আরেফ: ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরানের প্রস্তুতি এখন অনেক ভালো
https://parstoday.ir/bn/news/iran-i157188-আরেফ_১২_দিনের_যুদ্ধের_তুলনায়_ইরানের_প্রস্তুতি_এখন_অনেক_ভালো
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ১২ দিনের যুদ্ধের সময়ের তুলনায় বর্তমানে ইরানের সামরিক ও অর্থনৈতিক প্রস্তুতি অনেক বেশি।
(last modified 2026-02-19T13:21:29+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১৮:২৪ Asia/Dhaka
  • আরেফ
    আরেফ

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ১২ দিনের যুদ্ধের সময়ের তুলনায় বর্তমানে ইরানের সামরিক ও অর্থনৈতিক প্রস্তুতি অনেক বেশি।

ইরানের কয়েক জন সাবেক মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি আজ (বৃহস্পতিবার) এ কথা বলেছেন।

ড. আরেফ বলেন, ১২ দিনের যুদ্ধের সময়ের তুলনায় দেশের অর্থনৈতিক ও সামরিক প্রস্তুতি এখন অনেক ভালো। এই সক্ষমতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু আলোচনাকারী দলের জন্য একটি ইতিবাচক পয়েন্ট। আলোচনায় এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, আমাদের এখনকার প্রস্তুতিটা ১২ দিনের যুদ্ধের প্রথম দিনের সঙ্গে তুলনাযোগ্য নয়, এই প্রস্তুতিটা অনেক ভালো।

ড. আরেফ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এই প্রক্রিয়ায় ‘মর্যাদা, স্বার্থ ও প্রজ্ঞা’ নীতি অনুসরণ করছে এবং এই কাঠামোর মধ্যেই অগ্রসর হচ্ছে।

ইরানের ওপর হামলার হুমকির মধ্যেই এসব কথা বললেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট।#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।