-
ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা আগের মতোই স্থগিত থাকবে: ইইউ
সেপ্টেম্বর ২১, ২০২০ ০২:৫৮ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে গেছে বলে আমেরিকা যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বলেছেন, পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ আগের মতোই বহাল থাকবে।
-
ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা বেআইনি: চীন ও রাশিয়া
সেপ্টেম্বর ২১, ২০২০ ০২:৩১ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের যে চেষ্টা আমেরিকা করছে তা আবারো প্রত্যাখ্যান করেছে চীন ও রাশিয়া। গতকাল (রোববার) জাতিসংঘে নিযুক্ত ওই দুই দেশের স্থায়ী প্রতিনিধিরা নিরাপত্তা পরিষদের কাছে এক চিঠি লিখে বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি।
-
ইরান কখনো মার্কিন বলদর্পী ও অবৈধ দাবির কাছে নতিস্বীকার করবে না: রুহানি
সেপ্টেম্বর ২০, ২০২০ ১৬:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ কখনো আমেরিকার বলদর্পী ও অবৈধ দাবির কাছে নতিস্বীকার করবে না। কথিত স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আগের সব নিষেধাজ্ঞা বহাল করা হয়েছে বলে মার্কিন পররাষ্টমন্ত্রী মইক পম্পেও দাবি করার পর প্রেসিডেন্ট রুহানি আজ (রোববার) মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেছেন।
-
স্ন্যাপব্যাক মেকানিজমের নামে নাটক করছে আমেরিকা: রাশিয়া
সেপ্টেম্বর ২০, ২০২০ ১৫:০৬স্ন্যাপব্যাক মেকানিজমের নামে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একতরফাভাবে আমেরিকা সমস্ত নিষেধাজ্ঞা বহল করার যে ঘোষণা দিয়েছে তার নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, স্ন্যাপব্যাক মেকানিজমের নামে ওয়াশিংটন নাটক করছে যার লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করা।
-
'ট্যাংকার ভরে সিরিয়া থেকে তেল চুরি করছে আমেরিকা'
সেপ্টেম্বর ২০, ২০২০ ১৩:২০সিরিয়া থেকে তেল ভর্তি ৩০টি মার্কিন ট্যাংকার ট্রাকের বহর গোপনে ইরাকের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। সিরিয়া থেকে মার্কিনিদের তেল চুরির এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।
-
ইরানের বিরুদ্ধে সামরিক হামলা হলে তেহরান ভূমিকম্প ঘটিয়ে ছাড়বে: মার্কিন বিশ্লেষক
সেপ্টেম্বর ২০, ২০২০ ০৯:৫০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেকোনো উপায়ে ইরানকে হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি আবারো ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন। মার্কিন ওয়েবসাইট পলিটিকো কোন তথ্য প্রমাণ ছাড়াই এক প্রতিবেদনে দাবি করেছে, ‘জেনারেল সোলাইমানিকে হত্যার পর প্রতিশোধ হিসেবে দক্ষিণ আফ্রিকায় মার্কিন রাষ্ট্রদূতকে হত্যা করতে চেয়েছিল ইরান।‘
-
করোনায় প্রতিটি মৃত্যুর দায় ট্রাম্পের; পদত্যাগ করুন: জো বাইডেন
সেপ্টেম্বর ২০, ২০২০ ০৩:২২আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন এবার সরাসরি ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।তিনি বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসকে সামাল দিতে ব্যর্থতার দায় স্বীকার করে ট্রাম্পের উচিত পদত্যাগ করা।
-
ইরানবিরোধী ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি সফল হয়েছে: ওয়াশিংটনের দাবি
সেপ্টেম্বর ২০, ২০২০ ০২:১৩ইরানের ওপর আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কারণে তেহরানের আঞ্চলিক তৎপরতা সীমিত হয়ে পড়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরতোগ্যাস শনিবার এক বিবৃতিতে এ দাবি করেন।
-
তেল-সমৃদ্ধ পূর্ব সিরিয়ায় আরো সেনা পাঠালো আমেরিকা
সেপ্টেম্বর ১৯, ২০২০ ১৫:৫৭মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক বাহিনী তাদের আরো একটি বহর পাঠিয়েছে সিরিয়ার তেল-সমৃদ্ধ পূর্বাঞ্চলে। যখন ওই এলাকায় রাশিয়ার সেনাদের সঙ্গে মার্কিন সেনাদের উত্তেজনা চলছে তখন নতুন করে এই বহর পাঠানো হলো। পূর্ব সিরিয়া থেকে অপরিশোধিত তেল লুট করার চেষ্টা করছে আমেরিকা।
-
মার্কিন রাষ্ট্রদূত হত্যার পরিকল্পনা: দক্ষিণ আফ্রিকা বলছে কোনো প্রমাণ নেই
সেপ্টেম্বর ১৯, ২০২০ ১০:৫৮দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা বলেছে, প্রিটোরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লানা মার্ক্সকে হত্যার বিষয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান পরিকল্পনা করেছে বলে মার্কিন গণমাধ্যম যে অভিযোগ তুলেছে তার কোনো প্রমাণ পাওয়া যায় নি।