• ইরানের ভূমিকম্পকে কাজে লাগাতে চায় আমেরিকা

    ইরানের ভূমিকম্পকে কাজে লাগাতে চায় আমেরিকা

    নভেম্বর ১৪, ২০১৭ ১৫:০৭

    ইরানে ভূমিকম্পে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা ওই সব পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে যারা ভূমিকম্পে তাদের স্বজনদের হারিয়েছেন। একইসঙ্গে যারা আহত হয়েছেন, অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হয়েছেন এবং যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সবার প্রতি সমবেদনা রইলো।

  • মার্কিন আয়োজিত নিরাপত্তা পরিষদের বৈঠক বয়কট করল ৪ দেশ

    মার্কিন আয়োজিত নিরাপত্তা পরিষদের বৈঠক বয়কট করল ৪ দেশ

    নভেম্বর ১৪, ২০১৭ ১০:১৭

    ভেনিজুয়েলা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে আয়োজন করা একটি বৈঠক বর্জন করেছে সংস্থার চার সদস্য দেশ। দেশগুলো হচ্ছে- রাশিয়া, চীন, বলিভিয়া ও মিশর।

  • আফগানিস্তানে ভয়াবহ মার্কিন বিমান হামলার তদন্ত চাইল রাশিয়া

    আফগানিস্তানে ভয়াবহ মার্কিন বিমান হামলার তদন্ত চাইল রাশিয়া

    নভেম্বর ১১, ২০১৭ ০৪:০৭

    আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে সম্প্রতি আমেরিকা যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সে ব্যাপারে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আফগান সরকারসহ মানবাধিকারের সমর্থক আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি এই আহ্বান জানিয়েছে।

  • প্রশিক্ষণার্থী ৩ মুসলিম মার্কিন মেরিনের ওপর বর্বরোচিত আচরণ: যন্ত্রে ঢুকিয়ে নির্যাতন

    প্রশিক্ষণার্থী ৩ মুসলিম মার্কিন মেরিনের ওপর বর্বরোচিত আচরণ: যন্ত্রে ঢুকিয়ে নির্যাতন

    নভেম্বর ১০, ২০১৭ ১৪:২৮

    মার্কিন মেরিন বাহিনীতে মুসলিম বর্বরোচিত নির্যাতনের চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে। মেরিন বাহিনীর সাবেক প্রশিক্ষক গানারি সার্জেন্ট জোসেফ ফেলিক্সকে অপরাধী হিসেবে প্রমাণের মধ্য দিয়ে এ সব তথ্য প্রকাশিত হয়েছে।

  • মার্কিন বিমানবাহী ৩ রণতরির সঙ্গে মহড়া চালাবে সিউলের ৭ যুদ্ধজাহাজ

    মার্কিন বিমানবাহী ৩ রণতরির সঙ্গে মহড়া চালাবে সিউলের ৭ যুদ্ধজাহাজ

    নভেম্বর ১০, ২০১৭ ১৩:২৮

    মার্কিন তিন বিমানবাহী রণতরির সঙ্গে যুদ্ধ মহড়ায় অংশ নেবে দক্ষিণ কোরিয়ার সাত যুদ্ধজাহাজ। একযোগে মার্কিন তিন বিমানবাহী রণতরির যুদ্ধমহড়া খুবই বিরল। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী আজ(শুক্রবার) মহড়ায় অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

  • যুদ্ধের পেছনে আমেরিকার খরচ ৫.৬ ট্রিলয়ন ডলার!

    যুদ্ধের পেছনে আমেরিকার খরচ ৫.৬ ট্রিলয়ন ডলার!

    নভেম্বর ০৯, ২০১৭ ২৩:২৬

    ২০০১ সাল থেকে এ পর্যন্ত যুদ্ধের পেছনে আমেরিকা খরচ করেছে ৫.৬ ট্রিলিয়ন ডলার। নতুন এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন যুদ্ধ-ব্যয়ের বিষয়ে যে দাবি করে থাকে নতুন গবেষণা প্রতিবেদনের এ হিসাব তার চেয়ে অনেক বেশি।

  • ৭০ হাজার কোটি ডলারের সামরিক বাজেট দিচ্ছে আমেরিকা

    ৭০ হাজার কোটি ডলারের সামরিক বাজেট দিচ্ছে আমেরিকা

    নভেম্বর ০৯, ২০১৭ ১৪:২০

    মার্কিন কংগ্রেস এবার দেশটির সরকারকে রেকর্ড পরিমাণ ৭০ হাজার কোটি ডলারের সামরিক বাজেট পাসের অনুমতি দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিমাণ বাজেট দেয়ার অনুরোধ করেছিলেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যরা তার চেয়ে বেশি অর্থ বরাদ্দ দিতে রাজি হয়েছেন।

  • আমেরিকার হুমকি সত্ত্বেও পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে হবে: ইইউ

    আমেরিকার হুমকি সত্ত্বেও পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে হবে: ইইউ

    নভেম্বর ০৯, ২০১৭ ০৩:৩৭

    ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ইস্যুর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতার কোনো সম্পর্ক নেই। কাজেই এসব ইস্যুর কারণে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নিয়ে আবার আলোচনা শুরু করার কোনো সুযোগ নেই।

  • ইরান-বিরোধী মার্কিন অভিযোগ; আমেরিকার পক্ষ নিচ্ছে ফ্রান্স

    ইরান-বিরোধী মার্কিন অভিযোগ; আমেরিকার পক্ষ নিচ্ছে ফ্রান্স

    নভেম্বর ০৮, ২০১৭ ২২:০৪

    ইয়েমেনের যোদ্ধাদের কাছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ক্ষেপণাস্ত্র দিয়েছে বলে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি যে অভিযোগ এনেছেন তাকে সমর্থন করছে ফ্রান্স এবং বিষয়টিতে প্যারিস আমরিকার পক্ষ নিচ্ছে। ফ্রান্স বলেছে, আমেরিকার অভিযোগকে তারা আন্তরিকভাবে ও গুরুত্বের সঙ্গে দেখছে।

  • বিশ্বে এত দেশ আছে জানতাম না: ট্রাম্প

    বিশ্বে এত দেশ আছে জানতাম না: ট্রাম্প

    নভেম্বর ০৮, ২০১৭ ০৯:৫১

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বে এত দেশ আছে তা আগে তার জানা ছিল না। তিনি ভূগোল ও আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে নিজের অজ্ঞতা প্রকাশ করে আরো বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত না হলে তার পক্ষে এসব কিছু জানা সম্ভব হতো না।