• ইমপিচমেন্ট থেকে বাঁচতে আলাদা দল গঠনের হুমকি দিলেন ট্রাম্প

    ইমপিচমেন্ট থেকে বাঁচতে আলাদা দল গঠনের হুমকি দিলেন ট্রাম্প

    জানুয়ারি ২৫, ২০২১ ১৫:১৬

    মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য ইমপিচমেন্ট থেকে বাঁচতে আলাদা দল গঠনের হুমকি দিয়েছেন। তিনি আশংকা করছেন, আগামী ৮ ফেব্রুয়ারি সিনেটে ইমপিচমেন্টের ব্যাপারে যে ভোটাভুটির কথা রয়েছে তাতে তার নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যরা তার বিরুদ্ধে ভোট দিতে পারেন।

  • তাকফিরি সহিংসতার মূল উৎসে আঘাত হানা হবে: কাতাইব হিজবুল্লাহ

    তাকফিরি সহিংসতার মূল উৎসে আঘাত হানা হবে: কাতাইব হিজবুল্লাহ

    জানুয়ারি ২৫, ২০২১ ১৪:৪৫

    ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন কাতাইব হিজবুল্লাহ বলেছে, সম্প্রতি রাজধানী বাগদাদে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ যে বোমা হামলা চালিয়েছে তার জন্য আমেরিকা, সৌদি আরব ও ইসরাইলি জোট দায়ী। সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা এবং মিত্র যোদ্ধারা এখন থেকে তাকফিরি সহিংসতার মূল উৎসে আঘাত হানবে।

  • মস্কোয় মার্কিন দূতাবাস রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে

    মস্কোয় মার্কিন দূতাবাস রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে

    জানুয়ারি ২৫, ২০২১ ০৫:৫৬

    মস্কোয় অবস্থিত আমেরিকার দূতাবাস রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। গ্রেপ্তারকৃত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির প্রতি সমর্থন জানিয়ে রাশিয়ায় বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং আমেরিকা বলেছে এ ধরনের সভা-সমাবেশ করার অধিকার রাশিয়ার জনগণের রয়েছে। এরপর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বক্তব্য দিলেন।

  • মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে মোতায়েন হচ্ছে ইসরাইলের আয়রন ডোম

    মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে মোতায়েন হচ্ছে ইসরাইলের আয়রন ডোম

    জানুয়ারি ২৫, ২০২১ ০৫:৪২

    মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। ইসরাইলের কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

  • ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে টেলিফোনে কথা বললেন বাইডেন ও ম্যাকরন

    ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে টেলিফোনে কথা বললেন বাইডেন ও ম্যাকরন

    জানুয়ারি ২৫, ২০২১ ০৪:১৯

    নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু কর্মসূচিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন সহযোগিতার বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাইডেনকে শুভেচ্ছা জানাতে ম্যাকরন টেলিফোন করলে দুই নেতার মধ্যে আলোচনা হয়।

  • দ. চীন সাগরে গেছে থিওডোর রুজভেল্ট; চীন-আমেরিকা উত্তেজনা বাড়ছে

    দ. চীন সাগরে গেছে থিওডোর রুজভেল্ট; চীন-আমেরিকা উত্তেজনা বাড়ছে

    জানুয়ারি ২৪, ২০২১ ১৫:৪৪

    চীনের উপকূলরক্ষী বাহিনীকে বিদেশি জাহাজে গুলি করার অনুমতি দিয়ে বেইজিং সরকার নতুন একটি আইন পাস করার পর দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা। মার্কিন সরকারের এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ চীন সাগরের সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে।

  • সিরিয়ার জনগণের তেল চুরি করে ইসরাইলে পাঠাচ্ছে আমেরিকা: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

    সিরিয়ার জনগণের তেল চুরি করে ইসরাইলে পাঠাচ্ছে আমেরিকা: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

    জানুয়ারি ২৪, ২০২১ ১০:০৮

    সিরিয়ার জনগণের তেল চুরি করে মার্কিন সেনারা অন্য কোথাও পাচার করছে তবে ধারণা করা যায় সম্ভবত ইহুদিবাদী ইসরাইলেই তা পাঠানো হচ্ছে। ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক, লেখক এবং সৌদি আরবের নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জে. মাইকেল স্প্রিং ম্যান এ কথা বলেছেন।

  • বাইডেন-শি বৈঠক আয়োজনের চেষ্টা করার খবর প্রত্যাখ্যান করল চীন

    বাইডেন-শি বৈঠক আয়োজনের চেষ্টা করার খবর প্রত্যাখ্যান করল চীন

    জানুয়ারি ২৪, ২০২১ ০৩:৪০

    চীন সরকার সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার মার্কিন সমকক্ষ জো বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের চেষ্টা করছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে বেইজিং।

  • হুথিদের কালো তালিকাভুক্ত করার বিষয়টি মূল্যায়ন করছে বাইডেন প্রশাসন

    হুথিদের কালো তালিকাভুক্ত করার বিষয়টি মূল্যায়ন করছে বাইডেন প্রশাসন

    জানুয়ারি ২৩, ২০২১ ১৬:১৯

    ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করে দেখছে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

  • সিরিয়ায় মার্কিন সামরিক বহরে বোমা হামলা; নিহত ৩

    সিরিয়ায় মার্কিন সামরিক বহরে বোমা হামলা; নিহত ৩

    জানুয়ারি ২৩, ২০২১ ১৪:৫৪

    সিরিয়ার পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ দেইর আয-জাওয়ার প্রদেশ মার্কিন সামরিক বাহিনীর একটি সামরিক বহরে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।