-
ট্রাম্পের সহযোগীরা এবং পেন্টাগন ক্ষমতা হস্তান্তরের বাধা সৃষ্টি করছে: বাইডেন
ডিসেম্বর ৩০, ২০২০ ০৬:৪৩মার্কিন নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেন বলেছেন, পেন্টাগনসহ সরকারের বিভিন্ন স্থানে বসে থাকা ট্রাম্পের সহযোগীরা ক্ষমতা হস্তান্তরের পথে বাধা সৃষ্টি করছেন। বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ট্রাম্প প্রশাসনের এসব তৎপরতার কারণে আমেরিকার জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
-
'ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ সুরক্ষা করাই আমেরিকার গণতন্ত্রের মূলমন্ত্র'
ডিসেম্বর ৩০, ২০২০ ০৫:৫২মুহতারাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের শ্রোতা। এছাড়া ফেসবুক পাতা এবং ওয়েবসাইটের পাঠক।
-
জেনারেল সোলায়মানিকে হত্যা করে মস্তবড় ভুল করেছে আমেরিকা: মন্ত্রণালয়
ডিসেম্বর ৩০, ২০২০ ০৪:৩৫ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সেদেশের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যা করে আমেরিকা মস্তবড় ভুল করেছে। জেনারেল সোলায়মানির শাহাদাতের প্রথম বার্ষিকীর আগে মঙ্গলবার এক অফিসিয়াল টুইটার বার্তায় ওই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
মার্কিন সংস্থাগুলো ট্রাম্পের হাতে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে: বাইডেন
ডিসেম্বর ২৯, ২০২০ ০৭:৫৮আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশটির জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলো বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে বড় ধরনের আঘাত খেয়েছে। তিনি আরো বলেছেন, তিনি ও তার ক্ষমতা হস্তান্তর টিমের সদস্যরা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য হাতে পাননি।
-
আমেরিকা ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পাল্টা ব্যবস্থা নেব: রাশিয়া
ডিসেম্বর ২৯, ২০২০ ০২:৩৬রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক ‘নয়া স্টার্ট’ চুক্তির মেয়াদ বাড়াতে আমেরিকার অস্বীকৃতির তীব্র সমালোচনা করেছেন রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিন। একইসঙ্গে ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার যে সিদ্ধান্ত ওয়াশিংটন নিয়েছে তারও নিন্দা জানিয়েছেন তিনি। ফোমিন এসব মার্কিন পদক্ষেপের ‘উপযুক্ত পাল্টা পদক্ষেপ’ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
-
আরাকানসাসের এক বাড়ি থেকে ২ নারীসহ ৫ মৃতদেহ উদ্ধার
ডিসেম্বর ২৮, ২০২০ ১১:২১আমেরিকার আরকানসাস অঙ্গরাজ্যের মফস্বল এলাকার একটি বাড়ি থেকে দুই নারী ও তিনটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ক্রিসমাস রাতে এসব নারী ও শিশুকে হত্যা করা হয়েছে।
-
আমেরিকা, ইসরাইল এবং সৌদি আরব হত্যা করেছে জে. সোলাইমানিকে: হাসান নাসরুল্লাহ
ডিসেম্বর ২৮, ২০২০ ০৮:১৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবের গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে আমেরিকা, ইসরাইল এবং সৌদি আরব হত্যা করেছে। এ তিন শক্তিই মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রতিরোধকামী সংগঠনগুলোর কমান্ডারদেরকেও হত্যার চেষ্টা চালিয়ে আসছে।
-
বাগদাদের মার্কিন দূতাবাসে আমেরিকাই হামলা চালিয়েছে: কাতাইব হিজবুল্লাহ
ডিসেম্বর ২৮, ২০২০ ০৬:২৮ইরাকের সন্ত্রাসবিরোধী আধা-সামরিক বাহিনী কাতাইব হিজবুল্লাহ বলেছে, অন্যের ঘাড়ে দোষ চাপানোর জন্য ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে আমেরিকাই রকেট হামলা চালিয়েছে। এই বাহিনীর মুখপাত্র মুহাম্মাদ মোহি কাতারের আল-জাযিরা নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
আমেরিকা, ইসরাইল ও সৌদি আরব আমাকে হত্যা করার চেষ্টা করছে: নাসরুল্লাহ
ডিসেম্বর ২৮, ২০২০ ০৩:১৬আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব সম্মিলিতভাবে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার চেষ্টা করে যাচ্ছে। এ তথ্য ফাস করেছেন খোদ সাইয়্যেদ নাসরুল্লাহ।
-
গ্যাস পাইপ লাইনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাখালবালকের হামলার সমতুল্য: রাশিয়া
ডিসেম্বর ২৮, ২০২০ ০৩:১০‘নর্ড স্ট্রিম-২’ গ্যাস পাইপ লাইন প্রকল্পের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে, ওয়াশিংটনের নেতিবাচক প্রচেষ্টা সত্ত্বেও এই প্রকল্পের কাজ শিগগিরই শেষ হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।