-
আমেরিকার ক্ষেপণাস্ত্র হুমকিকে উপেক্ষা করতে পারে না রাশিয়া: মন্ত্রণালয়
আগস্ট ০৪, ২০২০ ০৬:০৯রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটি আমেরিকার ক্ষেপণাস্ত্র হুমকিকে উপেক্ষা করতে পারে না। দু’দেশের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি বা আইএনএফ থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া উপলক্ষে ওই মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা ‘তাস’ এ খবর জানিয়েছে।
-
তালেবান নেতার সঙ্গে সরাসরি কথা বলতে বাধ্য হলেন পম্পেও
আগস্ট ০৪, ২০২০ ০৪:০০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি তালেবানের উপপ্রধান মোল্লা আব্দুলগনি বারাদারের সঙ্গে কথা বলেছেন।কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সোহেল শাহিন এ খবর নিশ্চিত করে এক টুইটার বার্তায় বলেছেন, বারাদার ও পম্পেও আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা ও বন্দিমুক্তিসহ আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
-
অস্ত্র তৈরির ক্ষেত্রে আমেরিকার ওপর নির্ভরতা বাদ দেবে জার্মানি ও ফ্রান্স
আগস্ট ০৩, ২০২০ ১৩:৫৮সামরিক অস্ত্র তৈরির ক্ষেত্রে জার্মানি এবং ফ্রান্স আমেরিকার ওপরে সব ধরণের নির্ভরতা বাতিল করবে। মার্কিন প্রযুক্তি বাদ দিয়ে দেশ দুটি সম্পূর্ণভাবে ইউরোপীয় প্রযুক্তিতে অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করবে। আমেরিকার সঙ্গে যখন ইউরোপের বিভিন্ন দেশের বিশেষ করে ফ্রান্স ও জার্মানির নানাক্ষেত্রে টানাপড়েন চলছে তখন এই খবর বের হলো।
-
কুর্দি গেরিলাদের সঙ্গে মার্কিন তেল কোম্পানির চুক্তি; প্রত্যাখ্যান করেছে সিরিয়া
আগস্ট ০৩, ২০২০ ১১:৫১সিরিয়ার তেলসম্পদ চুরির লক্ষ্য নিয়ে কুর্দি ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এবং আমেরিকার একটি তেল কোম্পানির মধ্যে যে চুক্তি হয়েছে তার নিন্দা জানিয়েছে দামেস্ক সরকার। বাশার আসাদের নেতৃত্বাধীন সরকার বলেছে, এ চুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা বাতিল বলে গণ্য হবে। এর কোনো আইনগত কার্যকারিতাও নেই।
-
আমেরিকা-ভিত্তিক সন্ত্রাসী নেতাকে আটক করার ঘটনায় ওয়াশিংটনের প্রতিক্রিয়া
আগস্ট ০৩, ২০২০ ০৩:১২আমেরিকা-ভিত্তিক ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী ‘তোন্দার’-এর প্রধানকে আটকের ঘটনায় ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তোন্দারের প্রধান জামশিদ শরমাহদের প্রতি সমর্থন ঘোষণা করে তার সঙ্গে আচরণের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে।
-
মার্কিন নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ইরান
আগস্ট ০৩, ২০২০ ০২:৪৭আমেরিকার ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্র্যাসিসের সদস্য এবং সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের তৎকালীন সহকারী রিচার্ড গোলডবার্গের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার তেহরানে এক বিবৃতিতে প্রকাশ করে এ তথ্য জানিয়েছে।
-
মহড়ার বার্তা আমেরিকা ও ইসরাইল ভালোরকম উপলব্ধি করেছে: ইরান
আগস্ট ০৩, ২০২০ ০১:৩৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সম্প্রতি পারস্য উপসাগরের বিস্তীর্ণ এলাকায় যে বিশাল সামরিক মহড়া চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা তার বার্তা ভালোভাবে উপলব্ধি করেছে বলে মন্তব্য করেছে তেহরান।
-
আমেরিকার বিরুদ্ধে মহড়া: নয়া বোমারু বিমান প্রদর্শন করল চীন
আগস্ট ০২, ২০২০ ০৩:০৭চীনের সেনাবাহিনী যেকোনো প্রতিকূল আবহাওয়ায় সব ধরনের অভিযান পরিচালনায় সক্ষম একটি কৌশলগত বোমারু বিমান প্রথমবারের মতো প্রদর্শন করেছে।
-
ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করুন: পাশ্চাত্যকে ইরান
আগস্ট ০২, ২০২০ ০২:২৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা পরিচালনাকারী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষতা বন্ধ করতে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
-
সন্ত্রাসী গোষ্ঠী তোন্দারকে সহযোগিতার দায় আমেরিকাকে নিতে হবে
আগস্ট ০২, ২০২০ ০২:১১ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আমেরিকায় বসে যেসব সন্ত্রাসী গোষ্ঠী ইরানের অভ্যন্তরে হামলা চালানোর পরিকল্পনা ও তা বাস্তবায়ন করে তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়ার দায় মার্কিন সরকারকে নিতে হবে।