-
ইসরাইলি নিহত সেনার সংখ্যা ২২০, খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই
জানুয়ারি ২৬, ২০২৪ ১৫:২৯ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরো এক ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়েছে। এর ফলে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত ২২০ জন ইসরাইলি সেনা নিহত হলো। নিহত রিজার্ভ সেনার নাম সার্জেন্ট মেজর এলিরান ইয়েগের।
-
গাজায় ইসরাইল পরাজিত হয়েছে: তেহরানের খতিব
জানুয়ারি ২৬, ২০২৪ ১৪:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজায় পরাজিত হয়েছে এবং তারা তাদের একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি।
-
ফোন করে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন ইরানের প্রেসিডেন্ট
জানুয়ারি ২৬, ২০২৪ ১৩:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার মামলার প্রতি সবাইকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন।
-
গাজায় গণহত্যা: শুক্রবার রায় দিতে পারে হেগের আন্তর্জাতিক আদালত
জানুয়ারি ২৫, ২০২৪ ১১:৩২অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যার ব্যাপারে হেগের আন্তর্জাতিক আদালত বা আইসিজে আগামীকাল (শুক্রবার) রায় দিতে পারে বলে দক্ষিণ আফ্রিকা জানিয়েছে। আইজিসে গাজায় এখনই যুদ্ধ বন্ধ করে সেখানকার লাখ লাখ অধিবাসীর জন্য যথেষ্ট পরিমাণ মানবিক ত্রাণ পাঠানোর নির্দেশ জারি করবে বলে প্রিটোরিয়া আশা প্রকাশ করেছে।
-
মার্কিন যুদ্ধজাহাজে ইয়েমেনের হামলা; বাধ্য হয়ে ফিরে গেছে বাণিজ্যিক জাহাজ
জানুয়ারি ২৫, ২০২৪ ১০:৫৩ইয়েমেনের সশস্ত্র বাহিনী এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে একাধিক মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন এ খবর জানিয়ে বলেছে, গতকাল (বুধবার) যেসব মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে সেগুলোর মধ্যে কয়েকটি ডেস্ট্রয়ার ছিল।
-
ইরাকে হামলা না চালিয়ে গাজা আগ্রাসন বন্ধের ব্যবস্থা করুন
জানুয়ারি ২৫, ২০২৪ ১০:৪৭ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর অবস্থানে হামলা না চালিয়ে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের নিরবচ্ছিন্ন আকাশ ও স্থল আগ্রসন বন্ধ করার ব্যবস্থা নেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বাগদাদ। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি গতকাল (বুধবার) এক এক্স পোস্টে এ আহ্বান জানিয়েছেন।
-
আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার
জানুয়ারি ২৪, ২০২৪ ১৬:২৩ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির যোদ্ধারা অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, যেসব জায়গায় মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে এবং যেখানে তারা প্রশিক্ষণ দেয়ার জন্য কথিত ঘাঁটি গেড়ে রয়েছে সেসব জায়গায় তাদের হামলা অব্যাহত থাকবে।
-
‘গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ হোন’
জানুয়ারি ২৪, ২০২৪ ১১:০৭ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তা বন্ধের জন্য জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে নামিবিয়া। গতকাল (মঙ্গলবার) উগান্ডার রাজধানী কাম্পালায় ন্যাম শীর্ষ সম্মেলনের অবকাশে দেয়া বক্তৃতায় এই আহ্বান জানান নামিবিয়ার উপ-প্রধানমন্ত্রী নিতুম্ব নন্দি-এনদাইতোয়া।
-
গাজায় ইসরাইলের জন্য এক কঠিন দিন, চরম হতাশায় শাসক গোষ্ঠীর নেতারা
জানুয়ারি ২৪, ২০২৪ ০৯:৩২গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থী শিবিরের দু’টি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে একসঙ্গে ৩৮ ইসরাইলি সেনাকে হতাহত করেছে প্রতিরোধাকামী যোদ্ধারা। তাই যুদ্ধের ১০৯তম দিনটি ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর জন্য সবচেয়ে কঠিন দিন হিসেবে অতিক্রম করেছে তাতে কোনো সন্দেহ নেই।
-
২৪ সেনার মৃত্যু গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয়ের প্রমাণ: জিহাদ আন্দোলন
জানুয়ারি ২৪, ২০২৪ ০৬:০২গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থী শিবিরের দু’টি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে একসঙ্গে ২১ ইসরাইলি সেনাকে হত্যা করার ভূয়সী প্রশংসা করেছে ইসলামি জিহাদ আন্দোলন। এটি বলেছে, মাত্র একদিনে এত বিশাল সংখ্যক ইসরাইলি সেনার নিহত হওয়ার ঘটনায় প্রমাণিত হয়েছে, তেল আবিব গাজা উপত্যকায় তার কোনো লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।