-
ইয়েমেনের ব্যাপারে ইরান কখনোই নিশ্চুপ থাকবে না: হাসান রুহানি
মে ০৬, ২০১৬ ০৭:০৬ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইয়েমেনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইরান নিশ্চুপ থাকবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে মুসলমান দেশগুলোর রাষ্ট্রদূতদের সাক্ষাৎ অনুষ্ঠানে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ইরানি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
-
৪০ ইয়েমেনি বন্দিকে মুক্তি দিল সৌদি আরব
মে ০১, ২০১৬ ০৮:৩১ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন জানিয়েছে, সৌদি আরব তাদের ৪০ জন আটক যোদ্ধাকে মুক্তি দিয়েছে। সৌদি-ইয়েমেন সীমান্তে শান্তি বহাল রাখার চুক্তির আওতায় এসব বন্দি যোদ্ধাকে মুক্তি দেয়া হলো। হুথি আন্দোলনের মুখপাত্র মুহাম্মাদ আবদুস সালাম এক বিবৃতিতে বলেছেন, “আমরা ৪০ জন যোদ্ধাকে ফেরত পেয়েছি যার মধ্যে ২০ জনকে ইয়েমেনের ভেতর থেকে আটক করেছিল সৌদি আরব।”
-
‘ইয়েমেন আলোচনায় গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে’
এপ্রিল ২৫, ২০১৬ ২২:০৫ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওলুদ শেখ আহমেদ বলেছেন, ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে এখনো গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে। ইয়েমেন ইস্যুতে কুয়েতে অনুষ্ঠিত আলোচনা যখন পঞ্চম দিনে পড়েছে তখন তিনি এ কথা জানালেন। গত বৃহস্পতিবার কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সমর্থকদের মধ্যে এ আলোচনা শুরু হয়।
-
কুয়েত শান্তি আলোচনায় যোগ দেবে ইয়েমেনের হুথি আন্দোলন
এপ্রিল ২০, ২০১৬ ১৩:৫৭ইয়েমেনের বিপ্লবী আনসারুল্লাহ হুথি আন্দোলন কুয়েতে অনুষ্ঠেয় শান্তি আলাচনায় যোগ দেবে। এর আগে সৌদি আরব চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হুথি আন্দোলনের নেতারা শান্তি আলোচনা বর্জনের ঘোষণা দিয়েছিলেন।
-
‘ইয়েমেনের যুদ্ধবিরতি লঙ্ঘন করছে সৌদি আরব’
এপ্রিল ১৩, ২০১৬ ০৭:২৫ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন অভিযোগ করেছে, জাতিসংঘ মধ্যস্থতায় কার্যকর যুদ্ধবিরতি সৌদি আরব এবং তার ভাড়াটে সেনারা অব্যাহতভাবে লঙ্ঘন করছে। রোববার দিবাগত সোমবার রাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও সৌদি যুদ্ধবিমানগুলো গোটা ইয়েমেনে হুথিসহ বেসামরিক মানুষদের অবস্থানের ওপর বোমা হামলা অব্যাহত রেখেছে।
-
৪২ সৌদি সেনাকে আটক করেছে ইয়েমেনি বাহিনী
এপ্রিল ০৪, ২০১৬ ০৩:৪৫৪ এপ্রিল (রেডিও তেহরান): ইয়েমেনি বাহিনী ৪২ জন সৌদি সেনাকে আটক করেছে। এ সব সেনাকে দেশটির বায়দা এবং জা’ফ প্রদেশ থেকে আটক করা হয়েছে। এ ছাড়া, ইয়েমেনের মা’রিব প্রদেশে কয়েকজন সৌদি সেনা নিহত হয়েছে।
-
ইয়েমেন যুদ্ধে দৈনিক গড়ে হতাহত হয় ৬ শিশু: ইউনিসেফ
মার্চ ২৯, ২০১৬ ১৩:১৫২৯ মার্চ (রেডিও তেহরান): জাতিসংঘের শিশু তহবিল ‘ইউনিসেফ’ ঘোষণা করেছে, ইয়েমেনে সৌদি হামলা শুরুর পর থেকে দেশটিতে প্রতিদিন গড়ে ছয়টি শিশু হতাহত হচ্ছে। সংস্থাটি আজ (মঙ্গলবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
-
১০০ ইয়েমেনির বিনিময়ে সৌদি ৯ বন্দির মুক্তি
মার্চ ২৮, ২০১৬ ০৭:১৩২৮ মার্চ (রেডিও তেহরান): ইয়েমেনের হুথি নেতৃত্বাধীন জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন ১০০ ইয়েমেনি বন্দির বিনিময়ে সৌদি আরবের নয় বন্দিকে মুক্তি দিয়েছে। মানবিক পদক্ষেপ হিসেবে এ সব বন্দিকে মুক্তি দেয়া হয়। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের এক তরফা আগ্রাসনের এক বছর পর বন্দি বিনিময়ের এ ঘটনা ঘটল।
-
আমেরিকার নির্দেশেই যুদ্ধ শুরু হয়েছে: ইয়েমেনের বিপ্লবী উচ্চ পরিষদ
মার্চ ২৮, ২০১৬ ০৬:০২২৮ মার্চ (রেডিও তেহরান): ইয়েমেনের বিপ্লবী উচ্চ পরিষদের প্রধান মোহাম্মদ আলী আল হুথি বলেছেন, মার্কিন ষড়যন্ত্র ও বাধার কারণে সেদেশে যুদ্ধ থামছে না। তিনি আল মাসিরা টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে আরো বলেছেন, আমেরিকায়ই মূলত ইয়েমেনে যুদ্ধ পরিচালনা করছে এবং যুদ্ধ বন্ধে বাধা সৃষ্টি করছে।
-
ইয়েমেনে ১০ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে: জাতিসংঘ
মার্চ ২৪, ২০১৬ ০৮:০০২৪ মার্চ (রেডিও তেহরান): ইয়েমেনে খুব শিগগিরই যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইসমাইল ওলুদ শেইখ আহমেদ। তিনি বুধবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ১০ এপ্রিল মধ্যরাত থেকে ইউক্রেনে সংঘর্ষ বন্ধ রাখতে সম্মত হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষ। এরপর ১৮ এপ্রিল কুয়েতে ইয়েমেন বিষয়ক শন্তি আলোচনা শুরু হবে।