-
সিরিয়ায় ১,০০০ সৈন্য মোতায়েন রাখতে চায় ওয়াশিংটন: ওয়ালস্ট্রিট জার্নাল
মার্চ ১৮, ২০১৯ ১২:৩৬সিরিয়া থেকে নিজ দেশের সৈন্যদের সম্পূর্ণভাবে ফিরিয়ে নেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও দেশটিতে ওয়াশিংটন এক হাজার সেনা মোতায়েন রাখবে। দি ওয়ালস্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।
-
এটা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন: সংসদ সদস্য
মার্চ ১৮, ২০১৯ ০৮:৪৩মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র রবার্ট পালাদিনো সম্প্রতি ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ-শাবি সম্পর্কে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও সমালোচনা করে ইরাকের সংসদ সদস্য আব্বাস আল-ইসমাইলি বলেছেন, মার্কিন কর্মকর্তাদের এ ধরনের মন্তব্য ইরাকের জন্য ক্ষতিকর ও সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল।
-
ইরানের বিরুদ্ধে ইরাকের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না: বাগদাদ
মার্চ ১৮, ২০১৯ ০৩:৩৬ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সেদেশের প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর কাজে ইরাকের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না। ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র আহমাদ আসহাফ প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এই সংকল্প ব্যক্ত করেন।
-
ইরানকে মোকাবেলায় ইতিহাসে নজিরবিহীন বাজেট বরাদ্দের প্রস্তাব পেন্টাগনের
মার্চ ১৬, ২০১৯ ১৫:২৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্রকাশ্যে ইরানের ইসলামি সরকার ব্যবস্থাকে উৎখাত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ লক্ষ্যে তিনি পরমাণু সমঝোতা থেকে সরে এসে ইরানের বিরুদ্ধে ফের নিষেধাজ্ঞা আরোপ করে অর্থনৈতিক যুদ্ধে অবতীর্ণ হয়েছেন।
-
ইয়েমেনে সৌদি আগ্রাসনের পক্ষে সাফাই গাইলেন পম্পেও
মার্চ ১৬, ২০১৯ ১৩:২৬দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব যে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে তাতে সমর্থন দেয়া বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সিনেট সদস্যরা যে আহ্বান জানিয়েছে তার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। একইসঙ্গে তিনি বলেছেন, ইয়েমেনিদের জীবন নিয়ে যদি তারা সত্যিই ভেবে থাকেন তাহলে তাদের উচিত এ যুদ্ধে সৌদি আরবকে সমর্থন দেয়া।
-
'পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি আবার শুরুর কথা ভাবছে উ. কোরিয়া'
মার্চ ১৫, ২০১৯ ১৫:০৪আমেরিকার সঙ্গে চলমান আলোচনা প্রক্রিয়া থেকে বের হয়ে আসার কথা ভাবছে উত্তর কোরিয়া। পাশাপাশি পুনরায় পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করার কথাও ভাবছে দেশটি। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা যখন প্রায় অচলাবস্থায় রয়েছে তখন এ রকম আভাস দেয়া হলো।
-
চীনা প্রতিবাদ উপেক্ষা করে দ. চীন সাগরের ওপর দিয়ে উড়ল মার্কিন ২ পরমাণু-বিমান
মার্চ ১৫, ২০১৯ ১৩:২১দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে দুইটি পরমাণু-বোমারু বিমান পাঠিয়েছে আমেরিকা। এ নিয়ে একই মাসের দ্বিতীয়বার একই ঘটনা ঘটল। বিরোধপূর্ণ কৌশলগত অঞ্চলে চীনের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর জন্য ওয়াশিংটনের প্রতি বেইজিংয়ের আহ্বানকে উপেক্ষা করে এ তৎপরতা চালানো হলো।
-
মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে আমেরিকার প্রতিবেদন ও বাস্তবতা
মার্চ ১৫, ২০১৯ ১২:৩৬মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে আবার দাবি করেছে, ইরানের মানবাধিকার পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
-
কাবুলের প্রতিক্রিয়া: ‘খালিলজাদ আফগানিস্তানের বড়লাট হতে চান’
মার্চ ১৫, ২০১৯ ০৭:৩৭তালেবানের সঙ্গে আমেরিকার কথিত শান্তি আলোচনা থেকে আফগান সরকারকে বাইরে রাখা নিয়ে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়েছে ওয়াশিংটন ও কাবুল। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব বলেছেন, আফগান সরকাররকে ‘অবৈধ’ প্রমাণ করার লক্ষ্যে আমেরিকা এ কাজ করছে।
-
আমেরিকা সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী দেশ: ইরান
মার্চ ১৫, ২০১৯ ০৭:১১ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, মার্কিন সরকার বিশ্বে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করেছে। ওয়াশিংটন ইরানের ওপর একতরফা অবৈধ নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘনে চেষ্টার কোনো ত্রুটি করেনি বলেও তিনি জানিয়েছেন।