকাগো শহর
আগস্ট ০২, ২০২১ ১৩:০৭আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহর আরো একটি রক্তক্ষয়ী সপ্তাহ পার করল। সপ্তাহের শেষের দিকে শিকাগো শহরে বন্দুক সহিংসতায় অন্তত পাঁচজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
-
ইরানকে অভিযুক্ত করা শিশুসুলভ আচরণ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
আগস্ট ০২, ২০২১ ০১:১২ওমান সাগরে ইসরাইলি মালিকানাধীন একটি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে ওয়াশিংটন ও তেল আবিব যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এই অভিযোগকে ‘শিশুসুলভ’ আখ্যায়িত করে বলেছেন, আমেরিকায় ইহুদিবাদী লবির চাপে ওয়াশিংটন ইরানকে অভিযুক্ত করে বক্তব্য দিয়েছে।
-
ইরানকে দায়ী করতে ইসরাইলের সঙ্গে কণ্ঠ মেলাল ব্রিটেন ও আমেরিকা
আগস্ট ০২, ২০২১ ০০:৪৮ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমেরিকা ও ব্রিটেন ওমান সাগরে ইসরাইলি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেছে।