পাল্টাপাল্টি পদক্ষেপ: ভেনিজুয়েলার কূটনীতিক বহিষ্কার করল কানাডা
https://parstoday.ir/bn/news/world-i50407-পাল্টাপাল্টি_পদক্ষেপ_ভেনিজুয়েলার_কূটনীতিক_বহিষ্কার_করল_কানাডা
ভেনিজুয়েলার রাষ্ট্রদূত ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কানাডা। ভেনিজুয়েলার পক্ষ থেকে একই ধরনের ব্যবস্থা নেয়ার পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডা এ সিদ্ধান্ত নিয়েছে।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৭ ১৩:৫০ Asia/Dhaka
  • কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড
    কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

ভেনিজুয়েলার রাষ্ট্রদূত ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কানাডা। ভেনিজুয়েলার পক্ষ থেকে একই ধরনের ব্যবস্থা নেয়ার পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডা এ সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল (সোমবার) কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানিয়েছেন, অটোয়ায় নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূত উইলিয়াম ব্যারিয়েন্তোস ও চার্জ দ্যা অ্যাফেয়ার্স অ্যাঞ্জেল হেরেরার কূটনৈতিক পরিচয়পত্র বাতিল করা হয়েছে। ফ্রিল্যান্ড জানান, রাষ্ট্রদূত ব্যারিয়েন্তোস এ মুহূর্তে কানাডার বাইরে রয়েছেন এবং তাকে ফিরতে দেয়া হবে না। পাশাপাশি হেরেরাকে কানাডা ছাড়ার জন্য বলা হয়েছে। ফ্রিল্যান্ড জানান, ভেনিজুয়েলায় নিযুক্ত কানাডার চার্জ দ্যা অ্যাফেয়ার্স ক্রেইগ কোয়ালিককে বহিষ্কারের পর এ ব্যবস্থা নেয়া হলো।

কানাডা ও ব্রাজিলের কূটনীতিক বহিষ্কারের কথা ঘোষাণা করছেন ভেনিজুয়েলা সরকারের মুখপাত্র

ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগে গত শনিবার কোয়ালিককে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে কারাকাস সরকার। একই অভিযোগে ব্রাজিলের রাষ্ট্রদূতকেও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ভেনিজুয়েলা।#       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬