-
রোহিঙ্গা নিধনকে গণহত্যা স্বীকৃতি দিয়ে কানাডার সংসদে প্রস্তাব পাস
সেপ্টেম্বর ২১, ২০১৮ ১২:৩৮মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সেনাবাহিনীর নির্মম হত্যা-নির্যাতনকে সর্বসম্মতভাবে গণহত্যা হিসেবে ঘোষণা করেছেন কানাডার আইনপ্রণেতারা। রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে তারা একটি প্রস্তাবও পাস করেছেন। এর মধ্যদিয়ে মিয়ানমারে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের তথ্য-উপাত্তকে অনুমোদন দিলো দেশটির সংসদ হাউস অব কমনস।
-
কানাডার সঙ্গে ছিন্ন সম্পর্কে জোড়া লাগাবে না সৌদি আরব!
আগস্ট ০৯, ২০১৮ ০১:২২কানাডার সঙ্গে সম্পর্কের চলমান উত্তেজনা কমাতে তৃতীয় দেশের মধ্যস্থতার প্রস্তাব নাকচ করে দিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বুধবার রিয়াদে বলেছেন, কানাডার সঙ্গে সৃষ্ট কূটনৈতিক বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতার কোনো সুযোগ নেই।
-
কানাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সৌদি আরব
আগস্ট ০৬, ২০১৮ ০৫:০৬সৌদি আরব দেশটির ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের’ অভিযোগে কানাডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। রিয়াদে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কারের পাশাপাশি অটোয়ায় নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে সৌদি সরকার।
-
‘শান্তির দেশ’ কানাডায় গোলাগুলি; হতাহত ১৪
জুলাই ২৩, ২০১৮ ১৩:৪৯কানাডার টরেন্টো শহরে দুর্বৃত্তদের বেপরোয়া গুলিতে অন্তত একজন নারী নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একটি শিশু রয়েছে।
-
কানাডায় তাপদাহে ৫৪ জনের মৃত্যু
জুলাই ০৭, ২০১৮ ১৯:২৭কানাডার কুইবেক প্রদেশে প্রচণ্ড তাপদাহে ৫৪ জনের প্রাণহানি হয়েছে। তাপদাহে বেশিরভাগ মৃত্যু হয়েছে মন্ট্রিলে। সেখানে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। কুইবেকের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
-
বাণিজ্য যুদ্ধ: মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়েছে কানাডা
জুন ৩০, ২০১৮ ১০:১৪মার্কিন গ্রীষ্মকালীন পণ্যের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক বসিয়েছে কানাডা। কানাডা সরকার বলেছে, মার্কিন বাণিজ্যযুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা এভাবে শুল্ক বসানো অব্যাহত রাখবে।
-
শিশুদের বিচ্ছিন্ন করার মার্কিন নীতি ভুল: ট্রুডো
জুন ২০, ২০১৮ ১৮:১৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মেক্সিকো থেকে আসা অভিবাসী শিশুদেরকে তাদের মা-বাবা থেকে আলাদা করার যে পদক্ষেপ নিয়েছে তাকে ভুল বলে আখ্যা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অবৈধভাবে সীমান্ত পার হয়ে আমেরিকায় যাওয়ার সময় ধরা পড়া মা-বাবার কাছ থেকে শিশুদের আলাদা করার নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
-
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পক্ষে কানাডার জনগণ
জুন ১৭, ২০১৮ ১৫:১১মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দিতে প্রস্তুত কানাডার জনগণ। ৬২ শতাংশ কানাডীয় নাগরিক বলেছেন, রোহিঙ্গাদের কানাডায় আশ্রয় দেওয়া হলে তারা তাদেরকে স্বাগত জানাবেন। কানাডীয় টিভি চ্যানেল সিটিভির পক্ষ থেকে গবেষণা প্রতিষ্ঠান 'ন্যানোস রিসার্চ' এর পরিচালিত জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
-
জি-সেভেনের বিবৃতি থেকে নাম প্রত্যাহার; আরও কোনঠাসা ট্রাম্প
জুন ১০, ২০১৮ ১৩:৪৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডায় শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের বিবৃতি থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। কানাডা থেকে সিঙ্গাপুরে যাওয়ার সময় টুইট করে এ ঘোষণা দেন তিনি। টুইটে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কঠোর সমালোচনা করে বলেছেন, ট্রুডো দুর্বল ও অসৎ ব্যক্তি।
-
কানাডার টরেন্টোয় গাড়ি চাপায় নিহত ১০; চালকের উদ্দেশ্য অস্পষ্ট
এপ্রিল ২৪, ২০১৮ ০৮:৪৮কানাডার টরোন্টোয় গাড়ি চাপায় ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, গাড়ির চালক ইচ্ছাকৃতভাবে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়েছিল। স্থানীয় সময় গতকাল (সোমবার) দুপুরের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।