-
মেজর জেনারেল আবদুল্লাহি: ৮০ বছর ধরে মার্কিনীরা ইরানের কাছ থেকে শুধু ‘না’ শুনে আসছে
সেপ্টেম্বর ০৬, ২০২৬ ২১:০৬পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান এবং কেন্দ্রীয় হজরত খাতামুল-আম্বিয়া (সা.) সদর দপ্তরের কমান্ডার বলেছেন, “আমরা আত্মসমর্পণ করব না, আর শত্রুও মনস্তাত্ত্বিক যুদ্ধে বিজয়ী হতে পারবে না।”
-
যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা: অবরোধ চলতে থাকলে হামলা আরও তীব্র হবে
সেপ্টেম্বর ০৬, ২০২৬ ১২:২২পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় সদর দফতর মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে: যদি ইরানী জাহাজগুলিকে হয়রানি করা অব্যাহত থাকে এবং ইরানের নৌ-অবরোধ অব্যাহত থাকে, তবে এই অঞ্চলে আমেরিকান সামরিক জাহাজের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর হামলা আগের চেয়ে আরও তীব্র হবে।
-
মার্কিন সেনাদের কফিনও এখন তাদের আঞ্চলিক সরঞ্জামের অংশ: ইরানি কমান্ডার
জুলাই ৩১, ২০২৬ ১৪:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য কফিন এখন তাদের সামরিক সরঞ্জামেরই একটি অংশে পরিণত হয়েছে।
-
যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি: নৌ অবরোধ মানেই যুদ্ধের বিস্তার
জুলাই ২৮, ২০২৬ ১০:৪২পার্সটুডে – ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল-আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে অবৈধ নৌ অবরোধ কার্যকর করার চেষ্টা করে, তবে তা এই অঞ্চলে যুদ্ধ সম্প্রসারণের শামিল হিসেবে গণ্য হবে এবং ইরানের সশস্ত্র বাহিনী এর উপযুক্ত জবাব দেবে।
-
ইরানের কড়া হুঁশিয়ারি: অবকাঠামোতে হামলা হলে অঞ্চলজুড়ে সব স্থাপনাই হবে লক্ষ্যবস্তু
জুলাই ১৬, ২০২৬ ১৫:২৯পার্সটুডে— ইরানের কেন্দ্রীয় খাতামুল-আম্বিয়া (সা) সদর দপ্তরের মুখপাত্র সতর্ক করে বলেছেন, ইরানের অবকাঠামো লক্ষ্য করে হুমকি বাস্তবায়ন করা হলে, ইরানের সংযমের কারণে এখনো অক্ষত থাকা অঞ্চলের সব অবকাঠামোই ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর কঠোর আঘাতে ধ্বংস হয়ে যাবে।
-
হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিল ইরান
জুলাই ০২, ২০২৬ ১৮:৩২পার্সটুডে– ইরানের খাতামুল-আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদরদপ্তর যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে, হরমুজ প্রণালীতে নিরাপত্তা বা যেকোনো ধরনের হস্তক্ষেপমূলক কার্যকলাপকে ইরানের জাতীয় সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি হিসেবে গণ্য করা হবে এবং এর জবাবে দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
-
ইসরায়েলকে নিয়ন্ত্রণের সক্ষমতা ও সদিচ্ছা কোনোটিই যুক্তরাষ্ট্রের নেই: ইরানি এমপি
জুন ২৬, ২০২৬ ১৯:২০পার্সটুডে: ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইসমাইল কাওসারি বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ বা সংযত করার কোনো প্রকৃত ইচ্ছা রাখে না। বরং ওয়াশিংটন চায় মধ্যপ্রাচ্যে সবসময় উত্তেজনা ও ভয়ের পরিবেশ বজায় থাকুক।
-
আমেরিকা ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
জুন ২৬, ২০২৬ ১৮:২৬পার্সটুডে: ইরানকে লক্ষ্য করে প্রতিবেশী দেশগুলোর আকাশে ইসরায়েলি সামরিক বিমান চলাচল নিয়ে আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ‘খাতামুল-আম্বিয়া (আ.) সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’। তারা সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইহুদিবাদী ইসরায়েলকে লাগাম পরাতে ব্যর্থ হয়, তবে ইরান নিজের সুরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
-
ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান
জুন ২১, ২০২৬ ১০:৪২পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদর দপ্তর ঘোষণা করেছে: যুদ্ধ শেষ করার চুক্তির প্রথম অনুচ্ছেদ বাস্তবায়নে ব্যর্থতার মাধ্যমে আমেরিকার প্রতিশ্রুতি ও চুক্তি লঙ্ঘনের নির্লজ্জ ঘটনায় এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে, হরমুজ প্রণালী নৌচলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
-
বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনতে পাবে: মেজর জেনারেল আব্দুল্লাহি
জুন ১৩, ২০২৬ ১৪:৫২পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া (সা.) কেন্দ্রীয় সদরদপ্তরের কমান্ডার যুদ্ধক্ষেত্রে ইসলামী ইরানি জাতির অবিচল উপস্থিতিকে সশস্ত্র বাহিনীর প্রতি তাদের দৃঢ় সমর্থন হিসেবে উল্লেখ করে বলেছেন: বিশ্ব শীঘ্রই ইরান ও ইরানিদের বিজয়ের এবং বিশ্বের আগ্রাসী শত্রুর বিরুদ্ধে প্রতিরোধের বিজয়ের প্রতিধ্বনি শুনতে পাবে।