-
জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা ৩ দিনের রিমান্ডে
জুলাই ১৩, ২০২০ ০৮:৩১করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগের ভুয়া প্রতিবেদন দেয়ার মামলায় গ্রেফতার জোবেদা খাতুন হেলথকেয়ারের (জেকেজি) চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
-
কোভিড-১৯ রোগের সনদ জালিয়াতি: সাহেদ-সাবরিনার ব্যাংক হিসাব জব্দ
জুলাই ১৩, ২০২০ ০৮:০৮পরীক্ষা না করে কোভিড-১৯ রোগের সনদ জালিয়াতির সঙ্গে জড়িত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম এবং জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সাবরিনার স্বামী জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরী ও রিজেন্ট হাসপাতালের পরিচালক ইব্রাহিম খলিলের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
-
ইরানে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান
জুলাই ১২, ২০২০ ১৩:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ১৯ হাজার ৯৯৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৫৭ হাজার ৩০৩ জন।
-
বিষোদ্গার ছাড়া করোনা সংকটে জাতিকে কিছুই দিতে পারেনি বিএনপি: কাদের
জুলাই ১২, ২০২০ ১৩:০৪'সরকারের অবহেলা আর অজ্ঞতার জন্য করোনা পরিস্থিতির অবনতি হয়েছে'- বিএনপির নেতাদের এমন সমালোচনাকে 'কাণ্ডজ্ঞানহীন' বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
রিজেন্ট কেলেঙ্কারির দায়িত্ব নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত: ফখরুল
জুলাই ১২, ২০২০ ১২:৩৮বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস পরীক্ষায় দুর্নীতি এবং তার সাথে আওয়ামী লীগের নেতারা জড়িত দেখে রাজনীতিবিদ হিসেবে তিনি নিজেও দুঃখিত ও লজ্জিত।
-
বাংলাদেশে করোনায় আরও ৪৭ জনের মৃত্যু: জেকেজি চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেফতার
জুলাই ১২, ২০২০ ১২:২১বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৪৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫২ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জনে।
-
করোনা : ভারতে সাড়ে ৮ লাখ আক্রান্ত, একদিনে ২৮ হাজারের বেশি সংক্রমণ
জুলাই ১২, ২০২০ ০৭:৩৮ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ৮ লাখে পৌঁছেছে। একদিনে ২৮ হাজারের বেশি সংক্রমণ হয়েছে। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ৮ লাখ ৪৯ হাজার ৫৫৩ জন করোনা আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৬৭৪।
-
প্রথমবারের মতো মাস্ক পরলেন ডোনাল্ড ট্রাম্প
জুলাই ১২, ২০২০ ০৩:৫১করোনাভাইরাসের মহামারির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মাস্ক পরেছেন। গতকাল (শনিবার) মেরিল্যান্ডের ওয়াল্টার রেড হাসপাতাল পরিদর্শনের সময় তিনি এ মাস্ক ব্যবহার করেন। হাসপাতালে তিনি বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আহত মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
-
বাংলাদেশে স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগ: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
জুলাই ১১, ২০২০ ১৬:৫০বাংলাদেশের বিভিন্ন মহল থেকে এ অভিযোগ উঠেছে যে, করোনা মহামারীর প্রকোপের মাঝে অত্যন্ত প্রকট হয়েছে স্বাস্থ্য সেবা খাতে গুরুতর ভগ্নদশা, দুর্নীতি, অনিয়ম আর নানা প্রতারণা।
-
লকডাউন নয় বরং স্বাস্থ্যবিধি মেনে চলুন: রুহানি
জুলাই ১১, ২০২০ ১৬:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের অর্থনীতি এ মুহূর্তে আর লকডাউনের চাপ সহ্য করতে পারবে না। মার্কিন বর্বর ও নিষ্ঠুর নিষেধাজ্ঞার কারণে প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় বাধা সৃষ্টি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।