-
'অনুষ্ঠান শুনতে শুনতে মন কখন যেন আরবের মরুভূমিতে হারিয়ে গিয়েছিল'
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১২:০৫প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজকের (২৪/০৯/২০২২, শনিবার) প্রচারিত অনুষ্ঠানগুলো হল- বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, বিশেষ অনুষ্ঠান (বিশ্বনবীর ওফাতবার্ষিকী) ও কথাবার্তা।
-
'তথ্য, জ্ঞান ও সুস্থ ধারার বিনোদনের এক মহাভাণ্ডার রেডিও তেহরান'
সেপ্টেম্বর ২৪, ২০২২ ১৪:৫৩প্রিয় মহোদয়, আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও ডালিয়া ফুলের শুভেচ্ছা জানবেন। চাতক পাখি যেমন এক পশলা বৃষ্টির জন্য অপেক্ষা করে, তেমনিভাবে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে অধীর অপেক্ষার প্রহর গুনতে থাকি আমি। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে যখন ইথারে ভেসে আসে তরঙ্গ ধ্বনি ঠিক তখনি আনন্দে পুলকিত হয়ে নেচে উঠে আমার মন।
-
'পশ্চিমা রক্তচক্ষুকে পাশ কাটিয়ে রেডিও তেহরান বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে থাকে'
সেপ্টেম্বর ২২, ২০২২ ১২:২১প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। লেখনীর প্রারম্ভে আপনাদের প্রতি রইল একরাশ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আল্লাহর অশেষ রহমতে রেডিও তেহরানের সকলে সুস্থ ও নিরাপদে আছেন।
-
‘বিজ্ঞানীদের মজার ঘটনা দিয়ে সাজানো রংধনু আসরটি ছিল বেশ উপভোগ্য’
সেপ্টেম্বর ১৯, ২০২২ ০৭:৩২জনাব, আসসালামু আলাইকুম। শরতের নির্মল আকাশ। ষোড়শীর চাঁদ শান্ত পৃথিবীর বুকে বিলিয়ে দিচ্ছে হিমের পরশ মাখা স্নিগ্ধ জ্যোৎস্না। নীল আসমান গ্রহ-নক্ষত্রের আলোক মালায় সজ্জিত। স্রষ্টার এই সৃষ্টির অপরূপ সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে মনের আবেগে কখন যেন গেয়ে উঠেছি-
-
'চিঠিপত্রের আসর প্রিয়জন আমার ভীষণ প্রিয় ও ভালোলাগার একটি অনুষ্ঠান'
সেপ্টেম্বর ১৮, ২০২২ ১০:২২মহোদয়, রেডিও তেহরানের বাংলা বিভাগের সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আর প্রীতিময় শুভেচ্ছা।
-
‘রংধনু আসরের গল্পগুলো শুনে হেসে কুটিকুটি হয়েছি বারবার’
সেপ্টেম্বর ১৭, ২০২২ ০৫:৫৪সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। সময়ের পরিক্রমায় একটি বৃক্ষ এখন মহীরুহ। তার ডাল, পাতা এখন ছড়িয়েছে সমগ্র বিশ্বে। সে বৃক্ষের প্রশান্তিময় ছায়া আমি পাই অনেক দুর থেকে। সমগ্র পৃথিবীজুড়ে চরম অস্থিরতা, অর্থনৈতিক মন্দা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের এই সঙ্কটময় সময়েও আমি সেই বৃক্ষের ছায়া পাই।
-
‘১২ সেপ্টেম্বরের প্রিয়জন অনুষ্ঠানটি ছিল চমৎকারিত্বে ভরপুর’
সেপ্টেম্বর ১৬, ২০২২ ০৯:১২মহোদয়, বাংলার প্রকৃতি এখন মেঘ বৃষ্টি ও বিদ্যুৎ-এর লুকোচুরি খেলায় মত্ত। আমি নিয়মিতভাবে লেখার মানদণ্ডে জয়ী হয়ে জুলাই' ২০২২-এর শ্রেষ্ঠ শ্রোতা হবার গৌরব অর্জন করেছি। এজন্য রেডিও তেহরানকে ধন্যবাদ দেবার ভাষা আমার নেই। সময়াভাবে বেশ ক'দিন চিঠি লেখা থেকে দূরে আছি।
-
'রেডিও তেহরানের প্রত্যেকটা আয়োজনে থাকে জ্ঞানের ছোঁয়া'
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১১:৪২প্রিয় মহোদয়, লেখনীর সূচনালগ্নে আমার শ্রদ্ধাপূর্ণ সালাম ও রজনীগন্ধার শুভেচ্ছা জানবেন। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে, রেডিও তেহরানের আমি একজন নতুন শ্রোতা। তবে আমি বাংলাদেশ বেতারের অনেক পুরোনো শ্রোতা। বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শোনার পাশাপাশি নিয়মিত চিঠিপত্র লিখি।
-
‘আমার সাফল্যের জন্য রেডিও তেহরানের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ’
সেপ্টেম্বর ১৩, ২০২২ ০৫:৫৮‘রেডিও তেহরান’ নামটির সঙ্গে পরিচিত খুব ছোটো থেকেই। আব্বুর মুখে প্রথম শুনেছিলাম নামটি। তখন প্রাইমারি স্কুলে পড়ি। যতটা মনে পড়ে আব্বু মাগরিবের নামাজ শেষ করে বইপত্র নিয়ে বসতেন, পাশে থাকতো রেডিও। নির্দিষ্ট সময়ে সময়ে বেজে উঠতো রেডিওটি। যথারীতি মা আমাকে নিয়ে পড়াতে বসতেন। পড়াশোনার পাশাপাশি আমার খেয়াল থাকতো আব্বুর রেডিওতে।
-
‘রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান উপভোগ করার মতো’
সেপ্টেম্বর ০৯, ২০২২ ০৭:৪২মহোদয়, আপনার প্রতি আমার আন্তরিক সালাম। তারপর অফুরন্ত ভালোবাসা। বিশ্বাস করি অবশ্যই ভালো আছেন। সেই সঙ্গে আমিও ভালো।