• পাকিস্তানে ভারী তুষারপাত: গাড়িতে আটকে ২১ জনের মৃত্যু

    পাকিস্তানে ভারী তুষারপাত: গাড়িতে আটকে ২১ জনের মৃত্যু

    জানুয়ারি ০৮, ২০২২ ১৯:১৭

    পাকিস্তানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাতের কারণে গাড়িতে আটকা পড়ে অন্তত ২১ জন মারা গেছেন। সামরিক বাহিনী রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছে এবং মুরি শহরের কাছে এখনো আটকে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে।

  • যে কারণে প্রেসিডেন্ট পুতিনের প্রশংসায় ভাসলেন ইমরান খান

    যে কারণে প্রেসিডেন্ট পুতিনের প্রশংসায় ভাসলেন ইমরান খান

    ডিসেম্বর ২৫, ২০২১ ০৬:২০

    বিশ্বনবী (সা.) সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছেন তার ভূঁয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান। প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, নবী মুহাম্মাদ [সা.]-এর অবমাননাকে কখনও ‘বাক স্বাধীনতার চর্চা’ বলে মেনে নেয়া যায় না।

  • বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান

    বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান

    ডিসেম্বর ২২, ২০২১ ১০:১১

    নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। গতকাল (মঙ্গলবার) এ পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি ৯০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

  • ইমরান খানের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী

    ইমরান খানের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী

    ডিসেম্বর ২১, ২০২১ ০৪:৩৮

    আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ইসলামাবাদে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দেয়া বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন।

  • আমেরিকা ও চীনের মধ্যে শীতল যুদ্ধ শুরু হতে যাচ্ছে: ইমরান খান

    আমেরিকা ও চীনের মধ্যে শীতল যুদ্ধ শুরু হতে যাচ্ছে: ইমরান খান

    ডিসেম্বর ১২, ২০২১ ০৪:৫৭

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বে যাতে আবার শীতল যুদ্ধ ফিরে আসতে না পারে সেজন্য তার দেশ আমেরিকা ও চীনের মধ্যে উত্তজনা কমাতে সাহায্য করতে চায়।তিনি ইসলামাবাদে অনুষ্ঠিত একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে একথা জানান।

  • তলব পেয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টে হাজিরা দিলেন ইমরান খান

    তলব পেয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টে হাজিরা দিলেন ইমরান খান

    নভেম্বর ১১, ২০২১ ০৪:৩২

    ২০১৪ সালে পাকিস্তানের পেশোয়ার শহরের একটি স্কুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ব্যাপারে ব্যাখ্যা দিতে দেশটির সুপ্রিম কোর্টে হাজিরা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। ২০১৪ সালে পেশোয়ারের এপিএস-ওয়ারসাক স্কুলে উগ্রবাদী গ্রুপ তেহরিকে তালেবান বা টিটিপি’র সদস্যরা। হামলায় ১৩২ শিশুসহ ১৪৭ জন নিহত হয়।

  • আফগানিস্তানের স্বর্ণের রিজার্ভ ছেড়ে দিন: আমেরিকাকে ইমরান খান

    আফগানিস্তানের স্বর্ণের রিজার্ভ ছেড়ে দিন: আমেরিকাকে ইমরান খান

    অক্টোবর ২৬, ২০২১ ০৫:০৬

    আমেরিকার বিভিন্ন ব্যাংকে আটকে পড়া আফগানিস্তানের বিপুল অংকের অর্থ ছেড়ে দেয়ার জন্য আবারো ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সোমবার মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ প্রতিনিধি জন কেরির সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান বলে পাক প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে।

  • প্রধানমন্ত্রী ইমরান খানসহ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক

    প্রধানমন্ত্রী ইমরান খানসহ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক

    অক্টোবর ১৪, ২০২১ ১৪:৪৪

    জেনারেল বাকেরির পাকিস্তান সফর প্রধানমন্ত্রী ইমরান খানসহ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি পাকিস্তান সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানসহ শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

  • চলে গেলেন পাকিস্তানের পরমাণু বোমার জনক; ইমরান খানের গভীর শোক

    চলে গেলেন পাকিস্তানের পরমাণু বোমার জনক; ইমরান খানের গভীর শোক

    অক্টোবর ১০, ২০২১ ১৩:০৯

    পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদের খান মারা গেছেন। গত এক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানা গেছে। রেডিও পাকিস্তান বলেছে. আবদুল কাদের খান ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

  • তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে আমেরিকা: ইমরান খান

    তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে আমেরিকা: ইমরান খান

    অক্টোবর ০৩, ২০২১ ০৪:১৭

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানে বলেছেন, আমেরিকা আজ হোক কিংবা কাল আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে। তিনি আরো বলেছেন, আমেরিকার সিনেটে তালেবানকে নিয়ে যা হচ্ছে কিংবা দেশটির গণমাধ্যমে যা কিছু প্রকাশিত হচ্ছে তা থেকে বোঝা যায়, আমেরিকা আফগানিস্তান নিয়ে চরম হতাশায় রয়েছে ও দোটানায় ভুগছে।