-
করোনাভাইরাস প্রমাণ করেছে হুয়াওয়ে ব্যবহার করা যাবে না: পম্পেও
এপ্রিল ১৮, ২০২০ ০৩:৪০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও করোনাভাইরাস সম্পর্কে চীন-বিরোধী অভিযোগের পুনরাবৃত্তি করে বলেছেন, চীনা কোম্পানি হুয়াওয়ে’র ফাইভজি প্রযুক্তি ব্যবহার করা বিশ্বের দেশগুলোর উচিত হবে না। তিনি শুক্রবার ওয়াশিংটনে দেয়া এক বক্তব্যে আমেরিকার প্রতিদ্বন্দ্বী চীনা এই কোম্পানিটির বিরুদ্ধে প্রচারণার হাতিয়ার হিসেবে করোনা মহামারীকে ব্যবহার করেন।
-
ইরানের বিরুদ্ধে আবার এনপিটি লঙ্ঘনের অভিযোগ তুলল আমেরিকা
এপ্রিল ১৮, ২০২০ ০৩:০১মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ সম্প্রতি যে দাবি করেছে তাকে ভিত্তি করে এ অভিযোগ করেছে ওয়াশিংটন।
-
‘আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে আমেরিকা’
এপ্রিল ১৮, ২০২০ ০২:৩৮রাশিয়া বলেছে, আন্তর্জাতিক সমাজের আহ্বান উপেক্ষা করে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘন অব্যাহত রেখেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (শুক্রবার) মস্কোয় এক বিবৃতিতে ওয়াশিংটনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
-
গোপন পরমাণু পরীক্ষার কথা অস্বীকার করল চীন
এপ্রিল ১৭, ২০২০ ১৭:৩৫গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষার বিষয়ে আমেরিকার তোলা অভিযোগ অস্বীকার করছে চীন। মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি বলেছে, গত বছর গোপন একটি স্থাপনায় চীন ওই পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়।
-
আমেরিকায় টানা দ্বিতীয় দিনের মতো রেকর্ডসংখ্যক মানুষের মৃত্যু
এপ্রিল ১৬, ২০২০ ১৩:২২প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে আমেরিকায় দ্বিতীয় দিনের মতো রেকর্ডসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। গতকাল (বুধবার) দেশটিতে মারা গেছে দুই হাজার ৩৭১ জন। এ নিয়ে আমেরিকায় মোট ৩০ হাজার ৮৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল। আগের দিন মঙ্গলবার মারা গেছে দুই হাজার ৩৬৪ জন।
-
ডাব্লিউএইচও'কে আর্থিক সহায়তা বন্ধ করে আমেরিকা কলঙ্ক সৃষ্টি করেছে: জারিফ
এপ্রিল ১৬, ২০২০ ১২:৪৩বিশ্বব্যাপী করোনাভাইরাসের তাণ্ডবে পরিস্থিতি যখন খারাপের দিকে যাচ্ছে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’কে আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ার মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। একইসঙ্গে তিনি বলেন, বিশ্ব এখন ওয়াশিংটনের আধিপত্যকামী নীতি সহ্য করার তেহরানের অভিজ্ঞতার বিষয়টি উপলব্ধি করতে পারবে।
-
ডোনাল্ড ট্রাম্পের সহায়তা বন্ধের সিদ্ধান্ত দুঃখজনক: ডাব্লিউএইচও
এপ্রিল ১৬, ২০২০ ০২:২৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’কে আর্থিক সহায়তা বন্ধ করে দেয়ার যে নির্দেশ দিয়েছেন সে সম্পর্কে দুঃখ প্রকাশ করেছেন সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম। তিনি গতকাল (বুধবার) সুইজারল্যান্ডের জেনেভায় এ সংবাদ সম্মেলনে ট্রাম্পের সিদ্ধান্তকে দুঃখজনক বলে অভিহিত করেন।
-
‘স্বাস্থ্য খাতে নিজের ব্যর্থতা ঢাকতেই ইরানের বিরুদ্ধে এই অভিযোগ’
এপ্রিল ১৬, ২০২০ ০২:০১মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের স্বাস্থ্যসেবা সম্পর্কে যে অযাচিত মন্তব্য করেছেন তাকে স্বাস্থ্য খাতে নিজের ব্যর্থতা ধামাচাপা দেয়ার প্রচেষ্টা বলে মন্তব্য করেছে তেহরান।
-
আমেরিকা মানবতাবিরোধী অপরাধ করেছে: ইরান
এপ্রিল ১৬, ২০২০ ০১:২৫মার্কিন সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’কে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়ে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়ার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধ করেছে বলে মন্তব্য করেছে ইরান।
-
যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সক্ষমতা দুর্বল হবে- চীন
এপ্রিল ১৫, ২০২০ ১৯:৩১প্রাণঘাতী করোনাভাইরাস সংকটের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন সরকার অর্থ সাহায্য বন্ধের ঘোষণা দিয়েছে তাতে 'গভীরভাবে চিন্তিত' বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন।