-
মুখার কাছে সৌদি যুদ্ধজাহাজে হামলা চালাল ইয়েমেনি বাহিনী
জুন ২৬, ২০১৭ ০৭:০৫সৌদি নেতৃত্বাধীন জোটের একটি যুদ্ধজাহাজে হামলা করেছে ইয়েমেনে নৌবাহিনী। ইয়েমেনের উপকূলে অবস্থিত তা’য়েজ প্রদেশের বন্দর নগরী মুখার কাছে এ হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের চলমান আগ্রাসনের জবাবে হামলা চালানো হয়।
-
‘বিশ্বে সবচেয়ে মারাত্মক আকারে কলেরা দেখা দিয়েছে ইয়েমেনে’
জুন ২৫, ২০১৭ ১৫:৪৩বিশ্বে সবচেয়ে মারাত্মক আকারে কলেরা রোগের প্রকোপ দেখা দিয়েছে ইয়েমেনে। ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’র এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, প্রতিদিন দেশটিতে পাঁচ হাজার ব্যক্তি কলেরায় আক্রান্ত হচ্ছেন বলে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া, কলেরায় এ পর্যন্ত ১৩০০ ব্যক্তি মারা গেছেন।
-
ইয়েমেনি স্নাইপারদের হামলায় আরো ৪ সৌদি সেনা নিহত
জুন ২৫, ২০১৭ ১৩:৫৩ইয়েমেনি সেনাবাহিনীর স্নাইপাররা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত চার সৌদি সেনাকে হত্যা করেছে। আজ রোববার ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
-
ঈদ মার্কেটে সৌদি হামলা: লাশ হলো ২৪ ইয়েমেনি
জুন ১৮, ২০১৭ ১১:৫৮ইয়েমেনের সর্ব-উত্তরে সা’দা প্রদেশের একটি মার্কেটে সৌদি আরবের ভয়াবহ বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছ্যে। ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা এ খবর দিয়েছে।
-
ইয়েমেনে মানবিক বিপর্যের জন্য জাতিসংঘ দায়ী: হুথি আনসারুল্লাহ
জুন ১৭, ২০১৭ ১৩:১৩দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদির বর্বরোচিত আগ্রাসনের ফলে দেশটিতে যে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে তার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দায়ী বলে জানিয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলন। আগ্রাসী শক্তির মোকাবেলায় নিজেদেরকে রক্ষা করার পূর্ণ অধিকার ইয়েমেনিদের রয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি।
-
গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি যুদ্ধজাহাজে হামলা
জুন ১৫, ২০১৭ ০৭:০১ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের উপকূলে দেশটির জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত নৌবাহিনী সৌদি আরবের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
-
‘ইয়েমেনে প্রতি ৩৫ সেকেন্ডে একটি শিশু কলেরায় আক্রান্ত হচ্ছে’
জুন ১৪, ২০১৭ ১৪:০০ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনকে কেন্দ্র করে সৃষ্ট কলেরার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে এবং প্রতি ৩৫ সেকেন্ডে একটি শিশু এ রোগে আক্রান্ত হচ্ছে। শিশু বিষয়ক সংস্থা সেইভ দ্যা চিলড্রেনের ইয়েমেনের পরিচালক গ্রান্ট প্রিরিটচার্ড এ তথ্য দিয়েছেন।
-
ইয়েমেনি সেনাদের গুলিতে ৪ সৌদি সেনা নিহত
জুন ১৩, ২০১৭ ১৮:৩৪ইয়েমেনের সেনা এবং পপুলার কমিটির যোদ্ধাদের পাল্টা হামলায় অন্তত চার সৌদি সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত আসিরের কাছে এ হামলা চালানো হয়েছে। পবিত্র রমজান মাসেও রিয়াদের অব্যাহত বিমান হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।
-
ইয়েমেনের বিরুদ্ধে সৌদি বিমান অবরোধে মারা গেছে ১০ হাজার রোগী
জুন ১৩, ২০১৭ ০৯:৫৩ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ে বলেছে, সৌদি আরবের বিমান অবরোধের ফলে দেশটির প্রায় ১০ হাজার নিরীহ রোগী মর্মান্তিক ভাবে মারা গেছে। চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না পারার কারণে এ সব রোগীই মারা গেছে। ২০১৫ সালে মার্চ থেকে দেশটির বিরুদ্ধে বিমান অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব।
-
লন্ডনে সৌদি দূতাবাস ভবন ঘিরে অভিনব প্রতিবাদ (ছবিসহ)
জুন ১১, ২০১৭ ১৬:০২ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে অভিনব উপায়ে প্রতিবাদ জানাচ্ছে লন্ডনের অধিবাসীরা। একদল প্রতিবাদী প্রজেক্টরের সাহায্যে সৌদি দূতাবাস ভবনে নানা বক্তব্য লিখে দিচ্ছে যা দর্শকদের মনে আঁচড় কাটছে।