-
চীনের পর এবার রাশিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি করতে চায় ইরান
এপ্রিল ০৪, ২০২১ ০৫:১০ইরান ও রাশিয়া নিজেদের মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি সই করার চেষ্টা করছে বলে খবর দিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মুজতবা জুন্নুরি। তিনি বলেছেন, চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তির অভিজ্ঞতাকে এখানে কাজে লাগানো হবে।
-
ইরান-চীন চুক্তি মার্কিন নিষেধাজ্ঞাকে দুর্বল করবে: পাকিস্তানি বিশেষজ্ঞ
এপ্রিল ০৩, ২০২১ ১৮:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরান ও চীনের মধ্যে সম্প্রতি যে ২৫ বছরের কৌশলগত চুক্তি হয়েছে তাকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করে পাকিস্তানের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান মোহাম্মাদ আসিফ নূর বলেছেন, এই চুক্তির ফলে ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা দুর্বল হবে।
-
ইরান-চীন কৌশলগত চুক্তি পার্লামেন্টে তোলার প্রয়োজন নেই: পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ০৩, ২০২১ ০১:০৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, দেশের সংবিধান মেনে চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তি করা হয়েছে বলে এটি পাস করানোর জন্য পার্লামেন্টে উত্থাপনের প্রয়োজন নেই। তিনি আরো বলেছেন, এই চুক্তিতে কোনো পক্ষই অপরপক্ষকে কোনো ধরনের প্রতিশ্রুতি দেয়নি।
-
‘ইরান-চীন চুক্তি পশ্চিমাদের পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে’
মার্চ ৩০, ২০২১ ১৮:২২ইসলামি প্রজাতন্ত্র ইরান ও চীনের মধ্যে সম্প্রতি সই হওয়া কৌশলগত চুক্তি পশ্চিমাদেরকে পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। একথা বলেছেন চীনের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ইতিহাস বিশ্লেষক কার্ল ঝা।
-
কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে ইরান-চীন চুক্তি হয় নি: বেইজিং
মার্চ ৩০, ২০২১ ০৪:৪৯চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চীনের যে কৌশলগত চুক্তি হয়েছে তার লক্ষ্য হলো দু দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো; কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে এ চুক্তি হয় নি।
-
প্রাচ্যে কৌশলগত সহযোগিতা আমেরিকার পতন ত্বরান্বিত করবে: শামখানি
মার্চ ২৯, ২০২১ ১২:৫৩ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা বলেছেন: প্রাচ্যে কৌশলগত সহযোগিতা আমেরিকার পতন ত্বরান্বিত করবে। আলী শামখানি আজ এক টুইট বার্তায় এ মন্তব্য করেন।
-
চীনের সঙ্গে কৌশলগত চুক্তি আর্থ-রাজনৈতিক শক্তি অর্জনে ভূমিকা পালন করবে: স্পিকার
মার্চ ২৯, ২০২১ ০৯:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, চীনের সঙ্গে সম্প্রতি তার দেশ যে ২৫ বছরের কৌশলগত চুক্তি সই করেছে তা আর্থ-রাজনৈতিক শক্তি অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেব।
-
ইরান-চীন সম্পর্ক কৌশলগত ও গুরুত্বপূর্ণ: প্রেসিডেন্ট রুহানি
মার্চ ২৭, ২০২১ ১৩:৩৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, চীনের সঙ্গে তার দেশের সম্পর্ক হচ্ছে কৌশলগত ও গুরুত্বপূর্ণ। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে আজ (শনিবার) এ কথা বলেন তিনি। রুহানি বলেন, দুই দেশই অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনসহ সব ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে সম্পর্ক ও সহযোগিতা জোরদারে আগ্রহী।
-
২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করল ইরান ও চীন
মার্চ ২৭, ২০২১ ১২:৫০২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও চীন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (শনিবার) তেহরানে এই চুক্তিতে সই করেন।
-
মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ো, নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হও: তালেবান
জানুয়ারি ৩০, ২০২১ ০৬:৫৪আফগান তালেবান বলেছে, মার্কিন সেনাদের দেশ ছাড়তে হবে তা না হলে তাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এছাড়া, তালেবান দোহা চুক্তি মেনে চলছে না বলে আমেরিকা যে অভিযোগ তুলেছে তাও নাকচ করে দিয়েছে সশস্ত্র এ গেরিলা গোষ্ঠী।