-
ইরানের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করতে চায় কানাডা
মার্চ ৩০, ২০১৬ ১২:৪৮৩০ মার্চ (রেডিও তেহরান): কানাডার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিওন বলেছেন, তার দেশ ২০১২ সালে ইরানের সঙ্গে সম্পর্কচ্ছেদের যে সিদ্ধান্ত নিয়েছিল তার কোনো ইতিবাচক প্রভাব পড়ে নি। তেহরানের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ইরানের সঙ্গে কানাডার সম্পর্কচ্ছেদের ফলে কানাডা বা ইরানের মানুষের কোনো লাভ হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, বিশ্বের নিরাপত্তা ব্যবস্থারও এতে কোনো লাভ হয়নি। ওটোয়া বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আসন চান কানাডার প্রধানমন্ত্রী
মার্চ ১৭, ২০১৬ ০৯:৪৯১৭ মার্চ (রেডিও তেহরান): জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী আসন লাভের চেষ্টা চালাচ্ছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, ২০২১ সাল থেকে যেসব দেশ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে কাজ করবে তার মধ্যে কানাডা থাকবে বলে আশা করেন তিনি।