-
ট্রাম্প-কিম শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার কারণ ও সফলতার উপায়
ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ১৪:১৯উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার দু’দিনব্যাপী আলোচনা কোনো ফলাফল ছাড়া নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে। দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে ট্রাম্প এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, আলোচনা ব্যর্থ হয়েছে এবং এই মুহূর্তে আবার দু’দেশের শীর্ষ বৈঠকের কোনো পরিকল্পনা নেই।
-
রাশিয়া থেকে এস-৪০০ কেনা চূড়ান্ত: এর্দোগান
ফেব্রুয়ারি ২৭, ২০১৯ ০৬:৪৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান বলেছেন, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।তিনি গতকাল (মঙ্গলবার) তুরস্কের এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন।
-
পরমাণু যুদ্ধের জন্য মার্কিন টার্গেটগুলোর তালিকা প্রকাশ করল রাশিয়া
ফেব্রুয়ারি ২৬, ২০১৯ ১৪:৩৬আমেরিকার সঙ্গে পরমাণু যুদ্ধ শুরু হলে দেশটির কোন কোন লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হবে তার একটি তালিকা প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল।
-
সিরিয়া সীমান্তের নিরাপদ অঞ্চলের নিয়ন্ত্রণ চায় তুরস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০১৯ ১১:৫৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আমেরিকা ও মার্কিন মিত্রদের উদ্দেশ করে বলেছেন, সিরিয়া সীমান্তে প্রতিষ্ঠিত নিরাপদ অঞ্চলের নিয়ন্ত্রণ তার দেশের হাতে থাকা উচিত।
-
ট্রেনে ভিয়েতনাম যাত্রা শুরু করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন
ফেব্রুয়ারি ২৪, ২০১৯ ০৪:৩২উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে ট্রেনে করে ভিয়েতনামের উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেছেন। শনিবার স্থানীয় সময় রাত ৯টায় তিনি চীনের সীমান্তবর্তী শহর ড্যানডং-এ পৌঁছান।
-
‘নয়া পরিকল্পনা আমেরিকার সঙ্গে চুক্তির প্রয়োজনীয়তা রোধ করবে’
ফেব্রুয়ারি ২৪, ২০১৯ ০৩:১৩মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলা করার জন্য ইরান এমন কিছু পরিকল্পনা হাতে নিয়েছে যার ফলে তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে চুক্তিতে যেতে হবে না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এ সংকল্প ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ইরানের সব সমস্যার সমাধান হয়ে যাবে।
-
কেলি ক্র্যাফটকে জাতিসংঘে রাষ্ট্রদূত নিয়োগ দিলেন ট্রাম্প
ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ১৫:০০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেলি ক্র্যাফটকে জাতিসংঘের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। কেলি বর্তমানে কানাডায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তিনি জাতিসংঘে নিকি হ্যালির জায়গায় নিযুক্ত হবেন।
-
একদিন পর পাল্টে গেল ট্রাম্প প্রশাসনের ঘোষণা
ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ১৩:০১আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ায় ৪০০ সেনা মোতায়েন রাখতে চান। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, উপদেষ্টাদের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প প্রভাবিত হয়েই এখন ৪০০ সেনা রাখার কথা বিবেচনা করছেন।
-
পরমাণু সমঝোতা মেনে চলছে ইরান: ১৪তম বারের মতো জানাল আইএইএ
ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ০৩:৪৭আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) তার ত্রৈমাসিক প্রতিবেদনে বলেছে, ইরান ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে সাক্ষরিত পরমাণু সমঝোতার সবগুলো বিধিনিষেধ পুরোপুরি মেনে চলছে। এতে আরো বলা হয়েছে, এমনকি আমেরিকা গত বছর এই মঝোতা থেকে বেরিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পরও ইরান ওইসব বিধিনিষেধ মেনে চলা অব্যাহত রেখেছে।
-
আমেরিকার মোকাবেলায় ভেনিজুয়েলাকে চীন-রাশিয়ার সমর্থন
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ১৩:৩০সম্ভাব্য মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ভেনিজুয়েলার প্রতি সমর্থন দিয়েছে চীন এবং রাশিয়া। ভেনিজুয়েলার বিরোধীদল শনিবার দেশের ভেতরে মার্কিন সহায়তা গ্রহণের জন্য যখন শক্তি প্রদর্শনের পরিকল্পনা করেছে তখন মস্কো ও বেইজিংয়ের পক্ষ থেকে এ সমর্থন ব্যক্ত করা হলো।