-
আবারো ইউক্রেন যুদ্ধের কমান্ডার পাল্টালেন প্রেসিডেন্ট পুতিন
জানুয়ারি ১২, ২০২৩ ০৭:৫৭ইউক্রেন যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন কমান্ডার হিসেবে তিনি সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে নিয়োগ দিয়েছেন। তিনি আগের কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিনের জায়গায় দায়িত্ব পালন করবেন। কমান্ডার নিয়োগের তিন মাস পর সরিয়ে দেয়া হলো সুরোভিকিনকে।
-
ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মধ্যস্থতার প্রস্তাব দিলেন ইরানের প্রেসিডেন্ট রায়িসি
জানুয়ারি ১২, ২০২৩ ০৬:২৫রাশিয়া ও ই্উক্রেনের মধ্যে বিগত ১১ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতার ভূমিকা পালন করার জন্য তেহরানের প্রস্তুতি ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি গতকাল (বুধবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোনালাপে তার দেশের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।
-
ইউক্রেনের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে না রাশিয়া
জানুয়ারি ১০, ২০২৩ ০৮:১৬রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ বলেছেন, রাশিয়া এবং ইউক্রেনের জনগণের মধ্যে ফাটল ধরানোর জন্য আমেরিকা চলমান সংঘাত সৃষ্টি করেছে। অথচ রাশিয়া ও ইউক্রেনের জনগণ একসময় কার্যকরভাবে একটি জনগোষ্ঠী ছিল।
-
ইউক্রেনে প্যাট্রিয়ট পাঠানোর জার্মান সিদ্ধান্তের নিন্দা জানাল রাশিয়া
জানুয়ারি ০৭, ২০২৩ ০৬:১৮ইউক্রেনে অত্যাধুনিক সাঁজোয়া যান ও ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর যে সিদ্ধান্ত জার্মানি নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, জার্মানির এই পদক্ষেপকে ইউক্রেনের সংঘাত আরো বেশি ছড়িয়ে দেয়ার পদক্ষেপ হিসেবে দেখছে রাশিয়া।
-
একান্ত অনুরোধ সত্ত্বেও ইউক্রেনকে এম-১ আব্রামস ট্যাংক দেবে না আমেরিকা
জানুয়ারি ০৬, ২০২৩ ০৭:০৮ইউক্রেনের একান্ত অনুরোধ সত্ত্বেও মার্কিন সরকার ইউক্রেনকে এম-ওয়ান আব্রামস ট্যাংক দেবে না বলে একটি মার্কিন পত্রিকা খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আব্রামস ট্যাংটির অনেক বেশি জ্বালানি প্রয়োজন হয় এবং এটির দ্রুত ধ্বংস হয়ে যাওয়ার প্রবণতার কারণে ইউক্রেনের সেনাবাহিনী এটি ব্যবহার করে সুবিধা করে উঠতে পারবে না।
-
যুদ্ধবিরতি ও আলোচনার প্রস্তাব দিলেন পুতিন; ইউক্রেনের প্রত্যাখ্যান
জানুয়ারি ০৬, ২০২৩ ০৭:০২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সরকার যদি দেশটির ভূখণ্ডে আসা পরিবর্তনকে মেনে নেয় তাহলে মস্কো কিয়েভের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করার ব্যাপারে আন্তরিক আলোচনায় বসতে রাজি আছে। তিনি বৃহস্পতিবার রাতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোনালাপে এ প্রস্তাব তুলে ধরেন।
-
‘ইউক্রেন যুদ্ধের অবসান একমাত্র আমেরিকাই ঘটাতে পারে’
ডিসেম্বর ২৫, ২০২২ ১৬:৪০হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ভিক্টর অরবান বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাত অবসানের বিষয়টি আমেরিকার হাতে, তারা চাইলেই কেবল এই সংঘাতের অবসান ঘটতে পারে।
-
নতুন হামলার আশঙ্কায় বেলারুশ সীমান্তে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার
ডিসেম্বর ২০, ২০২২ ০৭:২৫রাশিয়া নতুন করে হামলা চালাতে পারে এই আশঙ্কায় বেলারুশ সীমান্তে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে ইউক্রেন। দেশটির উপ স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন বলেছেন, বেলারুশ সীমান্তে সশস্ত্র বাহিনী ও সমরাস্ত্র মোতায়েন করা হচ্ছে।
-
অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়েছে মেরিন কমান্ডোরা
ডিসেম্বর ১৪, ২০২২ ০৯:২০ব্রিটেনের রাজকীয় মেরিন সেনারা কয়েক মাস আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নিয়েছে। ব্রিটিশ সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের একজন জেনারেল সম্প্রীতি এ কথা স্বীকার করেছেন।
-
ইউক্রেনে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করছে আমেরিকা
ডিসেম্বর ১৪, ২০২২ ০৮:০৩ইউক্রেনের কাছে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করছে আমেরিকা। বার্তা সংস্থা রাইটার্স এ খবর দিয়েছে।