ইয়েমেনি স্নাইপারদের হামলায় আরো ৪ সৌদি সেনা নিহত
-
সৌদি আরবের সেনা সদস্য
ইয়েমেনি সেনাবাহিনীর স্নাইপাররা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত চার সৌদি সেনাকে হত্যা করেছে। আজ রোববার ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
সংবাদ মাধ্যমটি বলেছে, ইয়েমেনি স্নাইপারদের হামলায় সৌদি আরবের আসির অঞ্চলে তিনজন এবং জিজান প্রদেশের আল ফারিজেহ সামরিক ঘাঁটিতে একজন সেনা নিহত হয়েছে। এছাড়া, জিজান প্রদেশে অবস্থিত আল জাকিলাহ ঘাঁটি একই ধরনের হামলার শিকার হলে সৌদি বাহিনীর দু'টি সামিক যান ধ্বংসের পাশাপাশি অজ্ঞাত সংখ্যক সেনা হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র জিজানের আল মোস্তাহাদস সামরিক ঘাঁটিতে আঘাত হানলে একটি সামরিক যানে আগুন ধরে যায়।
ইয়েমেনের সাবেক পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল এবং জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদেরকে নির্মূল করার লক্ষ্য নিয়ে ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব দারিদ্রপীড়িত এ দেশে আগ্রাসন চালিয়ে আসছে। কিন্তু আজ পর্যন্ত তারা কোনো লক্ষ্য অর্জন করতে সক্ষম হয় নি। সৌদি নেতৃত্বাধীন বাহিনীর হামলায় এ পর্যন্ত ১২,০০০ ইয়েমেনি নিহত হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৫