-
তিউনিশিয়ার সঙ্গে রাশিয়ার বাণিজ্য বেড়েছে শতকরা ৬৩ ভাগ
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১০:৪৪রাশিয়া এবং উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার মধ্যে ২০২২ সালে বাণিজ্যিক লেনদেন বেড়েছে শতকরা ৬৩ ভাগ। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও দু দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বেড়েছে।
-
ইউক্রেনে আবার নিজের গোপন সামরিক কর্মসূচি শুরু করতে চায় আমেরিকা
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ০৭:০০ইউক্রেনে আবার নিজের গোপন সামরিক কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। ওই কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ দিতে কংগ্রেস সদস্যদের রাজি করানোর জন্য এরইমধ্যে প্রচেষ্টা শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর- পেন্টাগন।
-
ইউরোপের অর্থনীতি ধ্বংসের আশঙ্কা হাঙ্গেরির প্রধানমন্ত্রীর
ফেব্রুয়ারি ০৯, ২০২৩ ১০:৩৬হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি আশঙ্কা করছেন, এই অবস্থার অবসান না হলে ইউরোপের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।
-
পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইউক্রেন: দিমিত্রি মেদভেদেভ
ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ০৯:৪০রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান দেশটির জাতীয় নিরাপত্তা উপ প্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, পরাজয়ের দ্বার প্রান্তে রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী এবং দেশটির সরকার এই বাস্তবতা মেনে নিতে যাচ্ছে। তিনি বলেন, ইউক্রেনের ভেতরে এখন কোরিয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
-
ভুয়া খবর ছড়ানোর ব্যাপারে মার্কিন কূটনীতিকদের সতর্ক করল রাশিয়া
ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ০৬:১০ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধ প্রসঙ্গে মস্কোয় নিযুক্ত মার্কিন কূটনীতিকরা ভুয়া খবর প্রচার করছে বলে অভিযোগ করেছে রুশ সরকার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কোর মার্কিন দূতাবাস সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়াবলীতে হস্তক্ষেপ করছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন দূতাবাসে একটি লিখিত প্রতিবাদ পাঠানো হয়েছে বলেও বার্তা সংস্থাটি জানিয়েছে।
-
ন্যাটোর প্রতি নতুন করে যে হুঁশিয়ারি উচ্চারণ করলেন জেনারেল শোইগু
ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ০৬:০৬ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর নতুন করে কোনো সংশ্লিষ্টতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলো এর চেয়ে বেশি জড়িয়ে পড়লে যুদ্ধের এতটা বিস্তার ঘটবে যে, সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা দুরুহ হয়ে পড়বে।
-
ইউক্রেনে পশ্চিমা দূরপাল্লার অস্ত্র! রাশিয়া কি পরমাণু বোমা ব্যবহার করবে?
ফেব্রুয়ারি ০৫, ২০২৩ ১০:৪২মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার রকেট বা ক্রুজ টাইপের বোমা দেবে বলে ঘোষণা করেছে। দুইশ বিশ কোটি ডলারের এক গুচ্ছ সাহায্যের আওতায় এইসব অস্ত্র দেয়া হবে বলে পেন্টাগন শুক্রবার ঘোষণা করেছে।
-
ন্যাটো ট্যাংক আটক ও ধ্বংসের জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করল রাশিয়া
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ০৭:৩৭রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনে পশ্চিমা দেশগুলো যেসব দেশ ট্যাংক পাঠাচ্ছে, সেসব ট্যাংক আটক কিংবা ধ্বংস করতে পারলে নগদ অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার কয়েকজন ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা।
-
ইউক্রেনের জন্য যৌথভাবে গোলা তৈরি করবে ফ্রান্স ও অস্ট্রেলিয়া
জানুয়ারি ৩১, ২০২৩ ১০:১২রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে ইউক্রেনের জন্য যৌথভাবে ১৫৫ মিলিমিটার কামানের গোলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ও অস্ট্রেলিয়া।ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু গতকাল (সোমবার) প্যারিস সফররত অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেসের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।
-
জার্মান চ্যান্সেলরের সঙ্গে কথা বলতে পুতিনের আপত্তি নেই: ক্রেমলিন
জানুয়ারি ৩০, ২০২৩ ০৯:৩৩রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে কথা বলতে রাজি আছেন বলে খবর দিয়েছে তার আবাসিক প্রাসাদ ক্রেমলিন। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ওলাফ শোলৎজ রুশ নেতার সঙ্গে সরাসরি কথা বলার আগ্রহ প্রকাশ করার পর ক্রেমলিন এ প্রতিক্রিয়া জানাল।