-
যেকোনো অবস্থায় যেকোনো ধরনের যুদ্ধ খারাপ: ট্রাম্পকে ইরান
সেপ্টেম্বর ১১, ২০২০ ০১:৩৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সমালোচনা করে বক্তব্য রাখার একই সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির যে দ্বৈত নীতি গ্রহণ করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, যেকোনো অবস্থায় যেকোনো ধরনের যুদ্ধ খারাপ।
-
ইরাকে সেনা উপস্থিতি কমাবে আমেরিকা এবং জার্মানি
সেপ্টেম্বর ১০, ২০২০ ১৪:২০ইরাক থেকে সেনা সংখ্যা কমানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা এবং জার্মানি। গত জানুয়ারি মাসে ইরাকের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে দেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করার পর আমেরিকা এবং জার্মানির পক্ষ থেকে এই ঘোষণা এলো।
-
আমেরিকার নিজের অস্ত্র সমস্যা নয়, মাথাব্যথা ইরানকে নিয়ে: জারিফ
সেপ্টেম্বর ১০, ২০২০ ১১:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার যেখানে পরমাণু ওয়ারহেডবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পেছনে হাজার হাজার কোটি ডলার ব্যয় করছে সেখানে ইরানের আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপারে বিরোধিতা করছে। এটি মার্কিন সরকারের কপটতা ও দ্বিমুখী আচরণ ছাড়া আর কিছু নয়।
-
জরিপে আরো এগিয়ে বাইডেন, দিন দিন পিছিয়ে পড়ছেন ট্রাম্প
সেপ্টেম্বর ০৯, ২০২০ ১৬:৫৫মার্কিন আসন্ন নির্বাচনের ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট জো বাইডেন জনপ্রিয়তার দিক দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১২ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন।
-
আমেরিকার জনগণের চোখের সামনে পরাজিত হয়েছে মার্কিন সরকার: রুহানি
সেপ্টেম্বর ০৯, ২০২০ ১৫:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে শত্রুতামূলক তৎপরতা চালাচ্ছে তার সবকিছু ব্যর্থ হবে। তিনি বলেন, আমেরিকা সীমাহীন যে পথ বেছে নিয়েছে তা থেকে তাকে অবশ্যই ফিরে আসতে হবে; এছাড়া তার সামনে কোনো পথ খোলা নেই।
-
সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে ৩ লাখ ৭০ হাজার মানুষ উদ্বাস্তু করেছে আমেরিকা
সেপ্টেম্বর ০৯, ২০২০ ০৯:১৭মার্কিন উদ্যোগে বিশ্বব্যাপী কথিত সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের জন্য কমপক্ষে তিন লাখ ৭০ হাজার মানুষ উদ্বাস্তু হয়েছেন। নতুন একটি গবেষণা রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।
-
ইরান পরমাণু সমঝোতার বাইরে গিয়ে ইউরেনিয়াম মজুত করছে: পম্পেও
সেপ্টেম্বর ০৯, ২০২০ ০৫:১২মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, পরমাণু সমঝোতায় অনুমোদিত পরিমাণের চেয়ে ইরান ১০ গুণ বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। তিনি এক টুইটার বার্তায় ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকার বেরিয়ে যাওয়ার কথা এড়িয়ে গিয়ে এ মন্তব্য করেছেন।
-
আগামী সপ্তাহে হোয়াইট হাউজে ইসরাইল-আমিরাত আনুষ্ঠানিক চুক্তি: সূত্র
সেপ্টেম্বর ০৯, ২০২০ ০২:১৪ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ হোয়াইট হাউজে অনুষ্ঠিত হবে বলে সেখানকার একজন কর্মকর্তা খবর দিয়েছেন।
-
অস্ত্র নির্মাতাদেরকে বাঁচিয়ে রাখতেই পেন্টাগনের প্রধানরা যুদ্ধ করেন: ট্রাম্প
সেপ্টেম্বর ০৮, ২০২০ ১৩:২২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন, পেন্টাগনের প্রধানরা ও সামরিক শিল্পের মালিকরা বিভিন্ন জায়গায় যুদ্ধ করে শুধুমাত্র অস্ত্র নির্মাতাদেরকে শত শত কোটি ডলার যোগানোর জন্য। ট্রাম্পের এ বক্তব্যে মার্কিন পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারক ও তার সমালোচকরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
-
খাশোগি হত্যার রায় ‘বিচারের নামে প্রহসন’: জাতিসংঘের বিশেষ প্রতিনিধি
সেপ্টেম্বর ০৮, ২০২০ ০৩:০০সৌদি আরবের একটি উচ্চ আদালত সেদেশের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের যে চূড়ান্ত রায় ঘোষণা করেছে তাকে ‘বিচারের নামে প্রহসন’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি অ্যাগনেস ক্যালামার্ড।