-
ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে: রাশিয়া
জুলাই ১০, ২০২০ ১২:৫৫চলতি বছরের ১৮ অক্টোবরে ইরানের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাবার কথা রয়েছে। আমেরিকা তাই উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য ব্যাপক চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছে।
-
আরব দেশগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ঠেকাবে আমেরিকা!
জুলাই ১০, ২০২০ ১১:২৪মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, তার দেশ ইরানের কথিত ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলা করার জন্য পারস্য উপসাগরীয় দেশগুলোকে সহযোগিতা করবে। তিনি গতকাল (বৃহস্পতিবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত দৈনিক ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
-
আমেরিকার সঙ্গে আর শীর্ষ বৈঠকের প্রয়োজন নেই: উত্তর কোরিয়া
জুলাই ১০, ২০২০ ০৭:৫৩উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের প্রভাবশালী বোন কিম ইয়ো-জং বলেছেন, ওয়াশিংটন তার নীতিতে ‘নিষ্পত্তিমূলক পরিবর্তন’ না আনা পর্যন্ত আমেরিকার সঙ্গে তার দেশের আরেকটি শীর্ষ বৈঠকের কোনো প্রয়োজন হবে না।
-
ইরানের সঙ্গে যুদ্ধ চায় না আমেরিকা: মার্কিন জেনারেল ম্যাকেনজি
জুলাই ১০, ২০২০ ০২:০২পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেছেন, ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে সিদ্ধান্ত মার্কিন প্রশাসন নিয়েছে তাতে সামরিক হামলা অন্তর্ভুক্ত নয়। তিনি লেবাননের একটি এলবিএসআই চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, মার্কিন সেনাবাহিনী ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায় না।
-
‘মিথ্যা এবং অভিযোগ করা’ হচ্ছে মার্কিন পররাষ্ট্র নীতির প্রধান উপকরণ: ইরান
জুলাই ০৯, ২০২০ ১৬:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মিথ্যা কথা বলা, অন্যের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা এবং ঘৃণা ছড়ানো হচ্ছে মার্কিন পররাষ্ট্র নীতির বিশেষ করে বর্তমান প্রশাসনের প্রধান উপকরণ।
-
আমেরিকার সঙ্গে সম্পর্ক এখন মারাত্মক চ্যালেঞ্জের মুখে: চীন
জুলাই ০৯, ২০২০ ১৪:২২চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই বলেছেন, আগের যেকোনো সময়ের চেয়ে আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক এখন মারাত্মক চ্যালেঞ্জের মুখে। এ অবস্থায় তিনি দু দেশকে আরো ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করার কথা বলেন
-
মার্কিন বিমান ধ্বংস করল ভেনিজুয়েলার বিমানবাহিনী
জুলাই ০৯, ২০২০ ০৬:৩৯ভেনিজুয়েলার বিমানবাহিনী আমেরিকার একটি মাদক পাচারকারী বিমান ধ্বংস করেছে। বিমানটি ভেনিজুয়েলার আকাশসীমা লঙ্ঘন করার পর দেশটির বিমান বাহিনী এই ব্যবস্থা নেয়।
-
ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করল হারভার্ড এবং এমআইটি
জুলাই ০৯, ২০২০ ০৬:০১বিদেশি শিক্ষার্থীরা আমেরিকায় থেকে অনলাইনে ক্লাস করতে পারবেন না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তা ঠেকাতে আমেরিকার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হারভার্ড এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি মামলা করেছে। গতকাল (বুধবার) প্রতিষ্ঠান দুটি বোস্টন ফেডারেল আদালতে এই মামলা করে।
-
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর যে বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন সের্গেই ল্যাভরভ
জুলাই ০৯, ২০২০ ০৫:৩৮চীন ও রাশিয়াকে প্রতিহত করার আহ্বান জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার যে বক্তব্য দিয়েছেন তাতে দুঃখ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
-
ইরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার পুনর্বহাল করুন: পম্পেও
জুলাই ০৯, ২০২০ ০২:০৩মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ইরানবিরোধী ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে আবারো তেহরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আহ্বান জানিয়েছেন।