• মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পেল ইরাক

    মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পেল ইরাক

    ডিসেম্বর ২১, ২০১৮ ০৭:২৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা থেকে তিন মাসের জন্য ছাড় পেয়েছে ইরাক। এরফলে ইরাক প্রতিবেশী ইরান থেকে আরো তিন মাস বিদ্যুৎ ও গ্যাস আমদানি করতে পারবে।

  • আমেরিকা পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে: পুতিন

    আমেরিকা পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে: পুতিন

    ডিসেম্বর ২১, ২০১৮ ০৬:৫০

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার হুমকি দিয়ে পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলেছে আমেরিকা। গতকাল (বৃহস্পতিবার) বার্ষিক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন এ মন্তব্য করেন।

  • পদত্যাগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

    পদত্যাগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

    ডিসেম্বর ২১, ২০১৮ ০৬:০৫

    দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে গতকাল (বৃহস্পতিবার) পদত্যাগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। মার্কিন মেরিন কোরের সাবেক এ কর্মকর্তা ফেব্রুয়ারি মাসের শেষ দিকে দায়িত্ব থেকে বিদায় নেবেন বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় নিশ্চিত করেছেন।

  • মার্কিন হুমকি দূর না হলে পরমাণু নিরস্ত্রীকরণ নয়: উ.কোরিয়া

    মার্কিন হুমকি দূর না হলে পরমাণু নিরস্ত্রীকরণ নয়: উ.কোরিয়া

    ডিসেম্বর ২০, ২০১৮ ১৭:৪০

    উত্তর কোরিয়া পরিষ্কার করে বলেছে, আমেরিকার পক্ষ থেকে পরমাণু হুমকি দূর না হলে পিয়ংইয়ং কখনো একতরফাভাবে নিজের পরমাণু অস্ত্র কর্মসূচি বাতিল করবে না। দু দেশের মধ্যে যখন পরমাণু আলোচনা এবং উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা চলছে তখন পিয়ংইয়ং একথা বলল।

  • মার্কিন সেনা উপস্থিতি শান্তির জন্য বাধা: রাশিয়া

    মার্কিন সেনা উপস্থিতি শান্তির জন্য বাধা: রাশিয়া

    ডিসেম্বর ২০, ২০১৮ ১০:৪০

    সিরিয়ায় অবৈধভাবে মার্কিন সেনা উপস্থিতি শান্তির পথে বিপজ্জনক বাধা বলে মন্তব্য করেছে রাশিয়া। একইসঙ্গে সিরিয়া থেকে আমেরিকার সেনা সরানোর দাবি জানিয়েছে মস্কো।

  • হিজবুল্লাহর শক্তি বাড়ায় উদ্বিগ্ন আমেরিকা: বিশ্লেষক

    হিজবুল্লাহর শক্তি বাড়ায় উদ্বিগ্ন আমেরিকা: বিশ্লেষক

    ডিসেম্বর ১৯, ২০১৮ ১৫:৫৮

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শক্তি ও জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলায় উদ্বিগ্ন হয়ে পড়েছে আমেরিকা। এজন্য আমেরিকা লেবাননের বিভিন্ন গোষ্ঠী ও মতের লোকজনের মধ্যে নতুন একটি গৃহযুদ্ধ বাধানোর পথ খুঁজছে।

  • ইরান বিরোধী সন্ত্রাসীদের সংগঠিত করছে ইসরাইল: গোয়েন্দামন্ত্রী

    ইরান বিরোধী সন্ত্রাসীদের সংগঠিত করছে ইসরাইল: গোয়েন্দামন্ত্রী

    ডিসেম্বর ১৮, ২০১৮ ১৫:৩৮

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দামন্ত্রী সাইয়্যেদ মাহমুদ আলাভি বলেছেন, আমেরিকার সহযোগিতা ও সমর্থনে সন্ত্রাসীদেরকে ইরানের বিরুদ্ধে সংগঠিত করছে ইহুদিবাদী ইসরাইল। আজ (মঙ্গলবার) ইরানের সংসদকে তিনি এ তথ্য জানিয়েছেন।

  • আমরা আর সিরিয়ায় সরকার পরিবর্তন চাই না: আমেরিকা

    আমরা আর সিরিয়ায় সরকার পরিবর্তন চাই না: আমেরিকা

    ডিসেম্বর ১৮, ২০১৮ ১৩:৪৬

    মার্কিন সরকার বলেছে, তারা আর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় না। এক সময় সিরিয়া সংকট প্রসঙ্গে আমেরিকার প্রধান দাবি ছিল সিরিয়ার সরকার পরিবর্তন। কিন্তু সর্বশেষ এ ঘোষণার মাধ্যমে ওয়াশিংটন সে অবস্থান থেকে সরে গেল।

  • পূর্বশর্ত আরোপকারীদের সঙ্গে সংলাপে বসে না ইরান: জারিফ

    পূর্বশর্ত আরোপকারীদের সঙ্গে সংলাপে বসে না ইরান: জারিফ

    ডিসেম্বর ১৮, ২০১৮ ০৬:২৯

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, যারা পূর্বশর্ত আরোপ করে তাদের সঙ্গে তার দেশ কখনো আলোচনায় বসবে না। তেহরানের সঙ্গে সংলাপে বসার জন্য ওয়াশিংটন যেসব পূর্বশর্ত দিয়েছেন সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

  • ইরানের আঞ্চলিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি: তেহরান

    ইরানের আঞ্চলিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি: তেহরান

    ডিসেম্বর ১৮, ২০১৮ ০৪:০০

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, বাগদাদের ওপর ওয়াশিংটনের প্রচণ্ড চাপ সত্ত্বেও ইরানের সঙ্গে ইরাকের ঘনিষ্ঠ সম্পর্ক অব্যাহত থাকবে। তিনি সোমবার সন্ধ্যায় তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান।