-
ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রেসিডেন্ট বাইডেন ও পুতিন
ডিসেম্বর ০৫, ২০২১ ০৮:৪৪মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মঙ্গলবার ইউক্রেন ইস্যুতে ভিডিও কনফারেন্সে কথা বলবেন। ইউক্রেন নিয়ে যখন রাশিয়া এবং আমেরিকার মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে তখন এই ভিডিও কনফারেন্সে দুই প্রেসিডেন্ট অংশ নিতে যাচ্ছেন।
-
রাশিয়ার বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের হুঁশিয়ারি
ডিসেম্বর ০১, ২০২১ ১১:৩৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া ইউক্রেনে যেকোনো ধরনের উসকানি সৃষ্টি করলে তার পরিণতি ভালো হবে না। তিনি মঙ্গলবার লিথুয়ানিয়ার রিগা শহরে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
-
‘বিপজ্জনক বিশ্বাস লালন করছে ন্যাটো জোট’
নভেম্বর ২৮, ২০২১ ১৭:২৯আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট ধারণা করছে, তাদের ভয়ে ইউক্রেনের সেনা মুভমেন্টের বিরুদ্ধে মস্কো কোনো জবাব দেবে না, এটা খুবই বিপজ্জনক বিশ্বাস।
-
ইউক্রেনে সামরিক অভিযান চালালে রাশিয়াকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে
নভেম্বর ২৭, ২০২১ ১৪:১৩মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে কোনো ধরনের সামরিক অভিযান চালায় তাহলে মস্কোকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।
-
ইউক্রেনে সমরাস্ত্র পাঠানোর ব্যাপারে আমেরিকাকে সতর্ক করল রাশিয়া
নভেম্বর ২৪, ২০২১ ০৮:১৬ইউক্রেনে উত্তেজনা উসকে দেয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। ওয়াশিংটন যখন ইউক্রেনে সামরিক উপদেষ্টাদের পাশাপাশি নতুন সমরাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে খবর বেরিয়েছে তখন এ হুঁশিয়ারি দিল মস্কো।
-
ইউক্রেনকে নিয়ে উত্তেজনা সৃষ্টির ব্যাপারে পাশ্চাত্যকে রাশিয়ার হুঁশিয়ারি
নভেম্বর ২২, ২০২১ ০৫:৪৬ইউক্রেনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করার ব্যাপারে পাশ্চাত্যকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ‘রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায়’ এই অজুহাত তুলে রুশ সীমান্তের কাছে পশ্চিমাদের সামরিক উপস্থিতি সহ্য করবে না মস্কো।
-
ইউক্রেনের কাছে ড্রোন বিক্রির বিষয়ে তুরস্ককে রাশিয়ার হুঁশিয়ারি
অক্টোবর ২৮, ২০২১ ১২:২২ইউক্রেনের কাছে ড্রোন বিক্রির বিষয়ে তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনকে এ ধরণের অস্ত্র দেওয়া হলে তা গোটা অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়াতে পারে।
-
রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে
সেপ্টেম্বর ১১, ২০২১ ০৮:৫৬ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি নিশ্চিত করে বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
-
কোনো বিমান ছিনতাই হয়নি, সব ফিরে এসেছে: ইউক্রেনের স্বীকারোক্তি
আগস্ট ২৪, ২০২১ ১৩:০৪অবশেষে বিমান ছিনতাই হওয়ার খবর অস্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো আজ (মঙ্গলবার) বলেছেন, ‘আফগানিস্তান থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাইয়ের পর তা ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। কারণ আফগানিস্তান থেকে ইউক্রেনের নাগরিকদের ফিরিয়ে আনতে যেসব বিমান কাবুলে পাঠানো হয়েছিল সেগুলো কিয়েভে ফিরে এসেছে। একটি বিমানও ক্ষতির শিকার হয়নি।’
-
ইউক্রেনের বিমান ছিনতাইয়ের অভিযোগ নাকচ করল ইরান
আগস্ট ২৪, ২০২১ ১০:৩২আফগানিস্তান থেকে একটি বিমান ছিনতাইয়ের পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের দিকে নেয়া হয়েছে বলে ইউক্রেন যে অভিযোগ তুলেছে তা নাকচ করে দিয়েছে তেহরান।