-
ক্রিমিয়ার আগেই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খারাপ ছিল: পুতিন
জুলাই ১৩, ২০২০ ০২:৫৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ক্রিমিয়া প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার কারণে কিয়েভের সঙ্গে মস্কোর সম্পর্কের মারাত্মক অবনতি হয়নি বরং তারও আগে ইউক্রেনে মার্কিন সমর্থিত অভ্যুত্থানের কারণে দ্বিপক্ষীয় সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল।
-
আমেরিকার বিমানবাহী রণতরীতে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি (ভিডিও)
জুলাই ১৩, ২০২০ ০২:১৮আমেরিকার সান ডিয়েগো নৌ ঘাঁটিতে নোঙর করা একটি বিমানবাহী রণতরীতে বিস্ফোরণের ফলে সৃষ্টি অগ্নিকাণ্ডে ১৮ সৈন্য ও চার বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। এ ছাড়া, এতে যুদ্ধজাহাজটির অপূরণীয় ক্ষতি হয়েছে।
-
খাশোগি হত্যার প্রধান সন্দেহভাজন সৌদি যুবরাজ: জাতিসংঘ
জুলাই ১২, ২০২০ ১৫:৩৭জাতিসংঘের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হচ্ছেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। ২০১৮ সালের অক্টোবর মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেট অফিসে জামাল খাশোগিকে হত্যা করা হয়।
-
সিরিয়ার বিরুদ্ধে ওপিসিডাব্লিউর প্রস্তাব পাস রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ইরান
জুলাই ১২, ২০২০ ০৬:৩৯সিরিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ’র গৃহিত ব্যবস্থাকে অসামঞ্জস্যপূর্ণ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে ইরান। হেগে এই সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আলীরেজা কাজেমি সংস্থাটির তীব্র সমালোচনা করে এ বক্তব্য দিয়েছেন।
-
প্রথমবারের মতো মাস্ক পরলেন ডোনাল্ড ট্রাম্প
জুলাই ১২, ২০২০ ০৩:৫১করোনাভাইরাসের মহামারির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মাস্ক পরেছেন। গতকাল (শনিবার) মেরিল্যান্ডের ওয়াল্টার রেড হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এ মাস্ক ব্যবহার করেন। হাসপাতালে তিনি বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আহত মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
-
ইরাকে মার্কিন সামরিক বহর উড়িয়ে দেয়া হয়েছে (ভিডিও)
জুলাই ১২, ২০২০ ০২:০৩ইরাকে সামরিক সরঞ্জামাদি বহনকারী মার্কিন সেনাদের একটি বহর উড়িয়ে দেয়া হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে সামোয়া এবং দিওয়ানিয়া এলাকার মধ্যে এই ঘটনা ঘটেছে।
-
রাশিয়ার সঙ্গে সহযোগিতার কথা অস্বীকার করলেন তালেবান নেতা
জুলাই ১২, ২০২০ ০১:৪১আফগানিস্তানের তালেবানের অন্যতম শীর্ষস্থানীয় নেতা খয়েরুল্লাহ খয়েরখা রাশিয়ার সঙ্গে তালেবানের গোপন সহযোগিতার মার্কিন অভিযোগ অস্বীকার করেছেন।
-
ফরাসি পণ্যের ওপর প্রতিশোধমূলক শূল্ক আরোপ করল আমেরিকা
জুলাই ১১, ২০২০ ১৬:৪১ফরাসি কিছু পণ্যের ওপর শতকরা ২৫ ভাগ প্রতিশোধমূলক শূল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর আগে আমেরিকার কয়েকটি ডিজিটাল কোম্পানির ওপর শূল্ক আরোপ করে ফ্রান্স।
-
আমেরিকা হচ্ছে সন্ত্রাসবাদের মা: লেবাননের বিক্ষোভ থেকে ঘোষণা
জুলাই ১১, ২০২০ ১২:০৮লেবাননের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকার হস্তক্ষেপের প্রতিবাদে রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ অংশ নেয়া লোকজন সুস্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন, আমেরিকা হচ্ছে সন্ত্রাসবাদের মা।
-
আফগানিস্তান থেকে ফেরা আরো এক মার্কিন সেনার আত্মহত্যা
জুলাই ১১, ২০২০ ০৮:২৭আফগানিস্তানে মোতায়েন আরো একজন মার্কিন আত্মহত্যা করেছেন। ছয়বার আফগানিস্তানে মোতায়েন এবং বিদেশে যুদ্ধ মিশনে ছয়বার পাঠানোর পর অনেকটা মাথা শক্ত হয়ে তিনি এই আত্মহত্যা করেছেন।