শিশুদের বিচ্ছিন্ন করার মার্কিন নীতি ভুল: ট্রুডো
https://parstoday.ir/bn/news/world-i59286-শিশুদের_বিচ্ছিন্ন_করার_মার্কিন_নীতি_ভুল_ট্রুডো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মেক্সিকো থেকে আসা অভিবাসী শিশুদেরকে তাদের মা-বাবা থেকে আলাদা করার যে পদক্ষেপ নিয়েছে তাকে ভুল বলে আখ্যা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অবৈধভাবে সীমান্ত পার হয়ে আমেরিকায় যাওয়ার সময় ধরা পড়া মা-বাবার কাছ থেকে শিশুদের আলাদা করার নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জুন ২০, ২০১৮ ২২:৪৭ Asia/Dhaka
  • কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মেক্সিকো থেকে আসা অভিবাসী শিশুদেরকে তাদের মা-বাবা থেকে আলাদা করার যে পদক্ষেপ নিয়েছে তাকে ভুল বলে আখ্যা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অবৈধভাবে সীমান্ত পার হয়ে আমেরিকায় যাওয়ার সময় ধরা পড়া মা-বাবার কাছ থেকে শিশুদের আলাদা করার নির্দেশ দিয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ সম্পর্কে ট্রুডো আজ (বুধবার) সাংবাদিকদের বলেন, আমেরিকায় যা চলছে তা ভুল। আমি কল্পনা করতে পারছি না বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলো কীভাবে এই যন্ত্রণা সহ্য করছে। অবশ্যই আমরা কানাডায় এ ধরনের কোনো কিছু করি না।” প্রধানমন্ত্রী ট্রুডে পরিষ্কার করে বল, মার্কিন পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য।

ট্রাম্প প্রশাসন বৈধ কাগজপত্র ছাড়া অভিবাসীদের বিষয়ে জিরো-টলারেন্স নীতি অনুসরণ করছে। এ নিয়ে সারা বিশ্বে সমালোচনার ঝড় শুরু হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০