‘ইয়েমেন আলোচনায় গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i7774-ইয়েমেন_আলোচনায়_গুরুত্বপূর্ণ_মতপার্থক্য_রয়েছে’
ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওলুদ শেখ আহমেদ বলেছেন, ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে এখনো গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে। ইয়েমেন ইস্যুতে কুয়েতে অনুষ্ঠিত আলোচনা যখন পঞ্চম দিনে পড়েছে তখন তিনি এ কথা জানালেন। গত বৃহস্পতিবার কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সমর্থকদের মধ্যে এ আলোচনা শুরু হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৫, ২০১৬ ২২:০৫ Asia/Dhaka
  • ‘ইয়েমেন আলোচনায় গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে’

ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওলুদ শেখ আহমেদ বলেছেন, ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে এখনো গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে। ইয়েমেন ইস্যুতে কুয়েতে অনুষ্ঠিত আলোচনা যখন পঞ্চম দিনে পড়েছে তখন তিনি এ কথা জানালেন। গত বৃহস্পতিবার কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সমর্থকদের মধ্যে এ আলোচনা শুরু হয়।

ইসমাইল ওলুদ বলেন, “প্রতিনিধিদলগুলোর মধ্যে দৃষ্টিভঙ্গিগত গুরুত্বপূর্ণ মতপার্থক্য থাকা সত্ত্বেও শান্তি প্রতিষ্ঠা ও একটি চুক্তি করার জন্য গভীরভাবে কাজ করার বিষয়ে মতৈক্য তৈরি হয়েছে।” কুয়েত আলোচনায় দু পক্ষই চলমান যুদ্ধবিরতি আরো দৃঢ় করার বিষয়ে কথা বলছে তবে রাজনৈতিক সমাধানের বিষয়ে এখানো সমঝোতায় পৌঁছাতে পারে নি।

গত ১১ এপ্রিল থেকে ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যদিও সৌদি আরবের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সৌদি আরব কোনো পক্ষ না হওয়া সত্ত্বেও গত এক বছরের বেশি সময় ধরে ইয়েমেনের সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে আসছে।#

সিরাজুল ইসলাম/২৬