• অ্যান্টনি ব্লিনকেনকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে পারেন বাইডেন

    অ্যান্টনি ব্লিনকেনকে পররাষ্ট্রমন্ত্রী বানাতে পারেন বাইডেন

    নভেম্বর ২৩, ২০২০ ১৪:৪১

    সদ্যসমাপ্ত মার্কিন নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেন তার মন্ত্রিসভার জন্য অ্যান্টনি ব্লিনকেনকে নামে একজন সাবেক কূটনীতিককে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন। জো বাইডেনের একজন ঘনিষ্ঠ ব্যক্তি যিনি নতুন সরকার গঠনের সঙ্গে যুক্ত তিনি এ তথ্য জানিয়েছেন।

  • টানা ২০ দিন আমেরিকায় দৈনিক এক লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছে

    টানা ২০ দিন আমেরিকায় দৈনিক এক লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছে

    নভেম্বর ২৩, ২০২০ ০৯:১০

    আমেরিকায় প্রতিদিন এক লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। আমেরিকার জন্স হপকিন্স ইনভারসিটি গতকাল (রোববার) এ তথ্য জানিয়েছে।

  • ইরানের সঙ্গে নয়া চুক্তি সই করুন: বাইডেনের প্রতি সৌদি আরবের আহ্বান

    ইরানের সঙ্গে নয়া চুক্তি সই করুন: বাইডেনের প্রতি সৌদি আরবের আহ্বান

    নভেম্বর ২৩, ২০২০ ০৬:৩১

    পরমাণু সমঝোতা বাদ দিয়ে ইরানের সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষরের জন্য আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব।

  • ‘আমেরিকার সর্বোচ্চ চাপ প্রতিরোধ করছে ইরান কিন্তু ওয়াশিংটনের ক্ষমতা কমছে’

    ‘আমেরিকার সর্বোচ্চ চাপ প্রতিরোধ করছে ইরান কিন্তু ওয়াশিংটনের ক্ষমতা কমছে’

    নভেম্বর ২৩, ২০২০ ০৬:১৫

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের জনগণ আমেরিকার কথিত সর্বোচ্চ চাপ মোকাবেলা অব্যাহত রাখবে তবে মজার ব্যাপার হচ্ছে আমেরিকার ক্ষমতা ও প্রভাব ভেতরে এবং বাইরে দিন দিন কমছে।

  • পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার সম্ভাবনায় ভীত সৌদি আরব

    পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার সম্ভাবনায় ভীত সৌদি আরব

    নভেম্বর ২৩, ২০২০ ০৫:৫৭

    ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকা ফিরে আসতে পারে -এমন সম্ভাবনা যখন জেগে ওঠায় সৌদি আরব ভীত হয়ে পড়েছে। সৌদি বলেছে, ইরানের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা শুরু করতে হবে এবং তাতে রিয়াদকে যুক্ত করতে হবে।

  • আমেরিকার নির্বাচনি ব্যবস্থায় ত্রুটি রয়েছে: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

    আমেরিকার নির্বাচনি ব্যবস্থায় ত্রুটি রয়েছে: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

    নভেম্বর ২৩, ২০২০ ০২:৩০

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে দেশটিতে চলমান সংকট সৃষ্টি হয়েছে। তিনি ‘রাশিয়া-১’ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, আমেরিকার নির্বাচনি ব্যবস্থায় যে সমস্যা রয়েছে তা এখন মার্কিন কর্মকর্তাদের কাছে স্পষ্ট।

  • সাজাপ্রাপ্ত ইসরাইলি গোয়েন্দাকে তেল আবিব পাঠাচ্ছে আমেরিকা

    সাজাপ্রাপ্ত ইসরাইলি গোয়েন্দাকে তেল আবিব পাঠাচ্ছে আমেরিকা

    নভেম্বর ২২, ২০২০ ১৮:০৮

    ইহুদিবাদী ইসরাইলের পক্ষে গোয়েন্দাবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত মার্কিন নৌবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা জনাথন পোলার্ডকে তেল আবিব পাঠাচ্ছে ওয়াশিংটন। ১৯৮৬ সালে ইসরাইলের পক্ষে আমেরিকার গুরুত্বপূর্ণ তথ্য পাচার করার অভিযোগে পোলার্ডের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মার্কিন আদালত। কিন্তু সেই রায় উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন তাকে ইসরাইলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

  • পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের মামলা খারিজ

    পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের মামলা খারিজ

    নভেম্বর ২২, ২০২০ ১৭:০৩

    সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে যে মামলা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তা খারিজ করে দিয়েছেন ফেডারেল জজ। নির্বাচনের পর ভোট গণনার সময় ট্রাম্পের পক্ষ থেকে এই অঙ্গরাজ্যে ভোটের ফলাফল সার্টিফাই করার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ফেডারেল বিচারক ম্যাথু ব্র্যান আবেদনটি খারিজ করে দেন।

  • আমিরাতের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করলেন প্রভাবশালী মার্কিন সিনেটর

    আমিরাতের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করলেন প্রভাবশালী মার্কিন সিনেটর

    নভেম্বর ২২, ২০২০ ১৫:২৪

    মার্কিন ডেমোক্র্যাট দলের প্রভাবশালী সিনেটর ক্রিস মারফি সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, উগ্র গোঁড়াবাদী সন্ত্রাসীদের হাতে মার্কিন অস্ত্র তুলে দেয়ার ইতিহাস আছে পারস্য উপসাগরীয় এই দেশটির।

  • মধ্যপ্রাচ্যে আবারো আমেরিকা বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছে

    মধ্যপ্রাচ্যে আবারো আমেরিকা বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছে

    নভেম্বর ২২, ২০২০ ০৮:৩৮

    মার্কিন বাহিনী আবারো মধ্যপ্রাচ্যে বি-৫২ এইচ স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান মোতায়েন করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত বাড়াতে পারেন বলে আশঙ্কা যখন জোরদার হয়েছে তখন মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে এই বিমান মোতায়েন করল।