• গাজায় ৫ ইসরাইলি সেনা নিহত, ২ ট্যাঙ্ক ধ্বংস

    গাজায় ৫ ইসরাইলি সেনা নিহত, ২ ট্যাঙ্ক ধ্বংস

    নভেম্বর ১২, ২০২৩ ১৬:৩৩

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেডের হামলায় আরও পাঁচ ইসরাইলি সেনা নিহত ও দু'টি ইসরাইলি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।

  • ইসরাইল হামাসকে নির্মূল করতে পারবে না: হিজবুল্লাহ

    ইসরাইল হামাসকে নির্মূল করতে পারবে না: হিজবুল্লাহ

    নভেম্বর ১২, ২০২৩ ১৫:৪২

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিন বলেছেন, গাজা উপত্যকার অসহায় মানুষদের হত্যার মাধ্যমে হামাসকে নিশ্চিহ্ন করা যাবে বলে ইসরাইল যদি ধারণা করে থাকে তাহলে তারা মারাত্মক ভুল করছে। তিনি আজ (রোববার) দক্ষিণ বৈরুতে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

  • ইসরাইলি বিমান হামলায় আশ-শিফা হাসপাতালের কার্ডিয়াক বিভাগ ধ্বংস

    ইসরাইলি বিমান হামলায় আশ-শিফা হাসপাতালের কার্ডিয়াক বিভাগ ধ্বংস

    নভেম্বর ১২, ২০২৩ ১৫:৩৬

    গাজা উপত্যকার স্বাস্থ্য উপমন্ত্রী ইউসুফ আবু রিশ জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলায় গাজার সবচেয়ে বড় হাসপাতাল আশ-শিফার কার্ডিয়াক বিভাগ ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ইসরাইলি দখলদাররা কার্ডিয়াক ভবনটি একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং এর আশাপাশে প্রচণ্ড সংঘর্ষ চলছে। 

  • গাজার নিরাপত্তা নিতে আবারো নেতানিয়াহুর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য

    গাজার নিরাপত্তা নিতে আবারো নেতানিয়াহুর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য

    নভেম্বর ১২, ২০২৩ ১৪:৩৬

    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারো বলেছেন, গাজা যুদ্ধ শেষ হলেই ইসরাইল কর্তৃপক্ষ গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেবে এবং সেখানকার নিরাপত্তা দেখভাল তারাই করবে। এ কাজে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে দায়িত্ব দেয়া হবে না।

  • ভারত-মার্কিন যৌথ বিবৃতিতে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির প্রস্তাব না থাকার প্রতিবাদ ৫ বামপন্থী দলের

    ভারত-মার্কিন যৌথ বিবৃতিতে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির প্রস্তাব না থাকার প্রতিবাদ ৫ বামপন্থী দলের

    নভেম্বর ১২, ২০২৩ ১৪:০৯

    কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিএমের পলিটব্যুরোর সদস্য পিনারাই বিজয়ন ফিলিস্তিন ইস্যুতে ইসরাইল ভারতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, ভারত-মার্কিন যৌথ বিবৃতিতে ফিলিস্তিনে যুদ্ধ বিরতির প্রস্তাব না থাকার প্রতিবাদ জানিয়েছে ৫টি বামপন্থী দল।

  • ইসরাইলের এইলাত শহরে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা

    ইসরাইলের এইলাত শহরে হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা

    নভেম্বর ১২, ২০২৩ ০৯:৩৫

    ইহুদিবাদী ইসরাইলের এইলাত শহরের অবৈধ ইহুদি বসতিতে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা তারা ইসরাইলের ভেতরে হামলা চালালো।

  • যে কারণে রিয়াদ সম্মেলন থেকে ইসরাইলবিরোধী কঠোর বিবৃতি এল না

    যে কারণে রিয়াদ সম্মেলন থেকে ইসরাইলবিরোধী কঠোর বিবৃতি এল না

    নভেম্বর ১২, ২০২৩ ০৬:৩৪

    অবরুদ্ধ গাজা উপত্যকায় যখন ইহুদিবাদী ইসরাইল নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তখন ৫৭টি মুসলিম দেশের শীর্ষ নেতারা রিয়াদ সম্মেলনে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়ার ব্যাপারে একমত হতে পারেননি।

  • ইহুদিবাদীদের জন্য আরেকটি অপমানজনক পরাজয় অপেক্ষা করছে: সাইয়্যেদ নাসরুল্লাহ

    ইহুদিবাদীদের জন্য আরেকটি অপমানজনক পরাজয় অপেক্ষা করছে: সাইয়্যেদ নাসরুল্লাহ

    নভেম্বর ১২, ২০২৩ ০৬:২১

    ইসরাইল বিরোধী যুদ্ধে ফিলিস্তিনি ও লেবাননি প্রতিরোধ যোদ্ধাদের অবিচলতার ভূয়সী প্রশংসা করে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব বলেছেন, ইহুদিবাদী ইসরাইলি সেনাদের জন্য আরেকটি অপমানকর পরাজয় অপেক্ষা করছে।

  • ‘ভূগর্ভ, ভূপৃষ্ঠ ও ধ্বংসাবশেষের ভেতর থেকে হামলা চালাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা’

    ‘ভূগর্ভ, ভূপৃষ্ঠ ও ধ্বংসাবশেষের ভেতর থেকে হামলা চালাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা’

    নভেম্বর ১২, ২০২৩ ০৬:১৪

    অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইহুদিবাদী ইসরাইলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড।

  • বন্ধ হয়ে গেল শিফা হাসপাতাল; মৃত্যুর মুখোমুখি ৩৯ শিশুসহ শত শত প্রাণ

    বন্ধ হয়ে গেল শিফা হাসপাতাল; মৃত্যুর মুখোমুখি ৩৯ শিশুসহ শত শত প্রাণ

    নভেম্বর ১২, ২০২৩ ০৬:০৬

    অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতালটি শেষ পর্যন্ত জ্বালানীর অভাবে বন্ধ করে দিতে হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা গতকাল (শনিবার) বলেছেন, জ্বালানীর অভাবে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় আল-শিফা হাসপাতালের সব রকম কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফলে সেখানকার ইনকিউবেটরে থাকা ৪৫ শিশুর মধ্যে ৩৯ শিশু এখন মৃত্যুর ঝুঁকির মুখে রয়েছে।