-
পূর্ব সিরিয়ায় মার্কিন বিমান হামলার রহস্য ও তাৎপর্য
ফেব্রুয়ারি ২৬, ২০২১ ১৬:৩৭মার্কিন প্রতিরক্ষা-মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে ইরাক সীমান্তবর্তী পূর্ব সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী ইরাকি বাহিনীগুলোর কয়েকটি অবস্থানের ওপর বোমা বর্ষণ করেছে মার্কিন বাহিনী। ওই হামলায় একজন নিহত ও চার জন আহত হয়েছে বলে জানা গেছে।
-
ইরান-বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে: স্বীকার করল আমেরিকা
ফেব্রুয়ারি ২৬, ২০২১ ১৩:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এরপরও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসৃত নীতি থেকে সরে আসার সুস্পষ্ট কোনো অবস্থান ঘোষণা করে নি আমেরিকার নতুন সরকার।
-
দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানি অর্থ আংশিক ছাড়ে সম্মত আমেরিকা
ফেব্রুয়ারি ২৬, ২০২১ ০৭:০৩দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া ইরানের ৭০০ কোটি ডলারের অংশবিশেষ ছাড়ের বিষয়ে সম্মত হয়েছে আমেরিকা। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে অন্যায় এবং অমানবিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তার আওতায় ইরানের এ বিপুল পরিমাণ অর্থ দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকা পড়ে।
-
আমেরিকার আচরণের জন্যই ইরান পরমাণু সমঝোতা থেকে দূরে সরে গেছে: জারিফ
ফেব্রুয়ারি ২৬, ২০২১ ০৬:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণেই ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়নের কিছু ধারা স্থগিত করতে বাধ্য হয়েছে। একইসঙ্গে তিনি বর্তমান অচলাবস্থা নিরসনের জন্য ইরানের ওপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
-
আলোচনার দরকার নেই, নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন: ইরান
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১৬:৪৬জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকার সম্ভাব্য ফেরা নিয়ে নতুন করে কোনো আলোচনার প্রয়োজন নেই। তিনি বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র মহাপরিচালকের সঙ্গে তেহরানের যে সমঝোতা সংযুক্ত হয়েছে সে অনুযায়ী ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে ওয়াশিংটনকে অবশ্যই এই সমঝোতায় ফিরে আসতে হবে।
-
পশ্চিমা মদদে যুদ্ধের মধ্যে ইরানি সমর্থনে কৃতজ্ঞতা জানালো ইয়েমেন
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১৬:১৭যুদ্ধকবলিত ইয়েমেনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনগণ ও সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ আবদুল্লাহ। এছাড়া, ইরান এই যুদ্ধ অহেতুক প্রলম্বিত করছে বলে বিভিন্ন মহল থেকে যে অভিযোগ তোলা হয়েছে তাও নাকচ করে দেন তিনি।
-
তাইওয়ান প্রণালীতে জাহাজ চালিয়ে আমেরিকা আঞ্চলিক শান্তি বিনষ্ট করছে: চীন
ফেব্রুয়ারি ২৫, ২০২১ ১৫:৪১তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ চালানোর নিন্দা জানিয়ে চীনের সামরিক বাহিনী বলেছে, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে আমেরিকা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে। তাইওয়ান প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদা করেছে।
-
ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে সব প্রচেষ্টা ব্যর্থ হবে: আইএইএ
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ০৬:০৯আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে দেশটির সঙ্গে সহযোগিতার সকল প্রচেষ্টা ভেস্তে যাবে। ইরান এনপিটি চুক্তির সম্পূরক প্রটোকল বাস্তবায়ন বন্ধ করে দেয়ার পর এক প্রতিক্রিয়ায় গ্রোসি একথা বলেন।
-
ভুল হিসাবনিকাশ করলেই ইহুদিবাদী ইসরাইলকে মাশুল গুণতে হবে: কমান্ডার
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ০৩:০৫ইহুদিবাদী ইসরাইল ইরানের ব্যাপারে যেকোনো ভুল হিসাবনিকাশ করলেই তাকে মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন একজন সিনিয়র ইরানি সামরিক কমান্ডার। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বাধানোর পাঁয়তারা করছে।
-
ভিয়েতনাম যুদ্ধের পর এবার বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল আমেরিকা: সিবিএস
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ০৩:০০আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা দু’টি বিশ্বযুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধে দেশটি নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে বলে আমেরিকার একটি গণমাধ্যম খবর দিয়েছে।