• বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩০০০, নতুন শনাক্ত ২৯৬০

    বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩০০০, নতুন শনাক্ত ২৯৬০

    জুলাই ২৮, ২০২০ ১২:০১

    বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ১৪৩ দিনের মাথায় সরকারি হিসাবে মৃতের সংখ্যা তিন হাজারে পৌঁছেছে। এ পর্যন্ত দেশে ২ লাখ ২৯ হাজার ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

  • ইরানে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থের সংখ্যা বেড়েছে

    ইরানে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থের সংখ্যা বেড়েছে

    জুলাই ২৭, ২০২০ ১৩:৫৪

    ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৫৫ হাজার ১৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৩ হাজার ৬০৬ জন।

  • বাংলাদেশে সর্বশেষ করোনা পরিস্থিতি: ২৪ ঘণ্টায় মৃত ৩৭, নতুন শনাক্ত ২ হাজার ৭৭২

    বাংলাদেশে সর্বশেষ করোনা পরিস্থিতি: ২৪ ঘণ্টায় মৃত ৩৭, নতুন শনাক্ত ২ হাজার ৭৭২

    জুলাই ২৭, ২০২০ ১২:১৮

    বাংলাদেশে একদিনের ব্যবধানে  করোনাভাইরাসে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৭৭২ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে, ২ হাজার ৯৬৫ জন।

  • ভারতে ১৭৯ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে গেছে

    ভারতে ১৭৯ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে গেছে

    জুলাই ২৭, ২০২০ ১১:৫৪

    ভারতে ১৭৯ দিনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। মাত্র ২ দিনেই আক্রান্ত হয়েছেন ১ লাখ মানুষ। কার্যত দ্রুত গতিতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৫ জুলাই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩ লাখ ৩৬ হাজার ৮৬১। আজ ২৭ জুলাই (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ ৩৫ হাজার ৪৫৩।

  • আওয়ামী লীগ নেতা ইসরাফিল আলম এম. পি. আর নেই

    আওয়ামী লীগ নেতা ইসরাফিল আলম এম. পি. আর নেই

    জুলাই ২৭, ২০২০ ১১:২৮

    নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা ইসরাফিল আলম রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ ভোর সোয়া ৬টায় মৃত্যু বরণ করেছেন।

  • মাস্ক কেলেঙ্কারি: সহকারী রেজিস্ট্রার শারমিনকে বরখাস্ত করল ঢাকা বিশ্ববিদ্যালয়

    মাস্ক কেলেঙ্কারি: সহকারী রেজিস্ট্রার শারমিনকে বরখাস্ত করল ঢাকা বিশ্ববিদ্যালয়

    জুলাই ২৬, ২০২০ ১৭:৩৮

    বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহ করার ঘটনায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও আওয়ামী লীগ নেত্রী শারমিন জাহানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া সাত কার্যদিবসের মধ্যে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে।

  • করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ ২ লাখ ৫৩ হাজার

    করোনাভাইরাস: ইরানে এ পর্যন্ত সুস্থ ২ লাখ ৫৩ হাজার

    জুলাই ২৬, ২০২০ ১৩:৩২

    ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৫৩ হাজার ২১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯১ হাজার ১৭২ জন।

  • বাংলাদেশে করোনায় আরও ৫৪ জনের মৃত্যু: রিজেন্ট সাহেদ ২৮ দিনের রিমান্ডে

    বাংলাদেশে করোনায় আরও ৫৪ জনের মৃত্যু: রিজেন্ট সাহেদ ২৮ দিনের রিমান্ডে

    জুলাই ২৬, ২০২০ ১২:০৫

    বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ৯২৮ জন। আর করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৫৩ জনের শরীরে।

  • করোনা ছড়িয়ে পড়ার ভয়ে উত্তর কোরিয়ায় জরুরি অবস্থা জারি

    করোনা ছড়িয়ে পড়ার ভয়ে উত্তর কোরিয়ায় জরুরি অবস্থা জারি

    জুলাই ২৬, ২০২০ ১০:০৭

    প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার ভয়ে উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে এক ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢোকার পর এই ব্যবস্থা নেয়া হয়েছে। এই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

  • পম্পেও আমেরিকার ইতিহাসের সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী: সিএনএন

    পম্পেও আমেরিকার ইতিহাসের সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী: সিএনএন

    জুলাই ২৬, ২০২০ ০১:২৪

    মার্কিন নিউজ চ্যানেল সিএনএন মাইক পম্পেওকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। সিএনএনের বিশ্লেষক ডেভিড মিলার এক সংবাদভাষ্যে পম্পেওকে তার উগ্র আচরণের কারণে এই উপাধি দিয়েছেন।