• আমেরিকাকে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে হবে: রাশিয়া

    আমেরিকাকে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে হবে: রাশিয়া

    মে ২১, ২০১৮ ০০:৩৯

    আফগান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ব্যাপারে আমেরিকার প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। দেশটির আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত যামির কাবুলোভ এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন সরকার তালেবানের সঙ্গে আলোচনায় না বসলে ওয়াশিংটনকে আফগানিস্তানে একটি রক্তাক্ত ও ক্লান্তিকর যুদ্ধের সম্মুখীন হতে হবে যা বহু বছর ধরে চলবে।

  • পরমাণু সমঝোতা ইস্যুতে আমেরিকা যা ভেবেছিল তা হয় নি: ড. রুহানি

    পরমাণু সমঝোতা ইস্যুতে আমেরিকা যা ভেবেছিল তা হয় নি: ড. রুহানি

    মে ২০, ২০১৮ ১৩:৪৮

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরান পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সব সময় শত্রুদের মোকাবেলায় সফল হয়েছে। আমেরিকা চেয়েছিল ইরান দ্রুত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাক। কিন্তু আমেরিকা যা ভেবেছিল তা হয় নি। গতরাতে একদল ছাত্র-ছাত্রীর সমাবেশে তিনি এসব কথা বলেন।

  • ৩০ দফা বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে শেষ হল ওআইসি শীর্ষ সম্মেলন

    ৩০ দফা বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে শেষ হল ওআইসি শীর্ষ সম্মেলন

    মে ১৯, ২০১৮ ১৩:৪২

    তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র জরুরি শীর্ষ সম্মেলন ৩০ দফা বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে শেষ হয়েছে।

  • মার্কিন হেলিকপ্টার থেকে গোলাবারুদের বাক্স পড়ল প্রাথমিক বিদ্যালয়ের ওপর!

    মার্কিন হেলিকপ্টার থেকে গোলাবারুদের বাক্স পড়ল প্রাথমিক বিদ্যালয়ের ওপর!

    মে ১৮, ২০১৮ ১২:৫৪

    মার্কিন একটি সামরিক হেলিকপ্টার থেকে গোলাবারুদের বাক্স পড়েছে টেক্সাসের আল পাসোর একটি প্রাথমিক বিদ্যালয়ের ওপর।

  • হিজবুল্লাহ মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা ও সৌদি আরব

    হিজবুল্লাহ মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা ও সৌদি আরব

    মে ১৭, ২০১৮ ১২:৩৭

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহসহ শীর্ষস্থানীয় কয়েক জন নেতার বিরুদ্ধে নতুনকরে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা ও তার আরব মিত্ররা। মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে বলেছে, হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ ও উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেমসহ শীর্ষস্থানীয় পাঁচ নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

  • গাজা গণহত্যার জন্য ফিলিস্তিনিদের দায়ী করল হোয়াইট হাউজ

    গাজা গণহত্যার জন্য ফিলিস্তিনিদের দায়ী করল হোয়াইট হাউজ

    মে ১৫, ২০১৮ ১৫:০১

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকালের (সোমবার) গণহত্যার জন্য গাজাবাসীকে দায়ী করেছে মার্কিন সরকার। হোয়াইট হাউজের উপ প্রেস সচিব রাজ শাহ বলেছেন, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের উদ্যোগে আয়োজিত  বিক্ষোভ কর্মসূচিতে ফিলিস্তিনিরা অংশ নেয়ার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।

  • পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব: পুতিন ও ম্যাকরন

    পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব: পুতিন ও ম্যাকরন

    মে ১৫, ২০১৮ ১৩:৩৪

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন ২০১৫ সালের বহুপক্ষীয় পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার ব্যাপারে আবারো তাদের সমর্থন পুর্নব্যক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার পর সমঝোতার প্রতি তাদের এ সমর্থন উচ্চারিত হলো।

  • মার্কিন দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করবে ইউরোপের অধিকাংশ দেশ

    মার্কিন দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করবে ইউরোপের অধিকাংশ দেশ

    মে ১৩, ২০১৮ ১১:৫৪

    ইউরোপের অধিকাংশ দেশ অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করবে। এরইমধ্যে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, আয়ারল্যান্ড, মাল্টা, পর্তুগাল, হাঙ্গেরি ও সুইডেন ইহুদিবাদী ইসরাইলের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। এছাড়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, মেক্সিকো ও মিশর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না বলে ঘোষণা করেছে।

  • মার্কিন দূতাবাস উদ্বোধন উপলক্ষে সেনা মোতায়েন দ্বিগুন করছে ইসরাইল

    মার্কিন দূতাবাস উদ্বোধন উপলক্ষে সেনা মোতায়েন দ্বিগুন করছে ইসরাইল

    মে ১৩, ২০১৮ ০৯:২১

    অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস উদ্বোধনকে সামনে রেখে গাজা সীমান্ত ও পশ্চিম তীরে সেনা মোতায়েন দ্বিগুণ করার কথা ঘোষণা করেছে ইহুদিবাদী ইসরাইল।

  • ইরান-মার্কিন দ্বন্দ্বে ওয়াশিংটনের প্রতি সমর্থন জানালো ওআইসি: ক্ষুব্ধ তেহরান

    ইরান-মার্কিন দ্বন্দ্বে ওয়াশিংটনের প্রতি সমর্থন জানালো ওআইসি: ক্ষুব্ধ তেহরান

    মে ১২, ২০১৮ ১৩:৩৭

    ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি এক বিবৃতিতে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘোষণার প্রতি সমর্থন জানিয়ে একে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠনমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। এ থেকে আমেরিকা, সৌদি আরব ও ইসরাইলের ওপর ওআইসি'র নির্ভরতার বিষয়টি ফুটে উঠেছে।