৬৬ বছর আগে হারানো মার্কিন পরমাণু বোমার খোঁজ মিলেছে!
https://parstoday.ir/bn/news/world-i25003-৬৬_বছর_আগে_হারানো_মার্কিন_পরমাণু_বোমার_খোঁজ_মিলেছে!
সুমেরু মহাসাগরে ৬৬ বছর আগে খোয়া যাওয়া মার্কিন পরমাণু বোমার খোঁজ পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। এটি তদন্ত করে দেখার জন্য কয়েক সপ্তাহের মধ্যে সেখানে নৌবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
নভেম্বর ০৭, ২০১৬ ০১:২০ Asia/Dhaka
  • পরমাণু বোমা মার্ক ফোর
    পরমাণু বোমা মার্ক ফোর

সুমেরু মহাসাগরে ৬৬ বছর আগে খোয়া যাওয়া মার্কিন পরমাণু বোমার খোঁজ পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। এটি তদন্ত করে দেখার জন্য কয়েক সপ্তাহের মধ্যে সেখানে নৌবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা।

টেক্সাস অঙ্গরাজ্য থেকে ব্রিটিশ কলাম্বিয়ায় যাওয়ার পথে ১৯৫০ সালের ১৪ ফেব্রুয়ারি প্রশান্ত মহাসাগরে মার্কিন বোমারু বিমান বিধ্বস্ত হলে পরমাণু বোমা মার্ক ফোর খোয়া যায়। বহু বছর নীরব থাকার পর পরমাণু বোমা খোয়া যাওয়ার কথা স্বীকার করেছিল আমেরিকা।  দুর্ঘটনায় বিমানের পাঁচ ক্রু নিহত হয় এবং বিমান থেকে নিরাপদে ঝাঁপ দিতে সক্ষম হওয়ায় ১২ ক্রুকে উদ্ধার করা হয়।

মানচিত্রে ব্যাংকস আইল্যান্ড

বিমানটি ব্যাংকস আইল্যান্ডের কাছেই বিধ্বস্ত হয়েছিল। দুর্ঘটনার প্রায় চার বছর পর ব্রিটিশ কলাম্বিয়ার দূরবর্তী দুর্গম পাহাড়ি এলাকার  থেকে ঘটনাক্রমে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। বিমানটি যেখানে ভূপাতিত হয়েছিল তার উল্টা দিকে এ অঞ্চল অবস্থিত এবং বিমানযোগে সেখানে যেতে প্রায় তিন ঘণ্টা লাগে।

ব্যাংকস আইল্যান্ডের কাছেই খোয়া যাওয়া পরমাণু বোমাকে দেখতে পেয়েছেন বলে সম্প্রতি দাবি করেন ডুবুরি সিন সিমাইরিচিন্সকি। নিজ নৌকা থেকে অল্প কিছু দূর যাওয়ার পরই একে দেখতে পান তিনি। এ রকম অদ্ভুত আকারের কিছু জীবনে কখনো দেখন নি; তাই প্রথমে একে ইউএফও বলেই ধারণা করেছিলেন তিনি। অনেকেই এ সম্পর্কে বলেন তিনি। তখনই নিখোঁজ পরমাণু বোমার বিষয়টি জানতে পারেন এ ডুবুরি। এরপর ছবি দেখে বুঝতে পারেন হারানো মার্ক ফোর বোমাকেই সাগর তলে দেখতে পেয়েছে তিনি।# 

পার্সটুডে/মূসা রেজা/৬