-
উত্তর কোরিয়ার ওপর চাপ প্রয়োগ অব্যাহত থাকবে: টিলারসন
জানুয়ারি ১৭, ২০১৮ ০৪:১৩মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র কর্মসূচি প্রত্যাহার না করা পর্যন্ত দেশটির ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখা হবে।
-
পাল্টাপাল্টি পদক্ষেপ: ভেনিজুয়েলার কূটনীতিক বহিষ্কার করল কানাডা
ডিসেম্বর ২৬, ২০১৭ ১০:২০ভেনিজুয়েলার রাষ্ট্রদূত ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কানাডা। ভেনিজুয়েলার পক্ষ থেকে একই ধরনের ব্যবস্থা নেয়ার পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডা এ সিদ্ধান্ত নিয়েছে।
-
ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়া লোকজনকে কানাডায় যাওয়ার প্রস্তাব
জানুয়ারি ৩০, ২০১৭ ২০:২২কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রী আহমদ হোসেইন জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞার কারণে যেসব মানুষ বিপদের মুখে পড়েছেন তাদেরকে সাময়িকভাবে কানাডায় বসবাসের সুযোগ দেবে দেশটির সরকার।
-
কানাডার কুইবেক মসজিদে সন্ত্রাসী হামলা: নিহত ৬, আটক ২
জানুয়ারি ৩০, ২০১৭ ০৯:১৯কানাডার কুইবেক সিটি মসজিদে সন্ত্রাসীদের গুলিতে ৬ জন মুসল্লি নিহত ও আটজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টার নামে পরিচিত মসজিদটিতে রোববার মাগরিবের নামাযের সময় তিন বন্দুকধারী অতর্কিত গুলি চালানো শুরু করে। ঘটনার সময় মসজিদটিতে ৪০ জনের মতো মুসল্লি ছিলেন।
-
শরণার্থীদেরকে কানাডায় স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী ট্রুডো
জানুয়ারি ২৯, ২০১৭ ২০:৪৭কানাডায় শরণার্থীদের প্রবেশকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশাধিকার নিষিদ্ধ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে নির্বাহী আদেশ দিয়েছেন পরোক্ষভাবে তার বিপরীতে অবস্থান নিয়েছেন ট্রুডো।
-
৬৬ বছর আগে হারানো মার্কিন পরমাণু বোমার খোঁজ মিলেছে!
নভেম্বর ০৬, ২০১৬ ২১:৫০সুমেরু মহাসাগরে ৬৬ বছর আগে খোয়া যাওয়া মার্কিন পরমাণু বোমার খোঁজ পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। এটি তদন্ত করে দেখার জন্য কয়েক সপ্তাহের মধ্যে সেখানে নৌবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা।
-
আমেরিকার অনুকরণে কানাডার আদালতের ইরান বিরোধী পদক্ষেপ
জুন ১১, ২০১৬ ১৪:০২কানাডার একটি আদালত সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষতিপূরণের জন্য ইরানিদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। আমেরিকা ১৯৮৪ সালে সন্ত্রাসীদের প্রতি সমর্থনদানকারী সরকারগুলোর তালিকায় ইরানকে অন্তর্ভুক্ত করে। এরই ভিত্তিতে আমেরিকার স্থানীয় আদালতগুলোও কোনো প্রমাণ ছাড়াই একের পর এক ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে নানা ধরণের নির্দেশ জারি করেছে। মার্কিন নীতির অনুসরণ করে বর্তমানে কানাডার আদালতও ইরানের বিরুদ্ধে একই অভিযোগের পুনরাবৃত্তি করেছে।
-
কানাডায় দাবানলের কারণে বিমান দিয়ে সরিয়ে নেয়া হচ্ছে শহরের মানুষ
মে ০৬, ২০১৬ ১৩:২৯কানাডার আলবার্তো অঞ্চলের ফোর্ট ম্যাকমুরি শহরের নিকটবর্তী দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নি এবং শহরের উত্তর থেকে নিরাপত্তার কারণে প্রায় আট হাজার শহরবাসীকে বিমান যোগে সরিয়ে নেয়া শুরু হয়েছে। এ ছাড়া পরিস্থিতি নিরাপদ থাকলে আরো হাজার হাজার মানুষকে সড়ক পথে সরিয়ে নেয়া হবে। এরই মধ্যে দাবানল দুই লাখ ১০ হাজারের বেশি একরে ছড়িয়ে পড়েছে।
-
ইরানে এয়ারলাইন খুলবে আন্তর্জাতিক বিমান সংস্থা বোমবারডিয়ার
এপ্রিল ২৫, ২০১৬ ১১:০৫কানাডার আন্তর্জাতিক বিমান সংস্থা বোমবারডিয়ার ইরানে যাত্রীবাহী এয়ারলাইন খোলার সিদ্ধান্ত নিয়েছে। এতে ইরানের সঙ্গে উত্তর আমেরিকার বিমান চলাচলের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে।
-
ইরানের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করতে চায় কানাডা
মার্চ ৩০, ২০১৬ ১২:৪৮৩০ মার্চ (রেডিও তেহরান): কানাডার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিওন বলেছেন, তার দেশ ২০১২ সালে ইরানের সঙ্গে সম্পর্কচ্ছেদের যে সিদ্ধান্ত নিয়েছিল তার কোনো ইতিবাচক প্রভাব পড়ে নি। তেহরানের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ইরানের সঙ্গে কানাডার সম্পর্কচ্ছেদের ফলে কানাডা বা ইরানের মানুষের কোনো লাভ হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, বিশ্বের নিরাপত্তা ব্যবস্থারও এতে কোনো লাভ হয়নি। ওটোয়া বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।