রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পক্ষে কানাডার জনগণ
https://parstoday.ir/bn/news/world-i59132-রোহিঙ্গাদের_আশ্রয়_দেওয়ার_পক্ষে_কানাডার_জনগণ
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দিতে প্রস্তুত কানাডার জনগণ। ৬২ শতাংশ কানাডীয় নাগরিক বলেছেন, রোহিঙ্গাদের কানাডায় আশ্রয় দেওয়া হলে তারা তাদেরকে স্বাগত জানাবেন। কানাডীয় টিভি চ্যানেল সিটিভির পক্ষ থেকে গবেষণা প্রতিষ্ঠান 'ন্যানোস রিসার্চ' এর পরিচালিত জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জুন ১৭, ২০১৮ ১৯:৪১ Asia/Dhaka
  • রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পক্ষে কানাডার জনগণ

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দিতে প্রস্তুত কানাডার জনগণ। ৬২ শতাংশ কানাডীয় নাগরিক বলেছেন, রোহিঙ্গাদের কানাডায় আশ্রয় দেওয়া হলে তারা তাদেরকে স্বাগত জানাবেন। কানাডীয় টিভি চ্যানেল সিটিভির পক্ষ থেকে গবেষণা প্রতিষ্ঠান 'ন্যানোস রিসার্চ' এর পরিচালিত জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের লাখ লাখ রোহিঙ্গা মুসলমান জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেখানে তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। 

মিয়ানমার সরকার তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয় নি। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশগুলো রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ওপর চাপ অনেকটাই কমবে। 

জাতিসংঘ রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতনকে জাতিগত শুদ্ধি অভিযান বলে মনে করে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৭