‘বিজ্ঞানীদের মজার ঘটনা দিয়ে সাজানো রংধনু আসরটি ছিল বেশ উপভোগ্য’
https://parstoday.ir/bn/news/letter-i113432-বিজ্ঞানীদের_মজার_ঘটনা_দিয়ে_সাজানো_রংধনু_আসরটি_ছিল_বেশ_উপভোগ্য’
জনাব, আসসালামু আলাইকুম। শরতের  নির্মল আকাশ। ষোড়শীর চাঁদ শান্ত পৃথিবীর বুকে বিলিয়ে দিচ্ছে হিমের পরশ মাখা স্নিগ্ধ জ্যোৎস্না। নীল আসমান গ্রহ-নক্ষত্রের আলোক মালায় সজ্জিত। স্রষ্টার এই সৃষ্টির অপরূপ সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে মনের আবেগে কখন যেন গেয়ে উঠেছি-
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২২ ০৭:৩২ Asia/Dhaka
  • ‘বিজ্ঞানীদের মজার ঘটনা দিয়ে সাজানো রংধনু আসরটি ছিল বেশ উপভোগ্য’

জনাব, আসসালামু আলাইকুম। শরতের  নির্মল আকাশ। ষোড়শীর চাঁদ শান্ত পৃথিবীর বুকে বিলিয়ে দিচ্ছে হিমের পরশ মাখা স্নিগ্ধ জ্যোৎস্না। নীল আসমান গ্রহ-নক্ষত্রের আলোক মালায় সজ্জিত। স্রষ্টার এই সৃষ্টির অপরূপ সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে মনের আবেগে কখন যেন গেয়ে উঠেছি-

চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো।
ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। 

হঠাৎ যেন সম্বিত ফিরে পেলাম। দেখি ঘড়িতে বাজছে রাত্রি ৮.০০টা। সঙ্গে সঙ্গে বসে গেলাম রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনতে। সূরা বাকারার ২৫৫ নং আয়াতের (আয়াতুল কুরসি) তেলাওয়াত ও তর্জমা দিয়ে শুরু হলো অনুষ্ঠান। বিশ্ব সংবাদ  ও সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের পরে প্রচারিত রংধনু অনুষ্ঠানটি ছিল ব্যতিক্রমধর্মী। নতুন ঢঙে নতুন আঙ্গিকে সাজানো অনুষ্ঠানটি শুধু শিশু-কিশোরদের জন্য নয়, আমার কাছেও ছিল বেশ উপভোগ্য। 

বিজ্ঞানী আইনস্টাইন, টমাস আলফা এডিসন, আইজাক নিউটন, লুই পাস্তুর, সত্যেন্দ্রনাথ বসু ও বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর জীবনে ঘটে যাওয়া মজার মজার ঘটনাগুলো আমাকে খুব মুগ্ধ করেছে। শেষে  শিশু শিল্পী  সাফিন বিন তারিকের কণ্ঠে আব্দুল  লতিফের লিখা গানটি ছিল বেশ অনবদ্য। 

১৪/৯/২০২২ তারিখের দৃষ্টিপাত অনুষ্ঠানে ইরাকে ইমাম হোসাইন (আ.)-এর চেহলাম বার্ষিকী সম্পর্কে বাংলাদেশী ডাক্তার আব্দুল্লাহ’র সঙ্গে সাক্ষাৎকার ভালো লেগেছে। 
স্বাস্থ্যকথা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মনোরোগ "সন্দেহ"-এর দ্বিতীয় ও শেষ পর্বে ডাক্তার তাজুল ইসলাম-এর সঙ্গে গাজী আব্দুর রশীদের সাক্ষাৎকারে অপশেসন ও কম্পালশন নিয়ে আলোচনা শুনলাম। বেশ ভালো লাগলো। 

১৩/৯/২০২২ তারিখের দৃষ্টিপাতে রেজওয়ান হোসেনের কণ্ঠে এলেনা দোহানের প্রতিবেদন ভালো লাগলো। 

দর্পন অনুষ্ঠানে আক্তার জাহান ও নাসির মাহমুদ-এর উপস্থাপনায় শুনলাম ভূ-রাজনীতির পরিবর্তন নিয়ে দ্বিতীয় ও শেষ পর্ব। বেশ লাগলো শুনতে। 

১২/৯/২০২২ তারিখের প্রিয়জন অনুষ্ঠান ছিল বেশ উপভোগ্য। এতে নাজিম ভাইয়ের সুন্দর অডিও রেকর্ড শুনলাম। কলকাতায় আহ্বান-এর শ্রোতা সম্মেলনে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্তের শ্রোতারা রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের sw reception মান, ফেসবুক সাউন্ড সিস্টেম, রেডিও তেহরানের শ্রোতা সম্মেলন- ইত্যাদি বিষয় নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা এই অডিও রেকর্ডের মাধ্যমে নাজিম ভাই সুন্দরভাবে তুলে  ধরেছেন। এর জন্য  নাজিম ভাইকে  জানাই অশেষ  অশেষ ধন্যবাদ।  

অনুষ্ঠানের শেষে মনিষা দিদির অনুরোধে কাজী নজরুল ইসলামের ‘নারী’  কবিতার কিছু অংশ পরিবেশিত হলো। সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আশরাফ ভাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 

আজ তাহলে এ পর্যন্তই। আবার কথা হবে আগামী চিঠিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ইতি টানলাম। 

 

শুভেচ্ছান্তে, 
নিজামুদ্দিন সেখ 
সভাপতি, ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব 
গ্রাম: নওপাড়া, পোস্ট: নওপাড়া শিমুলিয়া
জেলা: মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।