-
চীনা কোম্পানির সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিলেন ট্রাম্প
আগস্ট ২৪, ২০১৯ ০৯:২৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুসংখ্যক চীনা কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য নিজের দেশের কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। সাড়ে সাত হাজার কোটি ডলারের মার্কিন পণ্যের ওপর চীনের পক্ষ থেকে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করার পর দ্রুত এই আহ্বান জানালেন তিনি।
-
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করল চীন
আগস্ট ২৩, ২০১৯ ০৬:১৯রোহিঙ্গা সংকট নিরসনে যখন মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে তখন দেশটির পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। গতকাল (বৃহস্পতিবার) মিয়ানমারের রাজধানী নেপিদোতে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে এক সাক্ষাতে এ কথা জানান সফররত চীনা দূত চেন হাই।
-
আমেরিকার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা বাড়াবে:চীন-রাশিয়া (ভিডিও)
আগস্ট ২০, ২০১৯ ১২:১৫আমেরিকার ভূমিভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সর্বশেষ পরীক্ষার পৃথক ভাবে কঠোর সমালোচনা করেছে চীন-রাশিয়া। দেশ দুইটি বলেছে, এর মাধ্যমে বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে এবং বিশ্বের নিরাপত্তা বিঘ্নিত হবে।
-
তাইওয়ানকে এফ-১৬ দিলে সমস্ত পরিণতির জন্য আমেরিকা দায়ী থাকবে: চীন
আগস্ট ১৭, ২০১৯ ১৪:৩০চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তাইওয়ানের কাছে ৮০০ কোটি ডলারের এফ-১৬ জঙ্গিবিমান বিক্রি করলে তার সমস্ত পরিণতির জন্য আমেরিকাকে দায়ী থাকতে হবে। তাইওয়ানের কাছে এ ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করাকে চীন বিতর্কিত সিদ্ধান্ত বলে মনে করে।
-
কাশ্মীর নিয়ে চীন ভীষণ উদ্বিগ্ন: ভারতকে জানিয়েছে বেইজিং
আগস্ট ১৩, ২০১৯ ১০:৫৯ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চলমান পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল (সোমবার) সাক্ষাত করে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি এ সময় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর অবস্থার জন্যও উদ্বেগ প্রকাশ করেন।
-
চীনের প্রভাব ঠেকাতে কাশ্মির নিয়ে ভারতের এই পদক্ষেপ: বিশ্লেষক
আগস্ট ১১, ২০১৯ ১২:০৬কাশ্মির অঞ্চলে চীনের বেড়ে চলা প্রভাব ঠেকানোর জন্য নরেন্দ্র মোদির সরকার জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে ওই অঞ্চলকে ভারতের সঙ্গে একীভূত করেছে। একথা বলেছেন তাইওয়ানের বিশেষজ্ঞ চেন-ইউ শিহ।
-
কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে সমর্থন দেবে চীন
আগস্ট ১০, ২০১৯ ১২:৫৪কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে সমর্থন দেবে চীন। বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশি'র সঙ্গে বৈঠকর পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ তথ্য জানিয়েছেন।
-
হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না: আমেরিকাকে চীন
আগস্ট ১০, ২০১৯ ০৩:১০চীন আবারো হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়ে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে। হংকংয়ে সরকার-বিরোধী বিক্ষোভকারীরা শুক্রবার যখন তিনদিনব্যাপী বিক্ষোভের কর্মসূচি নিয়ে বিমানবন্দরে জড়ো হয়েছে তখন এ হুঁশিয়ারি দিল চীন।
-
চীন সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী: উদ্বিগ্ন বেইজিং, পাকিস্তানের প্রতি সমর্থন
আগস্ট ০৯, ২০১৯ ১৯:১৩ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বেইজিং সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সঙ্গে আজ (শুক্রবার) বৈঠকের পর এ উদ্বেগ প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই।
-
এশিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পাল্টা ব্যবস্থা নেব: চীনের হুঁশিয়ারি
আগস্ট ০৬, ২০১৯ ১১:০৩মার্কিন সরকার যদি এশিয়া অঞ্চলে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন। এশিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে বলে আমেরিকার পক্ষ থেকে ইঙ্গিত দেয়ার পর বেইজিং এ হুঁশিয়ারি দিল।