ইয়েমেনি সেনাদের গুলিতে ৪ সৌদি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i40112-ইয়েমেনি_সেনাদের_গুলিতে_৪_সৌদি_সেনা_নিহত
ইয়েমেনের সেনা এবং পপুলার কমিটির যোদ্ধাদের পাল্টা হামলায় অন্তত চার সৌদি সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত আসিরের কাছে এ হামলা চালানো হয়েছে। পবিত্র রমজান মাসেও রিয়াদের অব্যাহত বিমান হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ১৩, ২০১৭ ১৮:৩৪ Asia/Dhaka
  • ইয়েমেনি সেনাদের গুলিতে ৪ সৌদি সেনা নিহত

ইয়েমেনের সেনা এবং পপুলার কমিটির যোদ্ধাদের পাল্টা হামলায় অন্তত চার সৌদি সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত আসিরের কাছে এ হামলা চালানো হয়েছে। পবিত্র রমজান মাসেও রিয়াদের অব্যাহত বিমান হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে।

আরবিভাষী চ্যানেল আল-মাসিরাহ্‌কে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র বলেছে, আজ (মঙ্গলবার) স্থানীয় সময়ে দুপুরের একটি সীমান্ত পথের কাছে সৌদি সেনাদের গুলি করা হয়।

এ ছাড়া, ইয়েমেনে সেনা ও পপুলার কমিটির যোদ্ধারা সৌদি আরবের নাজরান অঞ্চলের আল-মাখরুকে সামরিক ঘাঁটিগুলোতে কয়েক দফা কামানের গোলা দিয়ে হামলা করেছে। অবশ্য তাৎক্ষণিক ভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।#

পার্সটুডে/মূসা রেজা/১৩